May, 2023
বাথরুম থেকে গ্যাসফিল্ড স্কুলের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাব আলী (৫৮) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ মে) রাতে প্রয়াত অধ্যক্ষের বড় ভাই মোহাম্মদ আলী বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে অধ্যক্ষ মুস্তাব আলীর স্ত্রী মোছা. বিলকিস খাতুন (৫০), তাদের একমাত্র ছেলে আহম্মেদ ওয়াজিহ ওয়াসিক (২৭) ও চাচাতো ভাই রায়েজুল ইসলাম রাজু (৫৫) কে। বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন। মামলার এজহারে উল্লেখ করা হয়, মোস্তাবRead More
সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ: আখাউড়া বন্দরের সাবেক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা
আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করা ২২ হাজার ৮৯০টি গাড়ির মধ্যে ১০ হাজার ৯০৭টি গাড়ির তথ্য এন্ট্রি না করে বন্দর মাশুল ও ভ্যাট বাবদ আদায়কৃত ১২ লাখ ৬১ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের জিলানীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ এনে রোববার (১৪ মে) সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করা গাড়িসমূহ শুল্ক স্টেশন ও বন্দর কর্তৃপক্ষের রেজিস্ট্রারে পৃথকভাবে এন্ট্রি করা হয়।Read More
সরাইলে ইয়াবাসহ গ্রাম পুলিশ তানিয়া গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানিয়া আক্তার (২৫) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।এ সময় তানিয়ার স্বামী বিল্লাল মিয়া পালিয়ে যায়। শুক্রবার (১২ মে) রাতে পুলিশ উপজেলা সদরের নিজসরাইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তানিয়া আক্তারকে গ্রেফতার করে। তানিয়া আক্তার সরাইল সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) এবং নিজসরাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, তানিয়া আক্তার গ্রাম পুলিশ হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার স্বামী বিল্লাল মিয়াও মাদকের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত। স্বামী-স্ত্রীর মাদক ব্যবসার পেছনে রয়েছে স্থানীয় একাধিকRead More
রেলওয়ের জায়গার মাটি কাটার প্রতিবাদে বড়হরণে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ রেলগেইট বাজার সংলগ্ন এলাকায় ইসলামিয়া দাখিল মাদ্রাসার লিজকৃত জমিতে উন্নয়ন কাজ চলাকালে একটি পক্ষ কর্তৃক অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি সরিয়ে রেয়ো ও কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বড়হরন রেলগেট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশিকুল ইসলাম, অভিভাবক সদস্য উম্মেদ হাসান, সাবেক খোরশেদ মিয়া, হুমায়ুন মিয়া, মোহাম্মদ সোলায়মান প্রমূখ। বক্তারা বলেন, মাদ্রাসার নামে লিজআনা জমিতে দোকান নির্মাণ করতে চাইলে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ওRead More
মোকতাদির চৌধুরী এমপিকে নৌকার একক প্রার্থী ঘোষণা, এলাকাবাসীর সমর্থন
বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরের ইসলামপুরের বুধন্তী ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে মতবিনিময় সভায় বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নিলে এটি জনসভায় পরিনত হয়। মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিতু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইফতেহারুল ইসলাম শামিম ও ইজাজুর রহমান রাকিবের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি,Read More
কসবা প্রেসক্লাব সংগঠনের সংবিধান অনুযায়ী চলবে…সোলেমান খান
প্রতিনিধি ॥ কসবা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির প্রথম সভা শুক্রবার (১২মে) সকাল দশটায় কসবা প্রেসক্লাব কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ কুশল ও মত বিনিময় করেন। সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের সকল সমস্যা নিরসন ও উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি মো.সোলেমান খান। নবনির্বাচিত সভাপতি মো.সোলেমান খান বলেন, আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি কসবা প্রেসক্লাবকে তাঁর শরীরের অংশ মনে করেন। তাই তিনি ১Read More
সরাইলে সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা
সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শনিবার (১৩ মে) ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। ইটভাটার অন্য শ্রমিকরা ঘাতক চাঁন মোস্তফাকে আটকের পর পুলিশের দিয়েছেন। ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র মেয়ে তাজিনকে (১০) নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময়Read More
নবীনগর বহুল প্রত্যাশিত শিবপুর রাধিকা সড়কের পিচ ঢালাই কাজের শুভ উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বর্তমান সরকারের উন্নয়নের আরো একটি মেগা প্রকল্প শিবপুর রাধিকা সড়কের দুইটি অংশের মধ্যে আজ শুক্রবার রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতিRead More
আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১
আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (১০ মে) রাত ১১টার দিকে উপজেলার চরচারতলা ইউপির চরচারতলার (মহরম পাড়া) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আটক মো. কানু মিয়া (৩১) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর এলাকার মো. আব্দুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউপিরRead More
ড্রাইভারকে আসতে বলে গেলেন গোসলে, বাথরুমে মিলল গ্যাস ফিল্ডস স্কুলের অধ্যক্ষের লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলীর (৫৮) গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ২ নং গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাটোর জেলার পাইকপাড়া সর্দারবাড়ির মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে গ্যাস ফিল্ডের কোয়ার্টারে থাকতেন। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। গাড়ীর চালক ও পরিবারসূত্র জানায়, সকাল ৮ টায় অধ্যক্ষ মুস্তাব আলী তার গাড়ীর চালককে বাসায় আসতে বলেন। এর পর তিনি বাথরুমে গেলে আর বেরিয়ে আসেননি। পরে পরিবারের লোকজনের সন্দেহRead More



















