Main Menu

Tuesday, November 22nd, 2022

 

সরাইল মাসিক সভায় প্রকৌশলী সুমনের অপসারণের দাবী

মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল পিডিবি’র উপসহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন সর্দারের দ্রুত অপসারণের দাবী ওঠেছে উপজেলার সর্বোচ্চ ফোরাম মাসিক আইন-শৃঙ্খলা সভায়। মঙ্গলবার ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গত ৭ বছর ধরে লাগামহীন অনিয়ম দূর্নীতির মাধ্যমে সরাইলের গ্রাহকদের শোষণের অভিযোগ এনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রকৌশলী সুমনের অপসারণের জোর দাবী জানিয়েছেন। এই বিষয়টি রেজুলেশনে অন্তর্ভূক্ত করার আহবান করেছেন। সেই রেজুলেশন পিডিবি’র চেয়ারম্যান থেকে উর্ধ্বতন সকল দফতরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ সদস্য এই বিষয়ে একাত্মতা ঘোষণা করেন। নির্ধারিত সময়ের মধ্যেRead More


সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরাইল প্রেসক্লাব সভাপতি আইয়ুব খান,সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক শেখ মো.ইব্রাহীম, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল।সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন,দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান । এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, ভয়েসRead More


সরাইলে ছাত্র দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরে ছাত্রদল নেতা নয়ন মিয়া কে হত্যার প্রতিবাদে সরাইলে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা’র হাসপাতাল মোড়ে ছাত্রদলের ব্যানারে নয়ন মিয়া কে গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের নেতা সোহাগ মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে এখন দ্রব্য মূল্যেরRead More


নবীনগর প্রেসক্লাব এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব-এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি বিশাল র‍্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, শিল্পপতি ফারুক আহামেদ প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেনRead More


বিজয়নগরে ৪৮ কেজি গাঁজা সহ মোটরসাইকেল জব্দ

বিজয়নগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিক্তিতে এস আই আব্দুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে মটর সাইকেল থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে । এসময় মাদক পরিবহমনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, মাদক চোরাকারবারির গাঁজা সহ দুটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। আসামী পাওয়া যায়নি।তবে এর সাথে জড়িত আসামীদের গ্রেফতারেরRead More


This site is protected by wp-copyrightpro.com