November, 2022
পাগল ডাকার প্রতিশোধ নিতে কান্দিপাড়ায় শিশুর গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার শিশু আবু বক্কর সিদ্দিক (৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাগল ডাকায় প্রতিবেশি সাব্বির (২০) তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতের বিচারক সাখাওয়াত হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাব্বির। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকার প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্দিক কান্দিপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই সাব্বিকে আটক করে। সাব্বির একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শকRead More
শিল্প ও বাণিজ্যের প্রসারে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
শিল্প ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স আয়োজিত মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজ উদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাহবুবুলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। এর মধ্যে একজনের নাম পরিচায় পাওয়া গেলেও অপর জনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন সিকদার জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। পুলিশ তার মরেদহ উদ্ধার করেছে। পিবিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছে। এছাড়া আশুগঞ্জ উপজেলারRead More
আখাউড়া সীমান্তে ৫২টি কচ্ছপ উদ্ধার, তিতাস নদীতে অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে শিকার, সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ ৫২টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপগুলোকে তিতাস নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানের উপস্থিতিতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারত সীমান্তবর্তী আব্দুল্লাপুর গ্রাম থেকে ৩টি বস্তায় ভর্তি অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কচ্ছপগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মনির হোসেন বলেন, গোপনে সংবাদ পেয়ে সীমান্তবর্তী ২০২২Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা সুরক্ষায় মানববন্ধন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মহান বিপ্লবী উল্লাসকর দত্ত ও তাঁর পিতা কৃষিবিজ্ঞানী দ্বিজদাস দত্তের ১৫০ বছরের বসতভিটা প্রত্নসম্পদ হিসেবে সুরক্ষা, সংরক্ষণ ও সরকার কর্তৃক দ্রুত অধিগ্রহনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার সকালে ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে সংগঠনের আহ্বায়ক কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কবি মনির হোসেন, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, কমরেড সাজিদুর রহমান, সংস্কৃতিকর্মী জহিরুল ইসলাম স্বপন, নিহার রঞ্জন সরকার, ফেরদৌস রহমান, রোকেয়া রহমান, নূরুল আমীন আশরাফ প্রমূখ।Read More
কান্দিপাড়ায় নিখোঁজের ৩ঘন্টা পর শিশুর বস্তবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘন্টা পর আবু বকর সিদ্দিক নামে ৫ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকার মাসু মিয়ার বাড়ির টিউবওয়েলের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পার্শবর্তী মাসু মিয়ার বাড়ির টিউবওয়লের পাশে রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে তা খুললে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তবন্দি দেখতে পায়। পরে তারা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলেRead More
সরাইলে ভূমি জবর দখল ও রাস্তা বন্ধ করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউপির অরুয়াইল গ্রামে ব্যক্তিমালিকানাধীন ভূমি জবর দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। জবর দখেলর সময় ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। একই সাথে হিন্দু জেলে পাড়ার একটি সরকারি রের্কডের কাঁচা সড়কও বালু দিয়ে ভরাট করে তাতে প্রকল্পের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় জেলা প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় মোঃ ছিদ্দিকুর রহমান ১৯৯৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে ১৬ শতক ডোবা ও ২১ শতক বাড়ি কিনেন। পরে তিনি ডোবা ভরাটRead More
সরাইলের নবাগত ইউএনওকে শিল্পকলা একাডেমির ফুলেল শুভেচ্ছা
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলে সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শিল্পকলা একাডেমি। বুধবার ইউএনও’র দফতরে মতবিনিময় শেষে উনার হাতে ফুলের তোড়া তুলে দেন শিল্পকলা একাডেমির জীবন ও সাধারণ সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জীবন সদস্য ও কমিটির সদস্য সচিব সঞ্জিব কুমার দেবনাথ, জীবন সদস্য ও সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জীবন সদস্য ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, জীবন, সদস্য ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান সদস্য ও শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী, সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগমRead More
এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকীতে নিরবতা দলের
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী পালিত হলো নিরবেই। দলীয় ভাবে নেয়া হয়নি কোন কর্মসূচী। পারিবারিক সুত্র জানায়-৪০ বছরের বেশী সময় ধরে তিনি জেলা আওয়ামীলীগের কান্ডারী ছিলেন । ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ২০০৮ সালে। এর ২ বছর পর ২০১০ সালের ২২ শে নভেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্থরের মানুষের প্রিয় নেতা এডভোকেট লুৎফুল হাই সাচ্চু। এর আগে গনপরিষদ সদস্য ছিলেন। তার ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ২২ নভেম্বর মঙ্গলবার। দলেরRead More
আল মামুন সরকারের বাসায় পুলিশের অভিযান, ৭ বোতল ফেন্সিডিলসহ ছেলে মাহি সরকার গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মাহি সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ফুলবাড়িয়াস্থ বাসা থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। আলমামুন সরকারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম। ওসি জানান, মাহি সরকার নেশাগ্রস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানোর জন্য আমাদের কাছে জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আবেদন করেন। আমরা অভিযান চালিয়ে নেশাগ্রস্থ অবস্থায় ৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেছি। তাকেRead More



















