Main Menu

Sunday, October 15th, 2023

 

বিজয়নগরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে নবীনবরণ

মো: জিয়াদুল হক ঃ বিজয়নগরের ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের অনার্স সম্মান বিভাগের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আহমেদুর রহমান বিনকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদকRead More


জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহরের টিএ রোডের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মামলা চলমান। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এরই জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


This site is protected by wp-copyrightpro.com