August, 2022
নবীনগরে আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর নির্মানের অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দাল্লা গ্রামে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার দাল্লা গ্রামের আনু মিয়া(৫৫) গত ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় তার আপন বড় ভাইয়ের ছেলে পিন্টু মিয়া(৪০), দেলায়ার হোসেন(৩২), বড়ভাই ফেরদৌস মিয়া(৬০),ভাতিজা মাসুম(৩২),মামুন(২৮),আরেক বড়ভাই তাকাদ্দৌস মিয়া(৫৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মহামান্য আদালত বিষয়টি আমলে নিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। এবং নবীনগর থানা পুলিশ কে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ারRead More
বিজয়নগরে বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা
জেলার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারে শাহজালাল বেকারী ও বিষ্ণুপুর চকবাজারে ঢাকা বেকারী নামে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের শাহজালাল বেকারীকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯,৪১,ও ৫২ ধারায় ৩০ হাজার টাকা ও বিষ্ণুপুর চকবাজারে ঢাকা বেকারীকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮,৪৩,৪৪Read More
অবৈধ দখলদারদের কবলে নবীনগর-কম্পানিগঞ্জ সড়ক, সড়কের সরকারি জায়গা দখলের হিড়িক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কম্পানিগঞ্জ সড়কের দু’পাশের সড়ক ও জনপদের সরকারি জায়গা দখল করে দোকান ঘর তৈরির হিড়িক পড়েছে। দু’পাশের দোকান নির্মানের ফলে যানবাহন চলাচলের সড়কটি অনেক ছোট হয়ে দির্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর কম্পানিগঞ্জ সড়কের দু’পাসের সাড়িবদ্ধ ভাবে স্থানীয় প্রভাবশালীরা দোকান ঘর নির্মান করছেন। এতে করে নবীনগর কম্পানিগঞ্জ সড়কটি অনেক ছোট হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও সড়কটির পাসে থাকা পানি প্রবাহের অনেক খাল ভরাট করে বড়বড় স্থাপনা নির্মান করেছেন। এসব দখল নিয়ে নিজেদের মধ্যে প্রায়সময়Read More
আগরতলায় ইসলামের আলো ছড়াচ্ছে গেদু মিয়া মসজিদ
মোহাম্মদ মাসুদ, আগরতলা (ত্রিপুরা) থেকে ফিরে ॥ আগরতলায় (ত্রীপুরা) ইসলামের আলো ছড়াচ্ছে গেদু মিয়া মসজিদ। মসজিদটি স্থানীয় মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ স্থান। এ মসজিদটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় গেদু মিয়া নামের এক ঠিকাদার প্রতিষ্ঠা করেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। তার নাম অনুসারেই মসজিদটি পরিচিতি পায় (গেদু মিয়া মসজিদ)। ঢাকার দক্ষ মিস্ত্রি দিয়ে নির্মাণ কাজ করা হয় মসজিদটির। মসজিদটি নির্মাণ করতে সময় লাগে তিন বছর। সুন্দর মসজিদ নির্মাণে খরচ হয় ৬০ হাজার টাকা। এক সময় এই মসজিদে নামাজ আদায় করতে দূর দুরান্ত থেকে লোকজন আসে । ভারতের অন্যান্য অঞ্চল থেকেRead More
সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ২৫, আটক ৭
জেলার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে খলিল মেম্বার ও হক মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়ধর কান্দি গ্রামের প্রবাসী আল আমিন একই গোষ্ঠীর বোরহান মিয়াকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনেও বিদেশ না নেয়ায় বুধবার সকালে বোরহান আল আমিনের বাবার কাছে তার টাকাRead More
রাত ৮টার পর দোকান খোলা, ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গত পাঁচদিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে এতথ্য জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার ও জেএম শাখা) ফয়সাল আহমেদ জানান, গত ২০ জুন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়। এ নির্দেশনা বাস্তবায়ন করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নির্দেশনা যারাRead More
বিজয়নগরে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি ঃ ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে।আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি, নির্বাচন অফিসার মো,রফিকুল ইসলাম, দুপ্রক সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাখলু আক্তার, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া, শামিউল ইসলাম চেয়ারম্যান প্রমুখ।
নবীনগরে পল্লী বিদ্যুতের অবহেলায় দুটি বসতঘর ভস্মিভূত!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ার মোল্লা বাড়ির মো. জামাল ও মো. মনির হোসেনের ২টি টিনের বসত ঘর আগুনে ভস্মীভূত। পাশের বাড়ির আবুল বাশারের ১টি ঘরও এই আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় এই ঘটনাটি ঘটে। পরে আশপাশের মানুষের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে যায় ২টি পরিবার। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা মাসিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মেইন তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুরে যাওয়ার সময় ওই পরিবারের কেউ বাড়ীতে না থাকায় এবং ঘর দুটি তালাবদ্ধRead More
সুশীল সমাজের অগ্রণী ব্যাক্তিত্ব ডা.বজলুর রহমানের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া সুশীল সমাজের অগ্রণী ব্যাক্তিত্ব, জেলা নাগরিক কমিটির সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির সভাপতি, জেলা বিএমএ’র দীর্ঘকালীন সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব ডা. মোহাম্মদ বজলুর রহমান আর বেঁচে নেই। রোববার (০৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ৬৫ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি—-রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনহ বহু গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত। সোমবার সকাল ১১ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ওRead More
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী কলেজে কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরের ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর প্রকল্প এইচ আর আর এস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান। প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নিরবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম আহাদ কেন্দ্রীয় পরিচালক হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,সাইয়েদুর রহমান প্রমুখ।



















