Main Menu

December, 2022

 

নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অটোরিকশা আরোহী বৃদ্ধ নিহত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে শীতল মিয়া (৬০) নামের এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শীতল মিয়া মুক্তারামপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০জন। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় পিকআপ যোগে কাঠ যাচ্ছিল মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার স-মিলে। পথিমধ্যে জিপি নামে পিকআপে ২০০ টাকা চাঁদা দাবি করেন ধরাভাঙ্গা গ্রামের করিম মিয়া। বিষয়টি নিয়ে কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সাথে রহিমRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল ও বেকারি মালিকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে হোটেল ও বেকারি মালিকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হেয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ওন্ড ইন্ডাষ্ট্রিজের ফরিদউদ্দিনআহমেদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলার ১২০ জন হোটেল ও বেকারি মালিক এবং তাদের প্রতিনিধি এতে অংশ নেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আজিজুল হক। এসময় অন্যান্যের মধ্যে জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ শাহআলম, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আহমেদ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ,Read More


নবীনগর থেকে আশুগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাসেল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। গত তিন দিন আগে সে মায়ের সাথে আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। নিহত রাসেলের মামা মুরাদ মিয়া জানান, রাসেল তার সমবয়সী মামাত ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের কাঠ বাগানে বেলুন নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে বাগান পেড়িয়ে পুকুর পাড়ে চলে যায়। এসময় রাসেলের হাত থেকে বেলুনটি ছুটে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।Read More


এবার আলমামুন সরকারের অফিসে চুরি

আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছেনা আলমামুন সরকারের । জেলা পরিষদ নির্বাচন-সভাপতির সাথে মতবিরোধ-জেলা্ আওয়ামীলীগের কমিটি নিয়ে আলোচনা সমালোচনার পর সবশেষ ছেলে মাহি সরকারের ফেন্সিডিলসহ আটক, সোনালী ব্যাংকের গাড়ি ভাংচুরের সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার আবার আলোচনায় তার কার্যালয়ে চুরির ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের ব্যক্তিগত কার্যালয়ে চুরি হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ ঘটনা ঘটে। উদ্দেশ্যমূলকভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে আল-মামুন সরকার দাবি করেছেন। তার দাবি, নগদ সাত লাখ টাকা ও আওয়ামী লীগেরRead More


কসবায় শিক্ষার্থী ও অভিভাবকদের খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে এ কর্মসূচি পালিত হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ফারহান ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রওনক জাহান। কর্মসূচির আওতায় নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা এবং অনিরাপদ খাদ্যে গ্রহণের কুফল নিয়ে আলোচনা করা হয়।


This site is protected by wp-copyrightpro.com