Main Menu

বিজয়নগরে আসামী ছিনতাই- পুলিশের গুলিতে নিহত ১, পুলিশসহ আহত-১৩

[Web-Dorado_Zoom]

 বিজয়নগরে মাদক মামলার আসামী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। সে ওই গ্রামের মস্তু ভুইয়ার ছেলে।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। ভোরে তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়লে আরিফের পিতা আইয়ুব নূরসহ আরো কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ আইয়ুব নূরকে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

পুলিশ জানায়- আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ ৫ টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামীকে উদ্ধারে অভিযান চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares