August, 2022
নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা মামলায় আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী মামুন কারাগারে
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু পল্লীতে হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম সাদেকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুন। পরে শুনানি শেষ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। সে মামলায় তিনি আজ জামিন চাইতে আদালতে যান। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, নাসিরনগর সদরের দত্তবাড়ির মন্দিরেRead More
জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের টেংকের পাড় থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানাRead More
নবীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ আগষ্ট সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন,নবীনগর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনRead More
নবীনগর ভাইয়ের হাতে ভাই খুন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে রাস্তার চলাচলের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে আবুল খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার কুড়িঘর বাজারে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে খায়ের মিয়ার সাথে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বাড়ির রাস্তার যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিলো। আজ সোমবার সকালে কুড়িঘর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়,কথাকাটাকাটির এক পর্যায়ে রফিক মিয়া আবুল খায়েরRead More
সরাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভার আয়োজন করেন। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও তার অঙ্গ সংঘটন। পরে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা র্নিবাহী কর্মকর্তা অরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩১২ এর মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমRead More
বঙ্গবন্ধুর খুনিরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না-আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক
এখন বঙ্গবন্ধুর ঋণ শোধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর খুনীদের ধরার বিষয়ে সহযোগিতা করলে কাজটা এত কঠিন হতো না।’ রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারি পুলিশ সুপারRead More
বিজয়নগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত এক নারীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের ডাক্তারবাড়ী নামক স্থান থেকে এ নারীর লাশ উদ্ধার করা হয়েছে । জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থাকা ঝোপে লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সংবাদ লেখা পর্যন্ত উক্ত নারীর নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেটে মাদরাসাছাত্রের মরদেহ, সকালে শিক্ষক করেছিলেন বেত্রাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেটে গামছা পেঁচানো মোহাম্মদ আলী (১৩) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে শহরের কাউতুলী এলাকার ইব্রাহিমিয়া তাহফিজুল কোরআন মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী ওই এলাকার কাউসার মিয়ার ছেলে। এ ঘটনায় ওই মাদরাসার এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক মোহাম্মদ হোসাইন জানান, সকালে সব ছাত্রদের পড়া নেওয়া হয়৷ এসময় মোহাম্মদ আলী পড়া পারেনি। তাই তাকে শাসন করা হয়। দুপুরে নামাজের পর সবাই খেতে বসে। তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে টয়লেটের দরজা বন্ধ থাকায়Read More
নবীনগরে জায়গা দখলে দেবরের নির্যাতনে গ্রাম ছাড়া দুই প্রবাসীর পরিবার , ঘরে তালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির জায়গা দখলে গ্রামছাড়া করা হয়েছে দুই প্রবাসীর পরিবারকে। বাড়ি ফিরলে খুন করে লাশ গুমের হুমকী দেয়া হয়েছে তাদের। দু-সপ্তাহের বেশী সময় ধরে জেলা শহরে এক আত্বীয়ের বাড়িতে রয়েছেন তারা। এরআগে গত ৩ বছর ধরে জায়গা-সম্পত্তি দখলে দেবরের নির্যাতন সয়ে আসছিলো পরিবার দুটো। বাড়ি থেকে বের করে তাদের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা কুয়েতপ্রবাসী লাল চান মিয়ার স্ত্রী বানু বেগম সম্প্রতি পুলিশ সুপারের কাছে এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ই আগস্ট শ্বশুরRead More
আশুগঞ্জে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উত্তোলন
মৃত্যুর ২৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সজল সিকদার (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সজল সিকদার উপজেলার সোনারাপুরের মৃত মোস্তাফা আলী সিকদারের ছেলে এবং আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, সজল সিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে তার আপন ভগ্নিপতি মার্সাল সিকদার ও তার ভাই বাবুল সিকদারেরRead More



















