Main Menu

May, 2023

 

সরাইল প্রেসক্লাবে উল্লাসকর দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ : সরাইলে বিপ্লবী উল্লাস কর দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে সরাইল প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) ছিল বঙ্গভঙ্গবিরোধী ও ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী উল্লাসকর দত্তের ৫৮তম প্রয়াণ দিবস। সরাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা। এছাড়া স্মরণ সভায় বক্তব্য রাখেন, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীবRead More


কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

রুবেল আহমেদ : কসবায় কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ শুরু করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) পৌর শহরে অবস্থিত খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষক মো.ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট্ থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অফিস। উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনিরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ (২৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলা শহরের কালাইশ্রী পাড়া-নিউ সিনেমা হল রোডের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। ইউসুফ সদ্য বিলুপ্ত পৌরযুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এসব তথ্য জানায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউসুফকে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। অস্ত্রের উৎসRead More


সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ -রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ দু’দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা দিয়ে ভারতের সাথে আরো একটি আন্তঃবিভাগ যোগযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এতে দু’ দেশের জনগন উপকৃত হবে। আগামী জুন মাসের মধ্যে প্রজেক্টটি শেষ হবার সময় নির্ধারণ করা আছে। লাইন ও স্লীপার বসানোর কাজও শেষ আমরা আশা করছি জুনের মধ্যে কাজ শেষ হলে আগামী সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি বুধবার বিকেলে আখাউড়ার খারকুট এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরো বলেন, এ রেলপথের মাধ্যমে দেশের নতুন একটি অর্থনৈতিকRead More


সরাইল উপজেলা জাতীয় পার্টি’র কর্মী সম্মেলন

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সরাইল সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা জাতীয় পার্টি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আলী নেওয়াজ ও জাতীয় পার্টি নেতা আবু হানিফ’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি’র আহবায়ক শাহ জামাল রানা , জেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব এড: আব্দুল্লাহ আল হেলাল, জেলা জাতীয় পার্টি’র যুগ্ম সদস্য সচিবRead More


নবীনগরের মাটি যাচ্ছিল মুরাদনগরে, প্রশাসনের সাঁড়াশি অভিযানে ভেস্তে গেল সব

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন সরকারি খাল ও জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কেটে অন্তত অর্ধকোটি টাকার মাটি অন্য উপজেলায় বিক্রি করার ভ্রাম্যমান আদালতের অভিযান। মঙ্গলবার রাতের আর্ধারে গুচ্ছ গ্রামে ইউএনও একরামুল ছিদ্দিকের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ারের সহযোগিতায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে,বাশারুকের আব্দুর রহমানের ৪টি ড্রেজার ও গাঙ্গেরকোটের মোমেনের ২টি ভেকুর ব্যাটারি জব্দ সহ ২ জন ড্রাইভার কে আটক করা হয়। এরমধ্যে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলাRead More


কসবায় ডিবি পরিচয়ে অপহরন ও মারধর ॥ নিরপত্তাহীনতায় ভুক্তভোগীরা

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউপি নির্বাচনের বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে ডিবি পরিচয়ে শরিফুল ইসলাম (৩০) নামক এক যুবককে অপহরণ করে তিন দিন পর বাড়ির পাশে মুর্মূষ অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। অপহরনের শিকার শরিফুল ইসলাম উপজেলার মুলগ্রাম ইউনিয়নেরন শ্যামবাড়ি গ্রামের সবুজ মিয়ার ছেলে। অপহরনে নেতৃত্ব দানকারী অভিযুক্ত শওকত খান একই গ্র্রামের মৃত শারফুদ্দিন খানের ছেলে। এ বিষয়ে শরিফুলের পরিবার ও গ্রামবাসী মঙ্গলবার (১৬ মে) দুপুরে কসবা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযুক্ত শওকত খান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এই ঘটনায় শরিফুলের পিতা জসিম উদ্দিন বাদি হয়েRead More


নবীনগরে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: অদক্ষ, প্রশিক্ষণবিহীন ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার কর্তৃক অটো / থ্রি হুইলার চালানোর কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  যানজট সমস্যা বেড়েই চলেছে। এ যানজট নিরসনে আজ মঙ্গলবার নবীনগর পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকরি কমিশনার ভূমি মাহামুদা জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রাইভারদের সতর্ক করার পাশাপাশি ৬ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও নবীনগর সদর বাজারের ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের একটি পাইপ ফেটে নিচে ময়লা পানি পড়ে  জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকরি কমিশনার ভূমি মাহামুদা জাহান জানান,Read More


ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত ৩ দিন গ্যাস বন্ধ

আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আগামী ১৬ মে সকাল ৬টা থেকে ১৯ মে পর্যন্ত ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার আবাসিক সংযোগের পাশাপাশি সিএনজি পাম্পগুলোও বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চারলেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। চারলেন সড়কের ইউটিলিটি শিফটিং (উপযোগিতা হস্তান্তর) এর আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএসRead More


আখাউড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবারের সঙ্গে রাগ করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৪ মে) পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মো. তানজিমুল ইসলাম পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকার পল্লী চিকিৎসক আরিফুর রহমান খাদেমের ছেলে। সে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, নিহত তানজিমুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।


This site is protected by wp-copyrightpro.com