Main Menu

October, 2023

 

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে

কসবায় প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসন্ন শান্তিপুর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের সকল জনগনের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সামাজিক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ বছর উপজেলায় ৫২ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।Read More


উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মো. শাহজাহান আলম (সাজু)

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের নাম সাংবাদিকদের জানান। সভায় সংসদীয় বোর্ডের অন্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ ও ওবায়দুল কাদেরRead More


ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় চালক নিহত

মোহাম্মদ মাসুদ,  সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় জাকির হোসেন (৩২) নামে এক চালক নিহত হয়েছে । এ দুর্ঘটনায়  পিকআপে থাকা তৌহিদ নামে আরও একজন আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকার মো. ফজলু মিয়ার ছেলে বলে জানা যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক বাড়িউড়া এলাকায়Read More


কসবায় সিডিসি স্কুল ও চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেধাবৃত্তি ও সনদ বিতরন অনুষ্ঠান

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (৭ অক্টোবর ) সকালে আনন্দঘন পরিবেশে সিডিসি স্কুল ও চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে মেধাবৃত্তি,সনদ বিতরন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিডিসি ও চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কবি জয়দুল হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন; জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব লায়ন এটিএম ফয়েজুল কবির, জেলা উদীচী সভাপতি ওRead More


বিজয়নগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিজয়নগর উপজেলার ইসলামপুরে এমরানুর রহমানের নিপুর উপর নৃশংস হামলার বিচার দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইসলামপুর বাজারে বুধন্তি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে এবং এড.আজিজুর রহমান হেলালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর সাবেক সচিব মো:মোশাররফ হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মো:নাজির মিয়া,নিউ লাইন গ্রোপের এমডি লায়ন আকরাম খান, এলাইন্স প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক মো:ইয়ামিনুল হক,ইজাজুর রহমান রাকিব,জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, প্রভাষক মনছুরুল হক আকিক,প্রাইম হাসপাতালের এমডিRead More


কসবায় ৫৪ কেজি গাঁজাসহ ২ পাচারকারী আটক

রুবেল আহমেদ ॥ কসবায় ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আশিক মিয়া (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় দৌড়ে পালিয়ে যায় ওয়াসিম (৩৯) নামে অপর এক পাচারকারী। আটককৃত আশিক মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ইটনা গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। একই দিন অপর একটি অভিযানে ৪ কেজি গাজাসহ ইলিয়াস হোসেন (৩৫) নামে আরও একজন পাচারকারীকে আটক করা হয়। ইলিয়াস যশোর জেলার কোতোয়ালী থানার নলিতাদহ গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আটককৃত আশিকRead More


কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

রুবেল আহমেদ ॥ কসবায় বিদ্যুতায়িত হয়ে মো.নাজমুল (১৮) নামক এক হোটেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কসবা পৌর শহরে অবস্থিত ফুড প্যালেস নামে একটি চাইনিজ হোটেলে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাস্থলেই মারা যায় ওই শ্রমিক। নিহত নাজমুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামে । সে ওই গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার পুত্র। এ ঘটনায় ফুড প্যালেসে কর্মরত সকল শ্রমিক এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার কসবা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষেRead More


কসবায় ঘূর্ণিঝড়ে বাড়িঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

মোঃ রুবেল আহমেদ : কসবায় ঘুর্ণিঝড়ে ৬টি পরিবারের বাড়ি ঘর সহ ব্যাপক গাছপালা ভেঙে গেছে। শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল ও মেহারী গ্রামে এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যুতের তাঁরও ছিড়ে মাটিতে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা নৃপেন ভৌমিক জানান, গত কয়েকদিন ধরে একনাগারে বৃষ্টি হলেও শুক্রবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় ঘুর্ণিঝড়ের তান্ডবে শিমরাইল গ্রামের দাস পাড়ার প্রদিপ দাসের ২টি টিনের ঘর ধুমরে মুচরে উড়িয়ে নিয়ে যায়। ঝড়ে অনেকগুলো গাছপালা ভেঙে তারের উপর পড়লে তারRead More


সরাইল দুস্থদের মাঝে খাবার বিতরণ

সরাইল প্রতিনিধি: সরাইল উপজেলা’র কালিকচ্ছ শহীদ মিনার প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন সাংবাদিক মাসুদ। শুক্রবার (৬ অক্টোবর) জুমার নামাজ শেষে দুস্থদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করেন বিজয় টিভি সরাইল প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ । এসময় সাংবাদিক মাসুদ বলেন, আমরা সকলেই কমবেশি বাড়িতে ভালো খাবার খাই, অন্যদিকে গরীব দুস্থ মানুষ গুলো ভালো খাবার খেতে পায় না। তাই আমি নিজ উদ্যোগে আজ প্রথম দিন জুম্মার নামাজ শেষে দুস্থদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা শুরু করেছি। এই ধারা প্রতি সপ্তাহে অব্যাহত থাকবে, আর কেউ যদি এই কাজে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করতেRead More


নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বড় ভাই আব্দুল আলিম (১৯) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২ অক্টোবর) রাতে সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলিমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত শাহাবুদ্দিনের দুই ছেলে সাইদুল ইসলাম ও শফিক ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হামলায় আহত ওই ছাত্রীর ভাই আব্দুল আলিমের মাথায় ৮টি সেলাই পড়েছে। আহত আলিমের মা-আরফুজা বেগম বলেন,Read More


This site is protected by wp-copyrightpro.com