November, 2022
আনিসুর রহমানের বদলি, ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি শাখাওয়াত হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানকে জনস্বার্থে বদলী করা হয়েছে। আনিসুর রহমাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হবেন গাজীপুর মহানগরীর উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়ার পিবিআই এর পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করে গেছেন। তিনি ২৫তম বিসিএসের একজন ক্যাডার। ২৪ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির পক্ষে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। আনিসুর রহমান ২০১৯ সালের ২৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার পদে দ্বায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩ বছর তিন মাস ২৮ দিন পুলিশ সুপারRead More
সরাইল মাসিক সভায় প্রকৌশলী সুমনের অপসারণের দাবী
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল পিডিবি’র উপসহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন সর্দারের দ্রুত অপসারণের দাবী ওঠেছে উপজেলার সর্বোচ্চ ফোরাম মাসিক আইন-শৃঙ্খলা সভায়। মঙ্গলবার ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গত ৭ বছর ধরে লাগামহীন অনিয়ম দূর্নীতির মাধ্যমে সরাইলের গ্রাহকদের শোষণের অভিযোগ এনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রকৌশলী সুমনের অপসারণের জোর দাবী জানিয়েছেন। এই বিষয়টি রেজুলেশনে অন্তর্ভূক্ত করার আহবান করেছেন। সেই রেজুলেশন পিডিবি’র চেয়ারম্যান থেকে উর্ধ্বতন সকল দফতরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ সদস্য এই বিষয়ে একাত্মতা ঘোষণা করেন। নির্ধারিত সময়ের মধ্যেRead More
সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরাইল প্রেসক্লাব সভাপতি আইয়ুব খান,সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক শেখ মো.ইব্রাহীম, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল।সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন,দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান । এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, ভয়েসRead More
সরাইলে ছাত্র দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরে ছাত্রদল নেতা নয়ন মিয়া কে হত্যার প্রতিবাদে সরাইলে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা’র হাসপাতাল মোড়ে ছাত্রদলের ব্যানারে নয়ন মিয়া কে গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের নেতা সোহাগ মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে এখন দ্রব্য মূল্যেরRead More
নবীনগর প্রেসক্লাব এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব-এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি বিশাল র্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, শিল্পপতি ফারুক আহামেদ প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেনRead More
বিজয়নগরে ৪৮ কেজি গাঁজা সহ মোটরসাইকেল জব্দ
বিজয়নগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিক্তিতে এস আই আব্দুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে মটর সাইকেল থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে । এসময় মাদক পরিবহমনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, মাদক চোরাকারবারির গাঁজা সহ দুটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। আসামী পাওয়া যায়নি।তবে এর সাথে জড়িত আসামীদের গ্রেফতারেরRead More
সরাইলে ট্রাক্টটরের টোলবক্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া সোপান ফিলিং স্টেশনের সামনে থেকে বিশ্ব রোড় খাটিহাতা হাইওয়ে পুলিশ রবিবার সকাল ১১টায় ট্রাক্টটরের টোলবক্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করাে। খাটিহাতা হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া সোপান ফিলিং স্টেশন সামনে চান্দুরা থেকে আশুগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক্টারের টোল বক্স ভেতর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টারের চালক পালিয়ে যায় ট্রাক্টারটি জব্দ করা হয়। এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সুখেন্দু কসু জানান, আটক ট্রাক্টারসহRead More
বাঞ্ছারামপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহত। ৬ পুলিশ আহত
বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নয়ন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ সময় বিএনপির নেতা-কর্মীর ইটপাটকেটে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। গুলিতে নিহত নয়ন মিয়া উপজেলার চরশিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে। তিনি উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশকে সফল করতে শনিবার বিকেলে সাড়ে তিনটার সময় বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলিRead More
বাসুদেব সূত্রধরের মৃত্যু বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী,জগৎ বন্ধু ফানিচারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সারাদিন ব্যাপি প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর নিজ বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরন করা হয়।
সরাইল ফায়ার সপ্তাহ উপলক্ষে অগ্নি সচেতনতা প্রদর্শনী
মোহাম্মদ মাসুদ, সরাইল। ‘দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে সরাইলে চলছে ফায়ার সপ্তাহ। বুধবার (১৬ নভেম্বর) সকালে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সরাইল ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি সচেতনতা মূলক প্রদর্শনী করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে অগ্নিকান্ড ঘটলে কিভাবে নির্বাপণ করা যায় তার কৌশল প্রদর্শনী করে দেখানো হয়। পরে বাজারে মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সরাইল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সুবল চন্দ্র দেব নাথ, টিম লিডার রিয়াজ মোহাম্মদ, ও লিডার মতিউর সহ সরাইলRead More



















