November, 2022
নবীনগরে জাহাজের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে মাঝি এখনও নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ মাঝি রাজু মিয়ার (২৮) খোঁজ মেলেনি এখনও। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। নিখোঁজ রাজু মিয়া কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে। এর আগে, বুধবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বড়িকান্দি লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোরশেদ আলম চৌধুরী জানান, বুধবার ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ মেঘনা নদী দিয়ে আশুগঞ্জে যাচ্ছিল। এসময় বালুবাহী বাল্কহেডকে জাহাজটি ধাক্কা দেয়। এতেRead More
খাড়েরা ইউপি নির্বাচন: জামানত হারালেন দুই চেয়ারম্যান প্রার্থী
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ১৮৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে আনারস প্রতিকে মো. মনিরুজ্জামান (মনির) জয়লাভ করেছেন। আর এই নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতিকে মো. আব্দুল্লাহ ও ও চশমা প্রতিকে সাইফুল ইসলাম ভূইয়া তাদের জামানত হারিয়েছেন। কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বিষয়টি নিশ্চিতRead More
কসবার খাড়েরা ইউপিতে নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে আনারস প্রতীকে মো. মনিরুজ্জামান (মনির) জয়লাভ করেছেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কোনো প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি। এখানে উন্মুক্ত নির্বাচন হয়েছে। ভোট গ্রহণ শেষে আনারস প্রতীকে মো. মনিরুজ্জামান ৫ হাজার ৫৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীRead More
বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রতিষ্টাতার স্বরণে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।আজ বুধবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, আল মামুন, শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতুRead More
নবীনগরে বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়ির গেইট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনহর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদীRead More
সরাইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সরাইল মহিলা কলেজ অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য আ’লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসলাম হোসেন, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইলRead More



















