Main Menu

November, 2022

 

নির্বাচনে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি আল মামুন সরকারের

অবশেষে ১২ই নভেম্বর শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। শহর ঢাকা পড়েছে ব্যানার-ফেস্টুনে। তোরণের কমতি নেই। শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার পর বেড়েছে তোড়জোড়। ওই সভায় ঐক্যবদ্ধ ভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়েছে। তবে সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার জেলা পরিষদ নির্বাচনে তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেন। এরপর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার কাছে জানতে চান, সেটি কি সম্মেলনের আগে না পরে। বলেন- এখন ব্যবস্থা নিতে গেলে লোম বাছতে কম্বল উজাড়ের মতো অবস্থা হবে। কাজRead More


জেলা আওয়ামী লীগের সম্মেলন : বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক কেউই প্রার্থী নন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন বারবার তারিখ পরিবর্তনে যে দুরাশা দেখা দিয়েছিল তা কেটে গেছে। ১২ই নভেম্বর সম্মেলন হচ্ছে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে। শহর ঢাকা পড়েছে ব্যানার-ফেস্টুনে। তোরণের কমতি নেই। শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার পর বেড়েছে তোড়জোড়। ওই সভায় ঐক্যবদ্ধ ভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১৮ই অক্টোবরের সভায় গঠন করা উপ-কমিটিসমূহ ওই সভায় আবারো আলোচনা করে ঠিকঠাক করা হয়। তবে উপ-কমিটি আলোচনার শুরুতে সভায় উত্তেজনা ছড়ায়। সম্মেলন সফলে ১০টি উপ-কমিটি করা হয়েছে। সব ছাপিয়ে এখন আলোচনা কে হচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণRead More


জোড়া ধাক্কা বাংলাদেশের! পরের বার টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা নিশ্চিত নয় শাকিবদের

পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি পরের বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে শাকিব আল হাসানদের। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে তাদের বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ। কিন্তু এই হারের ফলে জোড়া ধাক্কা খেয়েছেন শাকিব আল হাসানরা। পরের বারও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ২-এ ছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে তারা। ৪Read More


আখাউড়ার মেয়রের অবৈধ সম্পদের তদন্তে নেমেছে দুদক

  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিরুদ্ধে হওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন সময়ে হওয়া একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন ব্যাঙ্কে চিঠি দিয়ে তাকজিল খলিফা ও তার স্ত্রী তানিয়া আক্তারের আর্থিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাকজিল খলিফা কাজল আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও একইসঙ্গে উপজেলা যুবলীগের আহবায়ক। তিনবার নির্বাচিত বেশ প্রভাবশালী এ মেয়রের সম্পদের পরিমান প্রতিনিয়তই বাড়ছে বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে এলাকার নানা বিষয়ে ব্যাপক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তিনি ও তাঁর স্বজনদেরRead More


নবীনগরে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় জেল জরিমানা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে এবং জিনদপুর ইউনিয়নের বাঙ্গুরায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় নবীনগর থানা পুলিশের সহায়তায়  অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেন নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন।  এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে একদল মানুষ উভয়স্থানে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন সহ  অনুমোদন ব্যতীত ফসলি জমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তন করায় লাউরফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের অপরাধীদের ঘটনাস্থল থেকে আটক করেন। অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করায়, ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনRead More


মেড্ডায় জিডি করেও হামলা থেকে বাঁচতে পারলেন না ব্যবসায়ী, সড়কে ফেলে বেধড়ক মারধর

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বেলাল সিদ্দিক নামে এক ব্যবসায়ীকে সড়কে ফেলে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার জেলা পুলিশ লাইন্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় ব্যবসায়ী দৌড়ে পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় একটি অভিযোগপত্র দেয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে এ হামলার আশংকায় সদর থানায় সাধারন ডায়েরি করেছিল ব্যবসায়ী বেলাল। ব্যবসায়ী বেলাল মধ্য মেড্ডা এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, মেড্ডা এলাকার মৃত রহিজ মিয়ার ছেলে হোসাইন, ইমরান,Read More


উনি কি সারা বছর অসুস্থ থাকেন? আখাউড়া যুবলীগ আহবায়ক কাজলকে কেন্দ্রীয় নেতা চপল

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল কি সারা বছরই অসুস্থ থাকেন কিনা? জানতে চেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুব মহাসমাবেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রস্তুতি সভায় তিনি এ প্রশ্ন করেন। সভার এক পর্যায়ে যুব মহাসমাবেশে যোগদানে আখাউড়া উপজেলার প্রস্তুতি জানাতে যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল দাঁড়ালে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল তার কাছে আহবায়ক কোথায় তা জানতে চান। তখন বাবুল জানান, আহবায়ক অসুস্থ থাকায় আসতে পারে নি। বাবুলের উত্তরেRead More


৫-৬ হাজার লোক জমায়েত করে লক্ষলক্ষ লোকের কথা বলে বিএনপি জনসমর্থন প্রমাণ করতে চাইছে_ শেখ ফজলে নাইম

যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম বলেছেন, বিএনপি জামাত ৫-৬ হাজার লোক জমায়েত করে লক্ষলক্ষ লোকের কথা প্রচার করে প্রমাণ করতে চাইছে তাদের জনসমর্থন আছে। প্রকৃতপক্ষে তারা একটি আদর্শহীন দল। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুব মহাসমাবেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যু এর মাধ্যমে। তারা গণতান্ত্রিক দল নয়। তাদের গঠনতন্ত্রে উল্লেখ আছে, সাজা প্রাপ্তরা দলের প্রধান পদে থাকতে পারবে না। কিন্তু এখনসাজা প্রাপ্তরা দলের পদে রয়েছেন।Read More


কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার, সম্পাদক রিফাত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার ও আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত এই সম্মেলন থেকে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এবার নতুন সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তা অনুমোদনের জন্য আওয়ামীগ সভাপতির কাছে পাঠাবেন। আজ শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ন সাধারণ সম্পাদকRead More


বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও জাতীয় চার নেতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, মোহাম্মদ জুরু মিয়া,উপাধ্যক্ষ জহিরুল ইসলাম,Read More


This site is protected by wp-copyrightpro.com