Main Menu

October, 2023

 

নবীনগর উপজেলার সংযোগ সড়কের সেতু নির্মানের জন্য এলজিইডির প্রকল্প পরিচালকের পরিদর্শন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ৫ এর সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের আমন্ত্রণে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রাম,মনিপুর গ্রাম, বগডহর ও ফতেহপুর গ্রামের সংযোগ সড়কের সেতু নির্মানের জন্য পরিদর্শনে আসেন এলজিইডির প্রকল্প পরিচালক(পিডি) এবাদত আলী। আজ মঙ্গলবার(১৭/১০) দুপুরে নবীনগর উপজেলার আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মুঃ ইসতিয়াক হাসান, মাদক মুক্ত নবীনগর চাইয়ের সভাপতি আবু কাউছার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরেআজ্জম, মাউলানা মেহেদী হাসান সহ গ্রামগুলির আরো অনেকেই। এসময় এলজিইডির প্রকল্প পরিচালক (পিডি) এবাদত আলী জানান, ব্রাহ্মনবাড়িয়া -৫ এর সংসদ সদস্যRead More


বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা:: জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে ৩ জনকে

বাঞ্ছারামপুর উপজেলায় বসতঘরে ঢুকে এক নারী ও তার দুই শিশুসন্তানকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় আটক হয়েছেন তিনজন। মঙ্গলবার (১৭) বেলা ৩টার দিকে উপজেলার আইয়ুরপুর ইউনিয়নের চর-ছয়ানি গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আটককৃতরা হলেন নিহতদের প্রতিবেশী সুমন ও সবুজ এবং তানজিনা আক্তার। আটক সবাই নিহতদের নিকট আত্মীয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম। ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন নিহত জেকিয়ার শ্বশুর সুলতান মিয়া। তিনি বলেন, ‘আমার কলিজার টুকরা দুই নাতি এবং মেয়ের মতোRead More


বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম। নিহতরা হলেন— সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। ওই ঘরে সাত মাসের শিশু ওজিহা খাটের ওপর কান্না করছিল। শিশু ওজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একাধিকRead More


পৌর এলাকার পূজা মন্ডপগুলোতে নেতৃবৃন্দের এর সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণকালে পৌর মেয়র নায়ার কবির

শারদীয় দূর্গোৎসবকে ঘিরে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে

শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদক এর সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, কাউন্সিলর শেখ মোঃ মাহফুজ মিয়া, মিজানুর রহমান, ফারুক আহমেদ, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশল মোঃ কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছারসহ বিভিন্ন জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপRead More


চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মাষ্টার

কসবা প্রতিনিধি:: না ফেরার দেশে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাষ্টার। গত রোববার (১৫ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভ’গছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার জোহর নামাজের পর সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসা মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রিয় মর্যাদার পর জানাযা শেষে নিজ বাড়ির পাশে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়। তিনি কসবা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তিনি কর্মজীবনে সরকারীRead More


কসবায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ১ শত ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) ভোররাতে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের নাজির মিয়ার বাড়ির পাশে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরকারবারীরা। পুলিশ জানায়, উপজেলা কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান গাজা মজুদ রয়েছে এমন সংবাদে সোমবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। পরে খুঁজতে গিয়ে ওই গ্রামের নাজির মিয়ার বাড়ির পাশে রাস্তার নিচেRead More


বিজয়নগরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে নবীনবরণ

মো: জিয়াদুল হক ঃ বিজয়নগরের ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের অনার্স সম্মান বিভাগের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আহমেদুর রহমান বিনকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদকRead More


জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহরের টিএ রোডের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মামলা চলমান। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এরই জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অনশন কর্মসুচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এলাকায় তিনঘন্টা ব্যাপী অনশন কর্মসূচী পালন করে দলটি। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক পিপি ও সাবেক পৌর সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক ভিপি ও সাবেক যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাবেক সহ-সভাপতি ও জিয়া পরিষদ সভাপতি এডঃRead More


সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ,  সরাইল।  আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে অনুষ্ঠিত হয় উক্ত সভা। শনিবার (১৪অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজুল ইসলাম মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন ‘র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।Read More


This site is protected by wp-copyrightpro.com