August, 2022
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উৎসবমূখর শোভাযাত্রা
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহেরর টেংকের পাড়, জেল রোড, কুমারশীল মোড়, খাল পাড়, টি.এ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।Read More
আখাউড়ায় টাস্কফোর্সের অভিযানে তিন নারীসহ মাদক সম্রাট সোহাগ মোল্লা আটক
মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার আলোচিত মাদক সম্রাট সোহাগ মোল্লা’র সাথে থাকা তিন নারীসহ পাঁচ জন আটক হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় আখাউড়া পৌরশহরের দেবগ্রামের সোহাগ মোল্লার সহযোগি শাওন মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পৌরশহরের ৮নং ওযার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৫), মোঃ শাওন (২৮), তানিয়া আক্তার (২০), ফাতেমা আক্তার (২২), জান্নাত আক্তার (১৯)। এসময় তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্ধ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। জানা যায়, বৃহস্পতিবার বিকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণRead More
বিজয়নগরের জালাল মিয়া: দিনমজুর থেকে ‘বিত্তবান’ মাদক চোরাকারবারি
আশির দশকের কথা। মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত কিশোরটি একসময় অন্যের বাড়িতে আশ্রিত ছিল। সেসময় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। এভাবে প্রায় ৩ বছর কাটার পর চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে সেই কিশোর। প্রথমে চিনি ও শাড়ি চোরাচালানের কাজ করে। পরবর্তীতে জড়িয়ে পড়ে মাদক চোরাকারবারে। এখন তিনি একটি ডুপ্লেক্স বাড়ি, একটি একতলা বাড়ি, জমি-দোকানসহ বিপুল সম্পদের মালিক। সেই মাদক চোরাকারবারি জালাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের লাল মিয়ার ছেলে। নিজের বাড়ি থেকে বের হয়ে বিজয়নগরের কালাছড়া গ্রামে আশ্রয় নেওয়া জালাল এখন সেইRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় চক্রের ৬ সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো শহরতলীর ঘাটুরা গ্রামের আব্দুল আহাদ (৩৪), ববিতা বেগম (৩০), মধ্যপাড়া নয়াপুকুর পাড় এলাকার মোঃ সাজন (৩১), উত্তর ভাদুঘর এলাকার মোঃ মশিউর রহমান (৪৩) মাসিক পত্রিকা “তিতাসবার্তার” সাংবাদিক, মজলিশপুর ইউপির লিপি আক্তার (১৮) ও জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় আটপাড়া গ্রামের জহুরা বেগম (২২)। বুধবার ভোরে শহরের শেরপুর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন জানান, ওইRead More
ডাঃ বজলুর রহমান প্রকৃত অর্থে একজন সৎ ও ভালো মানুষ ছিলেন- মোকতাদির চৌধুরী এম.পি
ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম,পি বলেছেন, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান প্রকৃত অর্থে একজন সৎ ও ভালো মানুষ ছিলেন। তিনি মানুষের কল্যাণে সেবায় অনেক অবদান রেখে গেছেন, তিনি সমাজের জন্য গুরুত্বপূর্ণ সেবামূলক কাজে নিজেকে আজীবন নিবেদিত রেখেছেন। শিক্ষার প্রসারে তিনি অনন্য ভ’মিকা রেখেছেন। বিভিন্ন সামাজিক সেবা শিক্ষা প্রতিষ্ঠানে উনার অবদান অপরিসীম। তিনি দরিদ্র মানুষের জন্য অবদান রেখে গেছেন। উনার মৃত্যুতে আমি সহ আমার পরিবার শোকাহত হয়েছি। বৃহস্পতিবারRead More
বিজয়নগরে বিপুল পরিমান মাদকসহ ৪ বিক্রেতা আটক, লক্ষাধিক টাকা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৪ কারবারিকে আটক করা হয়েছে। উপজেলার বিষ্ণুপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ২৫ বিজিবি বিষ্ণুপুর বিওপির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদক কারবারিকে ২ হাজার ৪ শ পিস ইয়াবা, ২৫০ বোতল ফেন্সিডিল ও ৫ শ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকফ সিরাপসহ গ্রেপ্তার করা হয় এবং মাদক বিক্রির ১ লক্ষ ৬ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার কামাল মোড়া গ্রামের আপেল মিয়া (৩৫))কালাছড়া গ্রামের হরমুজ মিয়া (৩২),আবু বক্কর জয় (৩২) মহেশপুর গ্রামের জোবায়ের মিয়া (৩৩)। বুধবার রাতে টাস্কRead More
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাষা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,Read More
নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়ির গেটের ডিজাইনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে দফায় দফায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর ও সীতারামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে পুলিশ। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, গত সোমবার ইউনিয়নের সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠীর রাজুর বাড়িতেRead More
বিজয়নগরে যুবদল নেতার নেতৃত্বে সীমানা প্রাচীর ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বাড়ীর সীমানা প্রাচীর ব্যাপক ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. জাবেদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনা গত ২১শে জুলাই মো. জাবেদ মিয়াকে প্রধান আসামি করে মোট ৭৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে বিজয়নগর থানার ওসিকে মামলা তদন্ত দিয়েছে বিজ্ঞ আদালত। জানা গেছে, উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ১৪ জুলাই এ ঘটনা ঘটে। শ্রীপুর গ্রামের বাসিন্দা মোঃ শাহিন মিয়ার বসত বাড়িতে হামলা চালিয়ে তার বসত বাড়ির পশ্চিম সীমানার প্রায় ৩শ ফুট সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে তার প্রতিবেশি মৃত জাহেরRead More
বিজয়নগরে ১২৬ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুল আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২৬ বোতল ফেনসিডিলসহ নুরুল আমিন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। অভিযান চলাকালে ১২৬ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন সময়ে চোরাচালানেরRead More



















