Main Menu

নবীনগরে মায়ের লাশ বাড়িতে রেখে অশ্রুসিক্ত নয়নে পরীক্ষা দিলেন মেয়ে

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষা কেন্দ্রে মায়ের লাশ বাড়ি রেখে অশ্রুসিক্ত নয়নে পরিক্ষা দিয়েছেন সাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থী।

সাদিয়া আক্তার পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।সে এবছর নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় অংশগ্রহণ করে।

আজ বুধবার(০৩ ই মে)ইংরেজি প্রথম পত্র সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়(ভেন্যু কেন্দ্র)থেকে পরিক্ষা দিয়েছেন।

সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী জানান,সাদিয়া আক্তার আমার স্কুলের শিক্ষার্থী তার মা অসুস্থ ছিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সকালে বাড়িতে লাশ রেখে এসে অশ্রুসিক্ত নয়নে পরিক্ষা দিয়েছেন,আমি পরিক্ষা হলে তার একাধিকবার খোঁজখবর নিয়েছি।আসলে বিষয়টি খুবই হৃদয়বিদারক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares