November, 2023
সুলতানপুর থেকে আসার পথে ওলিওর ভোটার তালিকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র পদে লড়তে যাওয়া ফিরোজুর রহমান ওলিও সমর্থনে ভোটারদের সই করা তালিকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে এ অভিযোগের কথা জানান প্রার্থী ফিরোজুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। নির্বাচনে অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগও করেন ফিরোজুর। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে ফিরোজুর রহমানকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে এখনRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মানুষ তাকেই তাদের প্রতিনিধি বানাবে, যাদের সমাজের অগ্রযাত্রায় ভূমিকা আছে:: মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আকস্মিক আড্ডায় মেতে উঠেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গতকাল বুধবার সন্ধ্যার পর তিনি প্রেসক্লাবে পৌঁছে আড্ডায় মেতে উঠেন। তাকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কালো টাকার আধিপত্য আগেও ছিলো এখনো আছে। ভবিষ্যতে সমাজ যতো উন্নত হবে কালো টাকার দাপট কমে যাবে। তিনি আরো বলেন, মানুষ. তাকেই তাদের প্রতিনিধি বানাবে যাদের সমাজের অগ্রযাত্রায় ভূমিকা আছে। সেটা অবকাঠামোগতওRead More
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল দুই মাস
ব্যক্তি পর্যায়ের করদাতাদের বাৎসরিক আয়ের বিবরণ বা রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মহিদুল ইসলাম চৌধুরীর সাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির ও ২০২৪ সালের ১৫ জানুয়ারি কম্পানি পর্যায়ের রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কম্পানি পর্যায়ের রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এনবিআরRead More
জনগনের জানমাল নিরাপত্তায় সচেতন থাকবো….আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি ॥ আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জনগন যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে জনগনের জান এবং মাল রক্ষার দায়িত্ব। সেই দায়িত্ব পালন এবং দেশের শান্তির রক্ষার বিষয়ে আমরা সচেতন থাকবো। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে কসবা মহিলা ডিগ্রী কলেজ হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার জনগনের সর্বস্তরের উন্নয়নে কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক দেশ হিসেবেRead More
রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন মোকতাদির
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় মোকতাদির পত্নী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খামন নিশাত ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে টানা চতুর্থবারের মতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ওলিওর বিশাল শোডাউন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে এই শোডাউন করেন তিনি। এর আগে, সরাইল বিশ্বরোড মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন কর্মী-সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর আগে টানা পাঁচ মেয়াদে ২৬ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি। সাম্প্রতিককালে ব্রাহ্মণবাড়িয়ায় বহুল আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী ঢাকা থেকে নিজ এলাকায়Read More
কসবায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু, লাশ নিয়ে ফেরার সময় এম্বুলেন্স চাপায় শ্রমিক নিহত
রুবেল আহমেদ : কসবায় তাজনুর নাহার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু মনকাশাইর গ্রামের আহমেদ শরীফ রানার স্ত্রী এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তরফসাদী গ্রামের আজহার আলীর কন্যা। গৃহবধুর পরিবার বলছে, স্বামী ও শ্বাশুড়ী মিলে নির্যাতন করে হত্যা করেছে তাকে। এ ঘটনায় গৃহবধুর স্বামীর বাড়ির লোকজন বলছে কেরির বড়ি ( কীটনাশক) খেয়ে তার মৃত্যু হয়েছে । তবে তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ছয় সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছয় আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) মো. শাহানুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) অ্যাডভোকেট আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) তারেক আহমেদ আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) মো. মোবারক হোসেন দুলু ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) অ্যাডভোকেট আমজাদ হোসেন। এরমধ্যে আব্দুল হামিদ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ নির্বাচনেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রশিক্ষণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী, নির্বাচনি এজেন্ট, এবং প্রতিনিধিদের অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম সম্পর্কে প্রশিক্ষিত করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসারের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম। কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটায় প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মো. শামিম মুন্সি নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলায় ভাতশালা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম মুন্সি (৪২) মাদারীপুর জেলার সদর উপজেলার কলাবাড়ি এলাকার মান্নান মুন্সির ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার এসআই সুব্রত বিশ্বাস বলেন, সকালে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশের কাছে শামিম মুন্সি নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়াRead More



















