August, 2023
আশুগঞ্জে চাতালের দূষণে হুমকিতে জনজীবন, পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোমেটিক ডায়ার রাইস মিলের কারণে জনজীবনে নেমে আসা দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী এলাকাবাসী। শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড সংলগ্ন আবু তাহের মার্কেট প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশুগঞ্জ দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে স্থানীয় দুটি অটোমেটিক ডায়ার রাইস মিল তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে ধানি জমির পাশে ও জনবহুলRead More
নবীনগর আ’লীগে কোন হাইব্রীড,দালালের স্থান হবে না- ফয়জুর রহমান বাদল
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নে তিনটি পৃথক স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের মধ্যপাড়া মাঠে শ্যামগ্রাম ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদ ও শ্রীরামপুর ইউনিয়ন গোপালপুর গ্রামে ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শাহ আলম এবং শ্রীরামপুর নবারুন একাডেমী স্কুল প্রাঙ্গনে শ্রীরামপুর ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু হানিফ স্বপন এর সভাপতিত্বে ওই তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় “শিল্পীর রং তুলিতে বঙ্গবন্ধু” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “শিল্পীর রং তুলিতে বঙ্গবন্ধু” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে শহরের পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শত শিশু-কিশোর অংশগ্রহন করেন। এ সময় তারা বঙ্গবন্ধু, শোকাবহ আগস্ট ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন চিত্রকর্ম রং তুলির আঁচড়ে ফুঁটিয়ে তুলেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে পুলিশ সুপার মোঃ শাখাওয়াতRead More
ব্রাহ্মণবাড়িয়ার পদযাত্রায় বিএনপি নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়াচাঁন (৫৫) মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে থেকে স্ট্রোক করে পড়ে গিয়ে মিয়া চানের মৃত্যু হয়। মিয়াচাঁন বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও তিন বারের ইউনিয়ন বিএনপির সভাপতি। বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বলেন, ‘কাউতলী থেকে ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের সামনে আসার পথে কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে আসলেRead More
নাসিরনগর থানার নতুন ওসি সোহাগ রানা
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সোহাগ রানা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তিনি ওসি মো. হাবিবুল্লাহ সরকারের কাছ থেকে থানা ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে মো. সোহাগ রানা বলেন, নাসিরনগরের মানুষের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করবে পুলিশ। নাসিরনগরের মানুষের জন্য ওসির দুয়ার সব সময় খোলা থাকবে। মো. সোহাগ রানা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
আখাউড়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
আখাউড়ায় পানিতে ডুবে তানভীর আহমেদ নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানভীর আহমেদ নূরপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। নিহত শিশুর বড় চাচা মো. দুলাল মিয়া বলেন, তানভীর দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে আমরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। এরইমধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তানভীরকে। পুকুর থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাতিজাকে মৃত ঘোষণা করে। আখাউড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেলRead More
কসবায় আইনমন্ত্রী ও সাবেক এমপি শাহ আলম গ্রুপের সংঘর্ষ, আহত ৭
রুবেল আহমেদ : কসবায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের মোরশিদ মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই তসলিমুর রেজাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকেRead More
ডাকাতির প্রস্তুতির সময় ভাদুঘর থেকে তিন ডাকাত গ্রেফতার
ডাকাতির প্রস্তুতির সময় শহরের ভাদুঘর থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভাদুঘর ফাটা পুকুর পাড় সংলগ্ন পালকি কমিউনিটি সেন্টারের সামনের খালি জায়গায় থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উত্তর পৈরতলার খুশু মিয়া প্রকাশ খুরশিদ মিয়ার ছেলে এনাতুল ওরফে এনাদুল ওরফে এনামুল ওরফে ইমন(৩৩), পশ্চিম মেড্ডার মিন্দালী পাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ শরীফ (২৯) ও নবীনগর উপজেলার কাজলিয়া মোল্লাবাড়ির (বর্তমানে শহরের দক্ষিণ মৌড়াইলে ভাড়াটিয়া) আব্দুল রকিবের ছেলে মোঃ রুবেল ওরফে রাজ্জাক (৩৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেলRead More
যুবলীগ নেতা খুন : আবুসামা ও ভাইস চেয়ারম্যান আমির হোসনসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
আশুগঞ্জে যুবলীগ নেতা জনি মিয়াকে (৩৫) ছুরিকাঘাতে পায়ের রগ কেটে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার (১৬ আগস্ট) রাতে নিহতের বাবা মকসেন মিয়া বাদী হয়ে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সামা ও তার ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসনসহ ১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। বাবা-ছেলে দুজনই আওয়ামী লীগ নেতা এবং দলের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ ঘটনায় রাত সাড়ে ১১টায় পুলিশ ২Read More
প্রথমবারের মতো আখাউড়া-আগরতলা রেলপথে চললো ট্র্যাক কার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো নবনির্মিত আখাউড়া-আগরতলা রেলপথে চালানো হলো ট্র্যাক কার।বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে সফলভাবে এই ট্র্যাক কার চালানো হয়। আগামী ২২ আগস্ট বহুল কাক্সিখত এই রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করার কথা রয়েছে। আখাউড়া-আগরতলা রেলপথের ঠিকাদারী প্রতিষ্ঠান টেমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে সন্ধ্যায় ট্র্যাক কার চালানো হয়েছে। পুরো রেলপথ সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় গঙ্গাসাগর ইয়ার্ডেই চালানো হয়। তবে রেললাইনের যেটুকু অংশের কাজ বাকি আছে, তা ২২ আগস্টের শেষ হয়ে যাবে।Read More



















