May, 2023
কসবায় শুটারগানসহ বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা কমিটির সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন (৫১) কে একটি শুটারগান ও একরাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তাকে উপজেলা খাড়েরা ইউনিয়নের দারোগা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফুল হক স্বপন উপজেলার সৈয়দাবাদ গ্রামের সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল হকের ছেলে। বিনাউটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল খান জানান, আগামী ৬ মে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাংগঠনিক পদে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী-পাতাইসার উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্র পরিদর্শনে যান। এসময়Read More
নবীনগরে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৮টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনভর পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। আজ ৪ মে বৃহস্পতিবার উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে ও জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ফসলি জমি অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ সব ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, চারপাশের বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে। জমির আইল ভেঙে পড়ার কারণে চারপাশের কৃষিজমির মালিকেরা ক্ষতিগ্রস্তRead More
নবীনগরে এসডিজি বাস্তবায়ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণড়িয়ার নবীনগরে আজ ৩ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সম্মনয়ক (এসডিজি) মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সম্মনয়ক (এসডিজি) জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ডঃ মোঃ কাউসার আহাম্মদ, প্রধানমন্ত্রী কার্যালয়েরRead More
সেতু আছে,সড়ক নেই
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একাধিক সংযোগ সড়কবিহীন সেতুর দেখা যাচ্ছে। এর মধ্যে উল্লেখ যোগ্য উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের দুটি সেতু। সেতু নির্মানের পাঁচ থেকে সাত বছর কেটে গেলেও দুটি সেতুর সংযোগ সড়ক না থাকায় নির্মিত সেতুর সুফল পাচ্ছে না গ্রামবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, সেতু দুইটির পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতু দুটির যাতায়াতের সড়কের অবস্থাও খুবই নাজুক। একদিকে উঁচু সেতু অপরদিকে ভাঙ্গাচুরা বেহাল কাঁচা রাস্তায় স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় দীর্ঘ পথRead More
নবীনগরে মায়ের লাশ বাড়িতে রেখে অশ্রুসিক্ত নয়নে পরীক্ষা দিলেন মেয়ে
প্রতিনিধি : নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষা কেন্দ্রে মায়ের লাশ বাড়ি রেখে অশ্রুসিক্ত নয়নে পরিক্ষা দিয়েছেন সাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থী। সাদিয়া আক্তার পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।সে এবছর নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ বুধবার(০৩ ই মে)ইংরেজি প্রথম পত্র সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়(ভেন্যু কেন্দ্র)থেকে পরিক্ষা দিয়েছেন। সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী জানান,সাদিয়া আক্তার আমার স্কুলের শিক্ষার্থী তার মা অসুস্থ ছিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীনRead More
কসবায় ধর্ষনের শিকার সাড়ে তিন বছরের শিশু ॥ ধর্ষক গ্রেপ্তার
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক সোহাগ মিয়া (১৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে শিশুটির বাবা আক্তার হোসেন কসবা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া উপজেলা মেহারী ইউনিয়নের ঈশাননগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঈশাননগর গ্রামে সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এসময়Read More
দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সে সব ষড়যন্ত্র সম্পর্কে জনগনকে সজাগ থাকতে হবে। আমাদের বিশ্বাস সেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্ন ভিন্ন করে দিবে। তিনি মঙ্গলবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারনার পথসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছে। জনগন যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়মীলীগকে ভোট দিয়েRead More
কসবা প্রেসক্লাবের কমিটি গঠন
কসবায় ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যায় আনন্দ ঘন পরিবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,Read More
সরাইলে মাছের সাথে শত্রুতা
মোহাম্মদ মাসুদ ॥ সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর এলাকায় মাছের সাথে শত্রুতা। সোমবার দিবাগত রাতে কোন এক সময় কে বা কারা একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। মৎস্যচাষী ও ভুক্তভোগী কালিকচ্ছ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত আলী বলেন, আমি অনেক বছর যাবৎ মৎস্য চাষ করে আসছি। আমার অনেক গুলো পুকুর রয়েছে যেখানে আমি মাছ চাষ করি। গতকাল রাতে চাঁনপুর এলাকার একটি পুকুরে কে বা কারা বিষ দিয়ে আমার পুকুরের ২০-২৫ লাখ পোনামাছ বিষ দিয়ে মেরে ফেলে। আমি কদিন আগে পুকুরটিতে ৬ কেজি বিভিন্ন জাতের( ভাটকি,মৃগেল,সিলভার, গ্রাসকার্প) মাছের রেনু ছাড়ছিলাম। যেখানেRead More
পুনিয়াউটে দেশীয় অস্ত্রসহ ১৬ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৬জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট প্রজেক্ট এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, জেলা শহরের সরকার পাড়ার মো ইমন মিয়া, পশ্চিম মেড্ডার প্রেম জয় (২৩), ভাদুঘরের মোঃ জাবেদ (৩০), উত্তর মৌড়াইলের ইতিহাস মিয়া (১৮), কান্দিপাড়ার পিয়াস মিয়া (৩২), কাজিপাড়ার রতন মিয়া (৩০), গোকর্ণঘাট এলাকার সুজন মিয়া, উত্তর মৌড়াইলের আদনান ইসলাম (২৭), কাজিপাড়ার মুন্না (২০), পশ্চিম মেড্ডার মোস্তাকিম (২০), উত্তর মৌড়াইলের আল আমিন (২০), উত্তর পৈরতলারRead More



















