July, 2023
সরাইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শমলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তাঁর দুই ছেলে সৌদি আরব প্রবাসী। বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়ে শমলা বেগম তাঁর বড় ছেলের কক্ষে ঘুমাতে যান। সকাল ৮টার দিকে তাঁর বড় ছেলে সুলেমান মাকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। জীবিত আছেন ভেবে ফাঁসির দড়ি থেকে খুলে দেখেন তাঁর মা মারা গেছেন। তাঁরাRead More
নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পিচ ঢালাইয়ে অনিয়মের অভিযোগে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পিচ ঢালাইয়ে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের অভিযোগ সঠিক নিয়মে ঠিকাদার সড়কটির সংস্কার কাজ করছে না।এতে চরম নাখোশ স্থানীয় জনসাধারণ। সরজমিনে গেলে দেখা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কটির নবীনগর থেকে বাঙ্গরা বাজার পুর্যন্ত সংস্কার কাজ করছেন রানা বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ যে পরিমান ঢালাইয়ের প্রলেপ দেয়ার কথা, সে পরিমান পিচ সড়কে দেয়া হচ্ছে না।এছাড়াও সড়কটির দু পাসে শোল্ডার নির্মাণ করা হয় নি।সে জন্য যে দ্রুতই সড়কটি নষ্ট হয়ে যাবে বলে দাবি করছেনRead More
আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন দ্য ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসকেপ)। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টায় ১০ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসকেপের দক্ষিণ এশিয়া প্রধান মিকিকো তানাকা। আর বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-১) আরিফুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির। জাতিসংঘের প্রতিনিধি দলটি স্থল শুল্ক স্টেশন ভবন, স্থলবন্দরের অবকাঠামো ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডেঙ্গু রোগী
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় ১১ জন আক্রান্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় । আক্রান্ত রোগীরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়ে মারা যায়নি।ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পযন্ত ৯৫ জন রোগী ভর্তি আছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহ জানান, ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।
আশুগঞ্জে পাইপগান ও কার্তুজসহ ধীরা গ্রেফতার
আশুগঞ্জে দেশীয় তৈরি পাইপগান ও চার রাউন্ড সীসা কার্তুজসহ ১৫ মামলার আসামী মো. দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধীরা উপজেলার চরচারতলা সরকার বাড়ির হাজী মো. মোগল মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার চরচারতলা এলাকা থেকে ধীরাকে মো. দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে চরচারতলা বাজারের বিদ্যুতের টাওয়ারের নিচে ঝোপের মাটির নিচ থেকে একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি পাইপগান ও চার রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ধীরাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ আশ্রমের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ আশ্রমের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে “ইতিহাস -ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া”র সদস্যরা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরেএ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী’র সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির, সম্মিলিত সাংস্কৃতিকজোটের সাধারণ সম্পাদক -সন্জীবRead More
বিজয়নগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের ইসলামপুরে মরহুম আতাউর রহমান মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামপুর মিয়ার ফিল্ডে এ খেলা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্টানে জেলা আওয়ামী লীগের নেতা কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলাল এবং আরফান মিয়া লিমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশেদুল হক জিন্টু, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব,Read More
সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, গ্রেপ্তার-৭
মোহাম্মদ মাসুদ : সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ সকাল ৮টা থেকে শুরু হয়ে এক নাগারে ৩ ঘন্টা চলে। আহতরা হলেন মনির (৩০),রনি (৩২),মাহফুজ(৩০), বোরহান(৪৬), রুবেল (২৫) ফারুক (৩০),রামিম(১৫)। সংঘর্ষের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানায়, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নুরআলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকেRead More
বিজয়নগরে পোনা মাছ অবমুক্ত করণ
বিজয়নগরে জাতীয় মৎস্য সেবা সপ্তাহ উপলক্ষে নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার উপজেলা পরিসদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন, কৃষি অফিসার সাব্বির আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীন ভবন নির্মাণ, ১০ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীন বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালাইশ্রীপাড়া ও লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয় তলার বেশি বহুতল ইমারত নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার কালাইশ্রীপাড়া ও ট্যাংকেরপাড় দুইটি ইমারতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় কালাইশ্রীপাড়া এলাকায় ১টি ইমারত ছয়Read More



















