Main Menu

বিজয়নগরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই জাকির হোসেন (৪৫)।

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, জায়গা সম্পত্তি নিয়ে সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ঝগড়া হয়।

এরই এক পর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাত করে। জাকিরকে গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর ছোট দুই ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares