Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার পদযাত্রায় বিএনপি নেতার মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়াচাঁন (৫৫) মারা গেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে থেকে স্ট্রোক করে পড়ে গিয়ে মিয়া চানের মৃত্যু হয়।

মিয়াচাঁন বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও তিন বারের ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বলেন, ‘কাউতলী থেকে ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের সামনে আসার পথে কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে আসলে মোহাম্মদ মিয়াচাঁন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সবাই তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।’

মৃতের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির মিছিলে গিয়ে কাকা হটাৎ পড়ে যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, কাকা স্ট্রোক করেছেন।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares