Main Menu

November, 2023

 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি অ্যাড. লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকীতে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার অনুষ্ঠান করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন ওলামা সমন্বয় পরিষদ সদস্য সচিব মাও. আবদুল্লাহ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন,Read More


নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নয়ন হয় .. আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি :: আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নয়ন হয়। অন্য কোন মার্কায় ভোট দিলে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবনতি হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কসবা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত রোড টু স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যে লব্ধ তথ্য পাবেন সেই তথ্যগুলো জনগনের কাছে পৌছে দিবেন ।  কর্মশালায় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা ১টি পৌরসভার আওয়ামী লীগের ১২ শতাধিকRead More


নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নবীনগর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার রাত ৮ টায় গন পাঠাগার প্রাঙ্গনে  আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার  ইনচার্জ Read More


ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে জেলা শহরের পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ গামী কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রী সালাহউদ্দিন ফরহাদ জানান, বিকেলে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার আগ মূহুর্তে পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় রেল লাইনের দুই পাশ থেকে কে বা কারা পাথর ছোড়তে থাকে। ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটগামী অজ্ঞাত পরিচয়ধারী এক যাত্রী আহত হয়। পরে ট্রেনের যাত্রীরা ভয়ে ট্রেনের জানালা বন্ধ করতে থাকে। এসময়Read More


এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুর পর তার স্মরণে আগরতলা থেকে "দৈনিক সংবাদে" প্রকাশিত নিবন্ধ

চলে গেলেন মুক্তিযুদ্ধের দু:সাহসিক যোদ্ধা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ নভেম্বর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টরের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সাচ্চু সোমবার অপরাহ্ণে রাজধানীর অ্যাপলো হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সকালে প্রাতরাশ খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ ছুটে আসেন তাঁর বাসভবনে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্ল্যাজায় তাঁর নামাজেRead More


২২ নভেম্বর ২০২৩ ইং সাবেক সাংসদ এডঃ লুৎফুল হাই সাচ্চুর ১৩তম মৃত্যু বার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়া২৪.কম ডেস্ক:: ২২ নভেম্বর ২০২৩ ইং রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ১৩তম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য, ২০১০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা গুলশানের বাসভবনে মৃত্যুবরণ করেন। লুৎফুল হাই সাচ্চু ১৯৭০-এর নির্বাচনে মাত্র ৩০ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকRead More


জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ওলিও

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন ফিরোজুর রহমান ওলিও। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে আজ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার করতে চান সংসদ সদস্য পদে নির্বাচন। এজন্য গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কেনেন তিনি। শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করছেন উল্লেখ করে ফিরোজুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ৮ দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলায় ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আখতারুজ্জামান। এর আগে গত ৯ নভেম্বর বিতরণ পাইপ লাইনের ত্রুটি মেরামতের কথা জানিয়ে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য টানা আট দিন গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ডিজিএম আখতারুজ্জামানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকাস্থ রেলওয়ে’র সহকারি পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। রোববার বেলা পৌনে তিনটার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ঘটনাস্থলে তদন্ত কমিটির প্রধান সহকারি পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, ‘আমরা সবেমাত্র ঘটনাস্থলে আসলাম। আমরা দেখবো আমাদের কি ত্রুটি রয়েছে এবং তা বোঝার চেষ্টা করবো। বিষয়গুলো অবজার্ব করবো এবং সেগুলোর রিডিং নিবো। এগুলো নেওয়ার পরে মূলত জানা যাবে কি কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। পূর্বের খবর: ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।  রোববার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জসিম মিয়া জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এলাকায় এসে একটি ওয়াগনের চার চাকা লাইনচ্যুত হয়। লাইনের কিছু ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ঢাকামুখী আপ লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, তবে ডাউন লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিকRead More


This site is protected by wp-copyrightpro.com