August, 2022
নবীনগরে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে, উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ,স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মো. মোশারফ হোসাইন, ওসিRead More
লালমনিরহাট জেলার পুলিশ সুপার হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কৃতি সন্তান সাইফুল ইসলাম(পলাশ)
লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাওয়ার হাউজ রোডের কৃতি সন্তান সাইফুল ইসলাম(পলাশ)। বুধবার রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। তিনি ২৫তম বিএসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তিনি র্যাব, যশোর, কুমিল্লা, নিলফমারী,সিলেট মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বর্তমানে তিনি বর্তমানে রাজারবাগ পুলিশের টেলিকম শাখার পুলিশ সুপারRead More
জয়পুরহাট জেলার পুলিশ সুপার হলেন আশুগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরে আলম
জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন হয়েছেন আশুগঞ্জের গর্ব মোহাম্মদ নূরে আলম। নূরে আলম আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের নাগড়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তারুজ্জামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তিরি রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পটুয়াখালী কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মানিকগঞ্জ শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্টগ্রাম মেট্টোRead More
স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন স্বামী
স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান স্ত্রী নাফিজা (৪৫)। এর প্রায় এক ঘণ্টা পর মারা যান স্বামী শাহাবুদ্দিন (৫৫)। শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দিনের ছোট ভাই শাহাদাৎ হোসেন জানান, তার ভাবি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আর তার ভাই আক্রান্ত ছিলেন হৃদরোগে। দুপুরের পর তার ভাবি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে তিনি মারা যান। নাফিজার মরদেহ দাফনের প্রস্তুতিRead More
বিজয়নগরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।আজ মন্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, মাহমুদূর রহমান মান্না,ওসি মো,রাজু আহমেদ,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সারুয়ার রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল খান প্রমুখ। সভায় অনুষ্ঠান সফল করতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন
মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে একটি ড্রোন হামলার মাধ্যমে হত্যা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলায় তিনি নিহত হন। আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার খবর নিশ্চিত করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জাওয়াহিরির বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা ও সহিংসতার প্রমাণ রয়েছে। “এখন ন্যায় বিচার হয়েছে এবং এই সন্ত্রাসী নেতা আর নেই,” বলেন জো বাইডেন। কর্মকর্তারা বলছেন, যখন আমেরিকার ড্রোন থেকে দুটি মিসাইল হামলা চালানো হয় তখন জাওয়াহির একটি সেফ হাইজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।তখন পরিবারের অন্যান্য সদস্যরাওRead More
বিজয়নগরে ট্রাক ও কাভার্ডভ্যান এর সংঘর্ষে ২ জন নিহত
বিজয়নগর ( ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে। নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সোমবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।
নবীনগরে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৫ জনকে অর্থদন্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস নদীতে আজ সোমবার দুপুরে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার চায়না ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ৫ জনকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাসেম,নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত সোহেল রানা সহ ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনেরRead More



















