Main Menu

December, 2022

 

নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিপাদ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন আনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। পতাকা উত্তোলন শেষে স্থানীয় ডাক বাংলোর সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো: মোশাররফ হোসাইন (ভূমি)। সাংবাদিক মাহাবুব আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি ,বীরRead More


৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

৮ ডিসেম্বর বিনাযুদ্ধেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করে জেলাকে মুক্ত ঘোষণা করে। ১৯৭১ সালের এই দিনে বিনাযুদ্ধে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে হানাদারমুক্ত করার পর মুক্তিযোদ্ধাদের একটি অংশ ও মিত্রবাহিনীর ৫৭তম মাউন্টের ডিভিশন আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেললাইন ও উজানিসার সড়ক দিয়ে শহরের দিকে অগ্রসর হয়। এতে শহরের চারপাশে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী শক্ত অবস্থানে থাকায় হানাদারবাহিনী পিছু হটতে থাকে। তবে পালিয়ে যাওয়ার সময় ৬ ডিসেম্বর রাজাকারদের সহায়তায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কেএম লুৎফুর রহমানসহ কারাগারে আটকে রাখাRead More


এক মাসে দু’বার! হারের জেরে রোহিত, কোহলিদের আরও এক বার তলব ক্রিকেট বোর্ডের

বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ় হেরেছে ভারত। এই হার মেনে নিতে পারছে না বিসিসিআই। বৈঠক ডেকেছে তারা। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে বসবে বোর্ড। বাংলাদেশের কাছে পর পর দু’টি এক দিনের ম্যাচে হেরে সিরিজ় খুইয়েছে ভারত। দলের এই হারের পরে আবার তড়িঘড়ি বৈঠকের ডেকেছে বিসিসিআই। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে তলব করেছে বোর্ড। বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁদের সঙ্গে কথা বলবে বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরেও একটি বৈঠক ডেকেছিল বিসিসিআই। রোহিত-দ্রাবিড়দের সেখানেও তলবRead More


ব্যর্থ রোহিতের মরিয়া লড়াই, বাংলাদেশের কাছে দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ় খোয়াল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। রান পেলেন না কোহলি, ধাওয়ান, রাহুলরা। দলের হার বাঁচাতে শেষ বেলায় ব্যাট হাতে নামতে হল বাঁ হাতের আঙুলে চোট পাওয়া রোহিতকে। আনন্দবাজার, কলকাতা:: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ রানে হারল ভারত। একই সঙ্গে সিরিজ়ও হাতছাড়া হল রোহিত শর্মাদের। বাংলাদেশের মাটিতে পর পর দু’টি এক দিনের সিরিজ় হারল ভারত। বুধবার মীরপুরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান করেন লিটন দাসরা। জবাবে ৯ উইকেটে ২৬৬ রানে শেষ হল ভারতের ইনিংস। কাজে এল না রোহিত শর্মার ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। ক্রিকেটপ্রেমীরা দেখলেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার কার্ড সংশোধন করতে ১৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের আতিকুল ইসলাম নামে এক হতদরিদ্র যুবকের বয়স সংশোধন করাতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসে তার কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবী করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক আবেদ হোসেন। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আতিকুল ইসলাম নামে ওই যুবক সাংবাদিকদের জানান, গত কয়েক মাস পূর্বে তিনি তার বয়স সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেন। পরে এটি সংশোধন করতে নবীনগর উপজেলা নির্বাচন অফিসে গেলে সেখান থেকে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসে সংশোধন হবে বলে জানিয়েRead More


আলাম্মা মোহাম্মদ আলী (রহঃ) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মলীহাতা মাদ্রাসার সাবেক মুহতামিম (অধ্যক্ষ) আল্লামা মোহাম্মদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার। সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ এ আলেমে দ্বীন উপজেলায় বড় হুজুর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১০৩ বছর বয়সে ২০১৯ সালের ৮ ডিসেম্বর বর্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন (ছয় দশক) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব পালন করেছেন। তাঁর ইচ্ছায় জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা প্রাঙ্গণে তিনি শায়িত আছেন। শান্তির প্রতীক আল্লামা সাঈখ মোহাম্মদ আলীRead More


গ্রীন ভিউ হাসপাতালে চিকিৎসার অবহেলায় গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রীন ভিউ নামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার অবহেলায় গর্ভের সন্তানসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় শহরের গ্রীন ভিউ হাসপাতালে এ ঘটনাটি ঘটে। নিহত খাদিজা বেগম (৪৫) সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেয়াই গ্রামের প্রবাস ফেরত নয়ন মিয়ার স্ত্রী। তার ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পরিবারে অভিযোগ, শনিবার রাতে খাদিজার বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে ওই হাসপাতলে এনে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জিনিয়া খানের তত্বাবধানে ভর্তি করা হয়। এ সময় তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষাশেষে অক্সিজেন লাগানোর পর জানানো হয় গর্ভের সন্তান নাড়াচারা করবে। কিন্তু সারা রাতেও গর্ভের সন্তানRead More


বিজয়নগরে অবৈধভাবে মাটি  উত্তোলন করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান

মোঃ জিয়াদুল হক বাবু : জেলার বিজয়নগরে সোনাই নদীর মাটি অবৈধ ভাবে উত্তোলন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটের ভাটার মালিক থেকে ৩ লক্ষ টাকা  জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে  উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায়  রোলেক্স ব্রিকসে  পানি উন্নয়ন বোর্ডের খননকৃত সোনাই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিক মোঃ ফারুক মিয়াকে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুসারে ৩  লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মেহেদী হাসান খান(শাওন)। এব্যাপারেRead More


১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

কসবায় ১মণ ১৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার মো: বুকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫)। কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান,Read More


মিরাজ-মুস্তাফিজ জুটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

মেহেদি হাসান মিরাজের ব্যাটে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের ছুঁড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে ১৩৬ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। এরপর জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে টাইগারদের। এ অবস্থায় বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন মিরাজ। ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার মিরাজ। ১০ রানেRead More


This site is protected by wp-copyrightpro.com