Main Menu

April, 2022

 

আখাউড়ায় ৩ তরমুজ বিক্রেতাকে জরিমানা

জেলার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে তিন বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ফল বিক্রেতাদের ক্রয়ের রসিদ যাচাই করে দেখেন আদালত। অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত বিক্রেতারা হলো সিদ্দিক মিয়া, নাঈম ও হৃদয়। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। আদালতের কাছে বিক্রেতারা ক্রয়কৃত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তরমুজ বিক্রি করার অঙ্গীকার করেন। উপজেলা সহকারী কশিনার (ভূমি)Read More


নাসিরনগরের ক্ষতিগ্রস্থ এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদসহ প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গেছে। এর মধ্যে শতাধিক বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সোমবার ভোর রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। দুই শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে। ফলে ওইসব এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়ে শংকা তৈরী হয়েছে। নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। দুই শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে। ৫০০ ফুট তার ছিড়ে রাস্তার পাশেRead More


নাসিরনগরে ৩০ মিনিটের ঝড়ে ৩০০ ঘর লণ্ডভণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদসহ প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গেছে। এর মধ্যে শতাধিক বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সোমবার ভোর রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। দুই শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে। এছাড়াও শিলাবৃষ্টিতে কয়েকটি ইউনিয়নে প্রায় তিন হাজার হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আধপাকা বোরো ধানসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ তারেকের দাবি, শিলাবৃষ্টিতে বিচ্ছিন্নভাবে কিছু ফসলের ক্ষতি হয়েছে।Read More


বিজয়নগরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি ভাংচুর, ফসলের ব্যাপক ক্ষতি

মো,জিয়াদুল হক বাবু ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ভাংচুর হয়েছে এবং গাছপালা, ফসলি জমি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে ঘর বাড়ি ভাংচুর ও গাছপালা ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী, মোহাম্মদপুরসহ কয়েকটি গ্রামের বাড়িঘর ঝড়ে লন্ডভন্ড হয়। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাকা বোরোধান ক্ষেত ও লিচু ও আম বাগানে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলার সবগুলো গ্রামে এক সময়ে ঝড়Read More


সরাইল থানায় সার্ভিস ডেক্স উদ্ধোধন

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥মুজিববর্ষ উপলক্ষ্যে সমগ্র দেশের সাথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সার্ভিস ডেক্স উদ্ধোধন করা হয়েছে। ভূমি ও গৃহহীন অসহায় দরিদ্র কুলসুম বেগমকে (৫০) পুলিশের দেয়া ঘরটিও আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। কুলসুমের বাড়ি পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে। আজ রোববার সকালে সরাইল থানার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনসহ থানার সকল পুলিশ কর্মকর্তা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবেরRead More


নবীনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে একই পরিবারের দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা হল  আনোয়ার হোসেনের মেয়ে রৌজা মনি (৫) ও মনির হোসেনের মেয়ে নুসাইবা (৬) নবীনগর সরকারি কলেজ এর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আজ রবিবার সকাল ১১টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। রৌজা মনি ও নুসাইবা আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে দুই পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে। নুসাইবা’র পিতা মনির হোসেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি।  পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সকালে খেলার উদ্দেশ্যে বাড়িRead More


শিশুর লাশ আটকে টাকা দাবি : বক্তব্য বদলাতে চাপ’, ভুক্তভোগীর বাড়িতে সেই পুলিশ কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশুর লাশ আটকে পুলিশের টাকা দাবির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে ভুক্তভোগীর বাড়িতে অবস্থান করছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালীরা। নানাভাবে ভুক্তভোগীর বক্তব্য বদলাতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সংবাদ প্রকাশের পর ঘটনার তদন্ত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমানের শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের বাড়িতে পরিদর্শনে যাওয়ার কথা। কিন্তু এর আগেই সকালে অভিযুক্ত পুলিশ সদস্য, ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়া ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারদলীয় নেতাকর্মী ভুক্তভোগীর বাড়িতে অবস্থান নেন। ভুক্তভোগী বোরহান মিয়া অভিযোগ করেRead More


বিজয়নগরে শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ শাহ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। শুক্রবার (৮ এপ্রিল) রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদক উদ্ধারে অভিযান চালায় র‍্যাব। এসময় এক যুবককে একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪ ভৈরবRead More


নবীনগরে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবীনগর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙরের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মো. সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো.ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সালাহউদ্দীন বাবু, উপজেলা ছাত্রলীগেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পড়া না পারায় ছাত্রকে দিয়ে ছাত্রীর গালে চড় মারালেন শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ডক্টর রওশন আলম কলেজে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষে পড়া না পারায় সহপাঠী এক ছাত্রকে দিয়ে তার গালে চড় মারানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম সাদেকুর রহমান। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার এ–সংক্রান্ত চিঠি তদন্ত কমিটির সদস্যের কাছে পাঠানো হয়েছে। কলেজের একাধিক শিক্ষার্থী ও শিক্ষক জানিয়েছেন, উপজেলার ফরদাবাদ ইউনিয়নে অবস্থিত ওই কলেজে গত ৪ এপ্রিল সকালে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে ক্লাস নিতে যান শিক্ষক সাদেকুর রহমান। ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনার পর এক ছাত্রীরRead More


This site is protected by wp-copyrightpro.com