November, 2023
জামানত হারানো ভাসানীকেই সরাইল- আশুগঞ্জে মনোনয়ন দিল জাপা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী। সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দেওয়া হয় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানীকে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুর সাত্তার ভূঁইয়া চলতি বছরে ফেব্রুয়ারি মাসে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এ উপনির্বাচনে দলীয় প্রতীকে (লাঙ্গল) অংশ নিয়ে আবদুল হামিদ ভাসানিRead More
জামিন পেয়েই মনোনয়ন কিনলেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় জামিন পেয়েই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। গত ২ নভেম্বর নাসিরনগর থানার বিস্ফোরক মামলার আসামি তিনি। সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (তৃতীয় আদালত) বিচারক রকিবুল হাসান তাঁর জামিন মঞ্জুর করেন। এদিকে জামিনের তিন ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচনের জন্য রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে একরামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এক ব্যক্তি। উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কাওছার জানিয়েছেন, একরামুজ্জামানের পক্ষে ব্যাংকে টাকা জমার চালান দিয়ে বকুল মিয়া নামে এক ব্যক্তি মনোনয়ন ফরমRead More
নৌকা পেলেন উবায়দুল মোকতাদির, শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আবারো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে মনোনয়ন প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া শুকরিয়া সমাবেশ, মিষ্টি বিতরণ, বিশেষ মোনাজাত ও মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকাল ৪ টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মী শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এসে জমায়েত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ মRead More
২৭ নভেম্বর ৪১তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও পলু’র শাহাদাৎ বার্ষিকী দিবস
২৭ নভেম্বর অবিস্মরণীয় ৪১তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন এবং ১৯৮৩ সালের এ আন্দোলনের চূড়ান্ত পূর্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদের আহুত সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে অবরুদ্ধ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে তৎকালীন (এরশাদ) সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণকারী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র উবায়দুর রউফ পলু’র শাহাদাৎ বার্ষিকী দিবস। উল্লেখ্য, মহকুমা থেকে জেলায় উন্নীত করার দাবীতে বিগত ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে কয়েক মাস ব্যাপী পর্যায়ক্রমিক আন্দোলন কর্মসূচীর ধারাবাহিকতায় ২৭ নভেম্বর হরতাল চলাকালে জেলা সদর ছিল ঊর্মিমূখর স্লোগানেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের সক্রিয় ও শক্তিশালী করণে কর্মশালা
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে ইউনিয়ন কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের সক্রিয় ও শক্তিশালী করণে তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সুহিলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রসিদ ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: রুমানা ভুইয়া। এসময়Read More
ব্রাহ্মণবাড়িয়া-২ শাহজাহান আলম সাজু
মোহাম্মদ মাসুদ, সরাইল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহজাহান আলম সাজু। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইRead More
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে ৬ আসনের মধ্যে একটিতে নতুন এবং বাকি ৫টিতে বর্তমান সাংসদদের মনোনয়ন দেয়া হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারাদেশের ৩০০ আসনের সাথে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৬টি আসনের মধ্যে ৫টি আসনে পুরাতনরা থাকলেও ১টি আসনে সাবেক এক সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম,Read More
বিজয়নগরে গ্রীনভ্যালি আইডিয়েল স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে ইসলামপুর গ্রীনভ্যালী আইডিয়েল স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে স্কুল মাঠে অধ্যক্ষ রেজাউল হক রজির সভাপতিত্বে ও কাজী মনোয়ারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক ভুইয়া,স্কুলের প্রতিষ্ঠাতা ইজাজুর রহমান রাকিব,কাজী মোজাম্মেল মিয়া,এড.মাসুদ রানা কুরাইশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জুয়েল ভুইয়া,যুবলীগ নেতা আবুল কালাম আজাদ আকাশ, তাজুল ইসলাম মেম্বার, আনুয়ারুল হকRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী ৬০ জন, আছেন স্বামী-স্ত্রীও
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান ৬০ জন প্রার্থী। খোঁজ নিয়ে জানা যায়, নৌকার মাঝি হতে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে। এই দুই আসনে সর্বোচ্চ ১৩ জন করে দলের মনোনয়নপত্র নিয়েছেন। অন্যান্য আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া এবং কসবা) আসনে সাতজন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১২ জন মনোনয়ন চেয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম,Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলাব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দেও উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে চেয়ারম্যান, জ্যেষ্ঠ সহসভাপতি মো.হেলাল উদ্দিন ও সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিনকে কো-চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে প্রত্যেক নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সংরক্ষিতRead More



















