November, 2022
নবীনগরে শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের সংবাদ সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ বীর মুক্তিযোদ্ধা লেন্স নায়েক মো. ওয়াহিদুজ্জামানের সন্তান ও নবীনগর পৌরসভার কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন । শুক্রবার বিকালে নবীনগর ডাকবাংলোতে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক সম্মেলনে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন এর পালিত পিতা আব্দুর রহিম, মাতা সুমাইয়া বেগম, স্বামী আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন, আমি শহীদ বীরমুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান এর মেয়ে। আমি ১৯৭১ সালের মার্চRead More
বেহাল নাওঘাট সড়ক জনদুর্ভোগ চরমে
মোঃ তারিকুল ইসলাম সেলিম: বেহালদশা আশুগঞ্জের নাওঘাট-খাকচাইল সড়ক। তালশহর রেলস্টেশন থেকে খাকচাইল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কে এখন দুর্ভোগ চরমে। এতে মানুষের মাঝে মারাত্মক অতিষ্ঠতা দেখা দিয়েছে। সংস্কারের অভাবে সড়ক জুড়ে ভাঙ্গা উচু নিচু টিলা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমে ক্ষুদ্র ক্ষুদ্র ডোবায় পরিনত হয়। তাতে প্রায়ই অটোরিকশা উল্টে ঘটছে দুর্ঘটনা। নজর নেই কারো। সড়কে বেহালদশার কারণে ইমারজেন্সি রোগী হাসপাতালে নিতে এ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না। এ সড়কে রোগীদের নিয়ে যাওয়া অনেক ঝুঁকিপুর্ণ। বিশেষ করে সিজারিয়ান রোগীর জন্য রাস্তাটি মোটেও নিরাপদ না। মানুষের বিপদ-আপদে দিনরাত রিক্সা সিএনজি নিয়েRead More
অরুয়াইল -চাতলপাড় সড়কের সেতু নির্মাণের উদ্বোধন করেন সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় এলাকায় বৃহস্পতিবার বিকালে নাসিরনগর আরএন্ডএইচ -ভলাকুট বাজার-চাতলপাড় জিসি-অরুয়াইল সড়কে ৪৮ মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। কান্তারখাল সংলগ্ন ময়দানে চাতলপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লতিফ হোসেন, ভাইস রুবিনা আখতার, সদরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অর্থ আত্মসাৎ, যুবলীগ নেতা কারাগারে
মসজিদের অর্থ আত্মসাতের মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি ও তফাজ্জল হোসেন ওয়াদুদকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে জ্যেষ্ঠ বিচারক এ আদেশ দেন। অভিযুক্ত সোহেল রানা মুন্সি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তফাজ্জল হোসেন ওয়াদুদ তার মামা। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চিলোকুট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকুট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজারRead More
স্বামীর অধিকার ফিরে পেতে জেলা পরিষদ সদস্য নাসিরউদ্দিনের ভাবীর সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু (৪০) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। শিল্পী আক্তার সাজু ঢাকার কলাবাগানের বাসিন্দা মো. মোস্তফা রহমানের মেয়ে। সংবাদ সম্মেলনে শিল্পী অভিযোগ করেন, ২০২০ সালের আগস্ট মাসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন আমাদের দুজনের সংসার ভালভাবেই কাটছিল। বিয়ের শুরু থেকেই তিনি তার বাবার বাড়িতে থাকেন। সে সময় থেকে তার স্বামী বিভিন্ন প্রলোভনে তার কাছ থেকে কয়েক লাখ টাকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল পশু খাদ্য তৈরির দায়ে তিনজন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় নামী ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল পশু খাদ্য তৈরির দায়ে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ভেজাল পশু খাদ্য ৩০ বস্তা ভূষি জব্দ করা হয়। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম (৩১), একই ইউনিয়নের কুড়িঘর গ্রামের বশির আহম্মেদের ছেলে মো. শামীম মিয়া (২৫) ও পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউপি’র খারিজুমা গ্রামের মৃত ধনু খাঁর ছেলে মো. আবু হানিফ (৪৫)। এ ঘটনায় বিশেষ ক্ষমতাRead More
নবীনগরে নৌকা ডুবিতে নিখোঁজের ৯ দিন পর মাঝির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিখোঁজের ৯ দিন পর রাজু মিয়া নামের ওই মাঝির লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মাঝির লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আতাব উদ্দিনের ছেলে। ধারাবাহিক তল্লাসীর এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করার পর নৌকার নিচে বালিতে আটকে থাকাবস্থায় রাজুর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২ নভেম্বর একটি তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকার মাঝি রাজু মিয়া নিখোঁজ হন। সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী জানান, গতRead More
বিজয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা
বিজয়নগর সংবাদদাতাঃবিজয়নগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার সকালে মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মেহেদি হাসান, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাছুম,ডাঃ রউশন আরা,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬ টি স্টল অংশ গ্রহণ করেছে।
নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নবীনগর প্রতিনিধি:: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ক্ইুজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এ উপলক্ষে একটি র্যালি নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলায় এসে শেষ হয়। মেলায় ১৬টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলাRead More
মোকতাদিরেই নিরাপদ মামুন
আল মামুন সরকার বলেন, আমি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর লোকদের আগেই বলেছি, উনি উনার জায়গায় থাকুক আমার আপত্তি নাই। আমি আমার জায়গায় থাকি। যদি উনি সেক্রেটারি পদে কাউকে সাপোর্ট করেন তাহলে আমি প্রেসিডেন্ট প্রার্থী হবো। আমাদের দু’জনের রেষারেষির ফাঁকে অসৎ লোক এসে ঢুকবে। ভেতরে রাগ- ক্ষোভ, দুঃখ অনেক কিছু থাকলেও আমি উনার সঙ্গে কাজ করতে দু’জায়গায় নিরাপদ বোধ করি। প্রথমত আমি চাঁদাবাজি করি না। উনি টাকা সংগ্রহ করে দেন আমি কাজটা করি। এজন্য আমি নিরাপদ। আরেক জায়গায় নিরাপদ সেটি হচ্ছে টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গায় যে অপকর্ম হয়, এইRead More



















