August, 2023
নবীনগরে শিশুর লাশ উদ্ধার, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা!
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন গোয়ালী গ্রামে ইকরাম (১১), পিতা সোনালী নামে এক শিশুর গাছের সাথে ঝুলানো লাশ পাওয়া গেছে। তিন ভাই বোনের মধ্যে ইকরাম মেজো। ২৫ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। পরিবারের সদস্য সহ এলাকাবাসীর অভিযোগ এটা কোনক্রমেই আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড। এলাকাবাসী সরেজমিনে গিয়ে দেখেন গলায় ফাঁশ লাগানো অবস্থায় ইকরামের দুই পা হাঁটু সহ মাটিতে লেগে ছিল। নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠানো হয়েছে।এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করেন।
আখাউড়ায় রেলের রানিং স্টাফদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলের রানিং স্টাফরা। রোববার (২৭ আগস্ট ) সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ের ৯ নাম্বার প্লাটফর্মে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আখাউড়া শাখার উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। রেলের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞাঁর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন,২৭ আগস্ট ২০২৩ এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আইবাস শাখার ১৮ জুনRead More
তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড
জেলার তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের অভিযোগে দুইজন ড্রেজার চালক ও চারজন শ্রমিককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। তিনি জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করেRead More
বিএনপি জামাতের সকল চক্রান্ত রুখে দিতে হবে- এবাদুল করিম বুলবুল এমপি
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথিRead More
বিজয়নগরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন
বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই জাকির হোসেন (৪৫)। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, জায়গা সম্পত্তি নিয়ে সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিজ থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা: রুমানা ভুইয়া। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, শিশুদের সু-স্বাস্থের দিকে আমাদের বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে, যাতেRead More
মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং আমাদের সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে- সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: মাসব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত লোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জিনদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহান, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস ব্যারিস্টার জাকির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, কাজী জহির উদ্দিনRead More
বিএনপি ও জাতিয় পার্টি নামের রাজনৈতিক দল গুলি তৈরি হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প থেকে। তারা সবসময় সাধারণ মানুষের মাঝে ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে – সাংসদ এবাদুল করিম বুলবুল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: যারা এই দেশটাকে পুনরায় পাকিস্তান বানাতে চেয়েছিল তারাই ১৫ আগস্ট ও ২১শে আগস্টের মতন ঘটনা ঘটিয়েছেন।জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে তারা চেয়েছি আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কে মুছে দিতে। বিএনপি ও জাতিয় পার্টি নামে কিছু কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প থেকে। তারা সবসময় সাধারণ মানুষের মাঝে ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ এর সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলেRead More
নবীনগরের কনিকাড়া থেকে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবীনগরের কনিকাড়া থেকে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল ২৪ আগস্ট, রাত অনুমানিক ২.২০ এ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন শিবপুর কনিকাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নবীনগর উপজেলার দড়িলাপাং এলাকার বাসিন্দা বারেক মিয়ার ছেলে শরিয়তুল্লাহ (২০) এবং একই থানার নবীপুর এলাকার বাসিন্দা খলিল মিয়ার ছেলে সুজন (২১)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসের সময় পকেটে ইয়াবা লুকিয়ে ধরা খেলেন মাদকদ্রব্যের কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা নিষ্পত্তি শেষে আলামতের মাদক ধ্বংস করার সময় পকেটে লুকিয়ে ফেলায় মাহমুদুল হাসান নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন। তার কাছ থেকে এক হাজার ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, মাদক দ্রব্যের মামলা আদালতে নিষ্পত্তি করার পর আদালত চত্বরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাদকদ্রব্য ধ্বংস করার আয়োজন করা হয়। এসময় অতিরিক্ত চিফ জুডিশিয়ালRead More



















