May, 2023
প্রদীপ নিভে যাওয়া পরিবারটি দেখলো আলোর মুখ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মঝিকাড়া গ্রামের রিক্সা চালক অরুণ মিয়ার থাকার কোন জায়গা নেই। স্ত্রী ও দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে পরের বাড়িতে একটি একচালা ছাউনি ভাড়া নিয়ে কোন রকমে জীবন চালিয়ে যাচ্ছিল। বড় ছেলের নাম মোছেন মিয়া(১৪)ছোট ছেলে ছেলের নাম আবির (১২)। জন্মের পর টাইফয়েড জ্বরে তার ছোট ছেলে আবিরের বাম পা বিকলাঙ্গ হয়ে যায়, আর বড় মোছেন মিয়া জন্মের পরেই বাক প্রতিবন্ধী ও হাত পা বিকলাঙ্গ। আবিরের পায়ে একটি রড দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলে তার জীবন। রিস্কা চালিয়ে অল্প আয়ের সংসারে তিন বেলা ভাত জোগাড়Read More
ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার রাজু আহমেদ
বিজয়নগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলায় সামগ্রিক কর্ম মূল্যায়ন এপ্রিল- ২০২৩ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রাজু আহম্মেদ। ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার (৮ মে) অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি)মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস কামরুল ইসলাম সহRead More
বড়হরনে রেলওয়ের ডোবা অবৈধভাবে ভরাটের প্রতিবাদে এলাকাবসীর মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরন এলাকার স্থানীয় শতাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন। মাবনবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ভূমিদস্যূ রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নেওয়ার কথা বলে প্রকাশ্যেই ভেকু মেশিন দিয়ে বালু ফেলে ভরাট করছেনে।এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা আরও জানান, সরকারি রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে ভূমিদস্যূরা যেন জলাশয় ভরাট করতে না পারে। সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা। এসময় এলাকাবাসীর পক্ষ থেকেRead More
টাকা কম থাকায় ছুরিকাঘাত, সরকারপাড়ার তিন ছিনতাইকারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় ছিনতাই করার সময় কম টাকা পাওয়ায় এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় জয়নাল আবেদীন, পারভেজ ও রাব্বী নামে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সকালে তাদের সরকারপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। এদের মধ্যে জয়নাল পৌরসভার সরকার পাড়ার ব্যাপারী পাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে, পারভেজ একই এলাকার জুয়েল মিয়ার ছেলে এবং রাব্বী নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামের জীবন মিয়ার ছেলে। তবে রাব্বী বর্তমানে তার পরিবারের সাথে সরকারপাড়া কলোনী এলাকায় থাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, গত ৫মে দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দাRead More
নবীনগরে মিথ্যা সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত আলীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল শনিবার দুপুরে কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, কিছু নাম সর্বস্ব পত্রিকার অনলাইন পেইজে আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন ভাবে তাদের মন গড়া কথা প্রকাশ করছে। তারা বলছেন আমি নাকি কাইতলা জমিদার বাড়ির সরকারি পুকুর থেকে ১০ লক্ষ টাকা মাছ ও ২২ হাজার টাকার বাঁশ লুটপাট করেছি। আমি এসব মিথ্যা সংবাদের তিব্র নিন্দাRead More
আখাউড়া বন্দর দিয়ে সব পণ্য আমদানির অনুমতি দেয়ার সুযোগ নেই _এনবিআর চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনেরর পণ্য আমদানির অনুমতি দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্থাপিত ব্যাগেজ স্ক্যানারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সব পণ্য আমদানির অনুমতি দিতে গেলে- বন্দরে আমদানিকৃত পণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যেসব সুবিধা প্রয়োজন, সেগুলো নেই। সেজন্য আমরা একসাথে সব পণ্যের জন্য বন্দর খুলে দিতে পারি না। তবে যে পণ্যগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোর অনুমতি আমরা অবশ্যই দেব। তিনি আরো বলেন, ব্যাগেজ স্ক্যানারের উদ্বোধনের ফলে যাত্রীদের হয়রাণি কমার পাশাপাশি শল্কRead More
নাসিরনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ শিশু সুমাইয়া আক্তারের (৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমাইয়া ওই এলাকার মৃত আছমত আলীর মেয়ে। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায় , শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সুমাইয়া। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে গ্রামের মাইকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। শনিবার সকালে এক শিশু নিহতের বাড়ির সঙ্গে সংযুক্ত দোকানের ছাদে আম পাড়তে গেলে সুমাইয়ার মরদেহ ছাদের ওপর পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করাRead More
নবীনগরে চাচীর সঙ্গে আ’লীগ সভাপতির পরকীয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার তার প্রতিবেশী চাচীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে। ওই আওয়ামী লীগ নেতার চাচা একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুছ আজ শুক্রবার (৫ মে) তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হোসেন সরকার (৪২) একই গ্রামের মৃত আব্দুল হাজিদ মিয়ার ছেলে। এছাড়াও তিনি জোড়া খুন, গরু চুরি ও দ্রুত বিচার আইনের মামলাসহ ডজন খানেক মামলার চার্জশীটভূক্ত আসামি। অভিযোগকারি মো. আব্দুল কুদ্দুছ তার স্ত্রী সেলেনা বেগমের সঙ্গে পরকীয়ায় লিপ্ত বলে অভিযোগ পত্রে উল্লেখRead More
কসবায় পুলিশের উদ্যোগে মাদক নির্মুলে সামাজিক উদ্বুদ্ধকরণ শোভাযাত্রা
রুবেল আহমেদ ॥ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে কসবায় মাদক নির্মুলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শোভাযাত্রা করেছে কসবা থানা পুলিশ। শনিবার (৬ মে) বিকেলে এই শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন। এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
নবীনগরে জুম্মার নামাজে লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক, কিল-ঘুষিতে নিহত ১
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুম্মার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুষিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ মে) জুম্মার নামাজের সময় পৌর এলাকার আলমনগর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সিজল মিয়া একই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীর বিবরনে জানা যায়,আজ শুক্রবার জুম্মার নামাজের পর সিজেন মিয়া ও শাহ আলমের মধ্যে মসজিদে নামাজের লাইনে দাড়্নোর তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহ আলম মিয়া সিজিল মিয়াকে পিটিয়ে আহত করেন। এসময় স্থানীয় লোকজন আহত সিজিল মিয়াকে উদ্ধার করে দ্রুত নবীনগর সরকারিRead More



















