October, 2023
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় (১৪ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, ডিসপ্লে এবং কবিতা আবৃতি দিয়ে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, সদস্য ও প্যানেল জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর থানারRead More
প্রতিমা তৈরিতে ব্যস্ত নবীনগরের মৃৎশিল্পীরা! ১৩০ মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ শরৎ ঋতুর অবগাহিকায় মা আসছেন বাংলার উৎসব মুখর প্রতিটি পূজা অঙ্গঁনে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুগোর্ৎসব। দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ প্রতিক্ষায় থাকেন পুজার এই শুভ লগ্নের। শাস্ত্রীয়মতে, জগতের মঙ্গল কামনায় এ বছর মা দুগার্ গজে চড়ে মর্ত্যলোকে আসছেন শান্তির বার্তা নিয়ে। মা’দুর্গা শশুর বাড়ী কৈলাস থেকে বছরে একবার কন্যা রূপে পিত্রালয়ে বেড়াতে আসেন। ভক্তরা মনে করেন অশুর শক্তির বিনাশে সৃষ্টি হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত অশুভ অশুর বিনাশী দেবী দুর্গা। আগামী ২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু চিকিৎসায় অনিয়ম রোধ এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে চালানো এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা। অভিযান চলাকালে জেলা শহরের হালদারপাড়া এলাকার দ্য গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করাRead More
কাউতলী জামে মসজিদের ফান্ডে ১ কোটি ৪৭ লাখ টাকা
কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে বিশেষ সভায় আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বর্তমান কমিটি। কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সায়েদুর রহমানের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন, মসজিদ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও কাউতলী কবরস্থান ক্রয় কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহআলম। এসময় মসজিদ ও ইদগাহ কমিটির আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বাবুল চৌধুরী, মাদ্রাসার আয় ব্যয় তুলে ধরেন হাজী মোঃ সাফায়েত আলম এবং কবরস্থানের আয় ব্যয়ের হিসাব তুলেRead More
সরাইল থানা হাজত থেকে পালিয়েছে মোবাইল চোর
জেলার সরাইলে থানা পুলিশের হাজতখানা থেকে এক আসামী পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাজত থেকে পলায়নকারী ওই আসামীর নাম হৃদয়(১৫) ওরফে গিট্টু। সে ময়মনসিংহের বাবুল মিয়ার ছেলে। তবে বর্তমানে বিজয়নগরের জালালপুর গ্রামে নানা বাড়িতে থাকতো। পলাতক আসামি হৃদয়কে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে মোবাইল চুরি সংক্রান্ত অভিযোগে একটি চুরির মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, গেলো ২৪ ঘন্টায়ও পুলিশ থাকে গ্রেফতার করতে পারেনি। সে এখনও পলাতক আছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে লড়বেন ৫ জন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল- আশুগঞ্জ) উপ-নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম। দাখিল করা ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাই করা হয়। এরমধ্যে ৫ জন মৃত ও ভুয়া ভোটারের স্বাক্ষর থাকার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাইয়ে অবৈধ ঘোষণাRead More
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দখলদার ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ মুসলিমদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মোবারক উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মোঃ সাজিদুর রহমান, মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা তানভির আহমেদ, মুফতী মোঃ জাকারিয়া, মুফতী মোঃ এনামুল হাসান। এসময় বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশে^র মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরRead More
কসবায় গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান
জ্ঞান অর্জন করো, জ্ঞান বিতরন করো এটাই সর্বোত্তম কাজ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামের গুণী শিক্ষক মরহুম সফিকুল ইসলাম খান ( মিয়া খা মাষ্টার) স্মৃতি পাঠাগারের উদ্যোগে সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয় হল রুমে এই গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই গুণীজন সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এবি সিদ্দিক ও সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুম আবুল কালাম আজাদ শাহজাহান মাষ্টারকে মরণোত্তরRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন :: মনোনয়ন জমা দিলেন ৬ প্রার্থী
মোহাম্মদ মাসুদ, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে আগামি ৫ নভেম্বর ভোটগ্রহণ। আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়া দিন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এবারের উপ-নির্বাচনে অংশ নিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাড. মো. আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টি সাবেক দু’বারের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রাথী (রওশন এরশাদ গ্রুপ) এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাকের পার্টির মনোনীত প্রার্থীRead More
আমাকে দলমত নির্বিশেষে সমর্থন দেন, তা হলে আমি স্বতন্ত্র প্রার্থী -এড. জিয়াউল হক মৃধা
মোহাম্মদ মাসুদ, সরাইল। আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে সাবেক জাতীয় পার্টি ( রওশন পন্থী) নেতা ও সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা পরামর্শ সভা করেছেন। মঙ্গলবার (১০অক্টোবর) বাদ আছর কালিকচ্ছ ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সরাইল আশুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতা কর্মীদের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী এড: জিয়াউল হক মৃধা। তিনি বলেন, উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যুর পর অল্প সময়ের জন্য এই আসনে নির্বাচন। জাতীয় পার্টি’র মধ্যে একটা যুদ্ধ চলছে, আমরা যারা রওশন পন্থী তারাই এই যুদ্ধের ময়দানে অবস্থান করছি। জাতীয় পার্টি ‘রRead More



















