Main Menu

August, 2023

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সস্ত্রীক (প্রফেসর ফাহিমা খাতুন) ওমরা হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তিনি আগামী ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক পত্রে এ কথা জানান। পত্রে আরও জানান, এসময়ের মধ্যে তার অবর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির ১ নং সহসভাপতি মো.হেলাল উদ্দিন গঠনতন্ত্রের ২৫ (১) (ক) অনুসারে পালন করবেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


আখাউড়া স্থলবন্দর শূন্যরেখায় যেতে ইলেকট্রিক কার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে ইলেকট্রিক বাগি কার সার্ভিস। বুধবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন। এসময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন টুয়েলভ ইভেন্টেসের (এমজিএ) সিও উইং-কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, ৬০ বিজিবির সহকারী পরিচালক মতিউর রহমান, রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান, স্থলবন্দর সহকারী পরিচালক আতিকুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ ভূইয়া প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, আগে যাত্রীদের নিজে বহন করে লাগেজ নিয়ে যেতে হতো।Read More


কসবায় প্রবাসীর রহস্যজনক মৃত্যু ॥ পরিবারের দাবী হত্যা

রুবেল আহমেদ : কসবায় নজরুল ইসলাম (৪০) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রবাসীর পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্ত্রী ও তার শ্বশুরবাড়ীর লোকজন। মঙ্গলবার ( ২২ আগষ্ট) উপজেলার কুটি ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম গৌরীপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। সকাল থেকে নিহতের শ্বশুরবাড়ীর লোকজন পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানান। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নিহতের ভাই মাসুক মিয়া। নিহতের ভাই মালেক মিয়া জানান, তাদেরRead More


চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশযানের সফল অবতরণ

মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের বুকে অবতরণ বা ‘সফট ল্যান্ডিং’য়ের প্রথম লক্ষ্য আজ সফলভাবে অর্জন করছে, যা ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দিল। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল – আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হল প্রথম দেশ।গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-থ্রির এই যাত্রা শুরু হয়েছিল। আজ সন্ধ্যায় অবতরণের নির্ধারিত মুহুর্তটি সফলভাবে পার হয় কি না,Read More


বিজয়নগরে বিপুল পরিমান অবৈধ  জাল জব্দ, বিক্রেতা আটক 

বিজয়নগর  সংবাদদাতাঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ  জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাল বিক্রেতা  মোঃ ইমরান মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।সে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।  জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন। উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন জানান ,সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে অভিযান  চালিয়ে ইমরানের দোকান থেকে ২৫ শ  মিটার কারেন্ট জাল ও ৫০ টি রিং জালRead More


সরাইলে আহত স্ত্রীকে উদ্ধারে যাওয়ায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনায় হাকিম মিয়া(২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিম মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। সোমবার দিনে দুপুরে উপজেলা অরুয়াইল বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত সরাইল থানার এএসআই শামছুল আলম বলেন, দুপুরে অরুয়াইল বাজার এলাকায় দায়িত্বকালে বাজারের সুতা ব্যবসায়ী কালা মিয়া জানান, তার মেয়ে জামাই হাকিম মিয়া (২৮) তার মেয়ে সোমাকে (২১) মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন তার মেয়ে সোমা অরুয়াইল বাজারেরRead More


সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোহাম্মদ মাসুদ : সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রবিবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে আঁখিতারা বাজারে চায়ের দোকানে মো: আব্বাস উদ্দিন এর ছেলে মামুন খান ও একই এলাকার মো: আরব আলীর ছেলে মাহমুদের বাক বিতন্ডা হয়। এর জের ধরে রবিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে ১৫ জন আহত হয়। পরে সরাইল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার অফিসার্সRead More


তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন, জনগন মেনে নেবে না- মুফতি ফয়জুল করীম

তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের জনগন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে, রাত্রে ভোট করা বাংলাদেশে আর চলবে না। জোর করে ভোট নিয়ে ক্ষমতায় বসা বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। সোমবার বিকেলে শহরের কাউতলী এলাকার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের মাথায় পা দিয়ে দেশের টাকা লুটপাট হচ্ছে উল্লেখ করে ফয়জুল করীমRead More


আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজিতে কভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ চার জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী।সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে সিএনজি চালক মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮), পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আছকর মিয়া (৬০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মির্জাপুর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে উজ্জল (৩৫)। স্থানীয়দের বরাতে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বেলা ১২টারRead More


সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সারাদেশে হরতাল

সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে দিনব্যাপী ‘অহিংস’ হরতালের ডাক দিয়েছে সর্বজন বিপ্লবী দল। আগামীকাল মঙ্গলবার (২২ আগস্ট) এ হরতাল পালিত হবে। গত ১২ আগস্ট দলটি আয়োজিত রোডমার্চ ও পথসভায় এ ঘোষণা দিয়েছিলেন সর্বজন বিপ্লবী দলের প্রধান ম ইনামুল হক। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে ওই রোডমার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর ‘জাল সংবিধান’ দিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলেও হরতালের একদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে উল্লেখ করেছেন ম ইনামুল হক। এসময় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ২২ আগস্ট দেশব্যাপী পূর্ণদিবস অহিংসRead More


This site is protected by wp-copyrightpro.com