Main Menu

December, 2022

 

হাসপাতালে পুত্রবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুর

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমান করে সুখিনা বেগম নামে এক গৃহবধূ  আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুখিনার লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সুখিনা বেগম চম্পকনগর ইউপির সাটিরপাড়া এলাকার কাইয়ুম মিয়ার মেয়ে ও সৌদি আরব প্রবাসী সাইদুল মিয়ার স্ত্রী৷ জানা যায়, সুখিনা শুক্রবার সকালে স্বামীর সঙ্গে অভিমান করে পোঁকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে তার শ্বশুর আব্বাস আলী সুখিনাকে প্রথমে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর সুখিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নRead More


বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা রোববার

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মো. আলমগীর বলেন, ‘রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সেই সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ নির্বাচন ঠিক কবে হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরিক্ষা ও ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’ ‘নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমেRead More


ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় শাখাওয়াত হোসেনকে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কুশল বিনিময় শেষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জেলার দায়িত্বভার তুলে দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের হাতে। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আসলে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর মডেলRead More


বিচারকের সই জালের অভিযোগে সরাইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সই ও সিল জালিয়াতির মামলায় ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইশতিয়াক আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, চার-মাস আগে মোটরসাইকেল বিক্রির একটি এফিডেভিটের কপি আমার হাতে আসে। এতে আমার স্বাক্ষর থাকলেও সেটি আমি করিনি। পরে বিচারকের স্বাক্ষরও জাল বলে জানতে পারি। এ ঘটনায় আমিRead More


ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে সুহিলপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেল্পমেন্ট প্রোগ্রাম-সুহিলপুর (আইডিপি-এস)’ -এর আয়েজনে সুহিলপুর মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়-এর প্রাঙ্গণে ‘প্রাক-প্রথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইডিপি-এস পরিচালিত ১০ টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী বিস্কুট দৌড়সহ বিভিন্ন খেলাধূলা এবং একক ও দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করেন। স্বনির্ভর ব্রহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা এবং বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান:Read More


নবীনগরে অবৈধ খু্ৃঁটির মাধ্যমে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে দালাল চক্রের ২সদস্য আটক

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অবৈধ খু্ৃঁটির মাধ্যমে এল টি লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে পল্লী বিদ্যুৎ কতৃক দালাল চক্রের ২ জন কে আটক করে বাকীদের ধরতে অভিযান অভ্যাহত রেখেছে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। সূত্রে জানা যায়, অবৈধ টাকার লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে পল্লী বিদ্যুৎ এর অজান্তে অবৈধভাবে খুঁটি বসিয়ে এল টি লাইন নির্মাণ করে আসছে। এই চক্রটি ধরতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস নিরলস ভাবে মাঠে কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনালRead More


নবীনগরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুড়ি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৈনিক আজকালের খবরের প্রতিনিধি সাংবাদিক টিটন দাসের বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নবীনগর উপজেলা পরিষদের পেছনে অবস্থিত সাংবাদিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ঘরের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণঅলংকার সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। সাংবাদিক টিটন দাস জানান, গতকাল রাতে আমি ও আমার স্ত্রী মন্দিরে পার্থনা করতে গিয়েছিলাম,মন্দির থেকে ফিরে এসে দেখি আমাদের ঘরের আলমারি ভেঙ্গে ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা ও আমার স্ত্রীর ব্যবহারের ৬ ভরি স্বর্ণ অলংকার সহ বেশ কিছুRead More


‘সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আলোচনা ফলপ্রসূ হয়েছে’

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি ও বিএসএফের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে এ কথা জানান তিনি। আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে ভারতের আগরতলা থেকে ফিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ কমান্ডার। তিনি আরো জানান, তিন দিনের আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে আমাদের পক্ষ থেকে (দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম, ময়মনসিংহ ও সরাইল) ও ভারতের বিএসএফের (মেঘালয়, মিজোরাম, কাচার ও ত্রিপুরা ফ্রন্টিয়ার) আঞ্চলিক কমান্ডাররা অংশগ্রহণ করেন।Read More


নবীনগরে শ্বশুর বাড়ি থেকে প্রবাস ফেরত স্বামীর লাশ উদ্ধার! 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপি’র লাপং মধ্যপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা প্রবাস ফেরত স্বামী রুবেলের লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সূত্রে জানা যায়, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন একই উপজেলার সাতমোড়া ইউপি’র চেলিখলা গ্রামের জারু মিয়ার ওমান প্রবাসী ছেলে রুবেল। প্রবাস থেকে ফিরে শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে তালাবদ্ধ ঘর থেকে মৃত রুবেলের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ উদ্ধারRead More


This site is protected by wp-copyrightpro.com