Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ (২৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলা শহরের কালাইশ্রী পাড়া-নিউ সিনেমা হল রোডের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। ইউসুফ সদ্য বিলুপ্ত পৌরযুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এসব তথ্য জানায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউসুফকে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। অস্ত্রের উৎস সম্পর্কে ইউসুফের বরাত দিয়ে ওসি জানান, অস্ত্রটি ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বলের বলে দাবি যুবলীগ নেতার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares