Main Menu

July, 2023

 

আশুগঞ্জে ফোরলেন সড়ক পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর এবং আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে আশুগঞ্জ পৌছে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের প্রচেষ্টা মূলত এই উন্নত যোগাযোগ পরিকাঠামো ব্যবহার করে আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক গতিশীলতা, জনগণের সুযোগ সুবিধা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদিকে আরও সুবিধাজনক করা যা গত কয়েক বছর ধরে আমাদের প্রধানমন্ত্রীদের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছিল। এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার রূপান্তরকে সহজতর করে অনেক দূর এগিয়ে যাবে। যত তাড়াতাড়ি আমরা এইRead More


গ্যাস সরবরাহের দাবীতে আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের মানববন্ধন

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। রবিবার (২৩ জুলাই) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এ মনববন্ধন করেন। এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন- আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন প্রমুখ। কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, গত ১ মার্চ থেকে কারখানারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের সচেতনতামূলক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (প্রয়াস) এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে কুষ্ঠরোগ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাক্তার মফিজুর রহমান ফিরোজ। বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (প্রয়াস) এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াং প্রমুখ। এ সময় জানানো হয়, সার্বিক বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগের তেমন বিস্তার নেই। আর যাদের শনাক্ত করাRead More


নবীনগরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আবুল হোসেন বলছেন, তার জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা চলছিল বলে তিনি ভাঙচুর চালিয়েছেন।বৃহস্পতিবার দুপুরে আবদুল কুদ্দুসের বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। পরে আবদুল কুদ্দুস চারজনকে আসামি করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিলে। শনিবার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এদিকে শনিবার সন্ধ্যায় আবদুল কুদ্দুস নবীনগর সদরে সংবাদ সম্মেলন করে বলেন, হামলায়Read More


বিজয়নগরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বিজয়নগর  সংবাদদাতাঃ বিজয়নগরে পরিবেশ রক্ষায়  স্কাউটসের  উদ্যোগে  ৫ হাজার ফলজ ও বনজ  বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। আজ রবিবার সকালে ইসলামপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো : ইমরান খানের সভাপতিত্বে ও আশিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর  রঞ্জন কুমার ঘোষ, স্কাউটস কমিশনার আব্দুল করিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো : জিয়াদুল হক বাবু,মাদ্রাসা সুপার মাওলানা মোখলেছুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মো: আমজাদ হোসেন খান প্রমুখ। স্কুল এন্ডRead More


নবীনগরে কৃষি মেলার উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে আজ শনিবার (২২জুলাই) কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইসRead More


বাঞ্ছারামপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসমা বেগম (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। আসমা বেগম উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। উজানচর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাদিদ আল রহমান জনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ আছেন। পুলিশের তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েRead More


মেড্ডায় ফের অভিযান, ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জুলাই) দুপুরে জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোকিল ট্রেক্সটাইল পর্যন্ত এলাকা জুড়ে এ উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি জায়গা বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। চলতি বছরের এপ্রিল মাসে সরকারি জায়গাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়। কিন্তু পুনরায় কিছু অবৈধ দখলদার আবার সরকারি জায়গায় স্হাপনা তৈরি করে। এইRead More


বিএনপিপেছনর দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়……. আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি \:: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায়না । তারা চায় কেউ যেন তাদের পেছনের দরজা ক্ষমতা বসিয়ে দিয়ে যায়। শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের দায়িত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেয়ারটেকার গভমেন্ট আর হবেনা। বাংলাদেশের সুপ্রীম কোর্ট রায় দিয়ে বলেছেন কেয়ারটেকার গভমেন্ট অবৈধ। বাংলাদেশের জাতীয় সংসদ আইন পাশ করে সংবিধান থেকে সেটা বের করেRead More


বিজয়নগরে আসামী ছিনতাই- পুলিশের গুলিতে নিহত ১, পুলিশসহ আহত-১৩

 বিজয়নগরে মাদক মামলার আসামী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। সে ওই গ্রামের মস্তু ভুইয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। ভোরে তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এসময়Read More


This site is protected by wp-copyrightpro.com