April, 2022
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দর্শক নন্দিত টেলিভিশন মাইটিভির ১৩তম বছরে পা দিয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বিশিষ্ট নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্টRead More
সরাইলে তিন জুয়ারি গ্রেফতার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আঁখিতারা এলাকায় তিন জুয়ারিকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে আঁখিতারা দক্ষিণ পাড়া ফুটবল খেলার মাঠ থেকে জুয়া খেলারত অবস্থায় তিন জুয়ারিকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকার বিল্লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৭), নায়েব আলী’র ছেলে মনু মিয়া (২৮), এছাড়া আঁখিতারা কাজি বাড়ির জজ মিয়া’র ছেলে কাজী শফিকুল ইসলাম (৫৫)। এসময় তাদের কাছ থেকে নগদ-৩,২২০ টাকা উদ্ধার করে সরাইল থানা পুলিশ। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক আড়াইটারRead More
নানা আয়োজনে আখাউড়ায় পহেলা বৈশাখ উদযাপন
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ কে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দরা বাঙালির ঐতিহ্য উপকরণ ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন রঙ-বেরঙের প্রতীকী শোভাকারে উপজেলা চত্বর থেকে শতশত মানুষের উপস্থিতিতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ভুঁইয়া, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষিRead More
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ পালিত
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টেংকার পাড় লোকনাথ দিঘীর ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ফারুকি পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, জাসদ সভাপতি আক্তার হোসেন সাঈদ, সাহিত্যRead More
আশুগঞ্জে জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ, যুবলীগ নেতার স্বজন হওয়ায় নীরব পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবলীগ নেতার প্রভাব খাটিয়ে বাদল সিকদার নামে এক বৃদ্ধকে পিটিয়ে চালকলের জায়গা দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের শিকার বাদল আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে। এ ঘটনায় আহত বাদলের ছোট ভাই সজল সিকদার বাদী হয়ে গত ১০ এপ্রিল আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- উপজেলার সোনারামপুর গ্রামের মৃত খুরশিদ সিকদারের ছেলে বাবুল সিকদার (৫০), মার্শাল সিকদার (৪৮) ও তারেক সিকদার (৩০) এবং মৃত আকতার সিকদারের ছেলে সৈকত সিকদার (৩৪) ও শৈবাল সিকদার (৩২)। মারপিটের শিকার বাদল সিকদারের অভিযোগ, তার আপন বোনRead More
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানী কে জরিমানা
বিজয়নগর সংবাদদাতা ::বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যাবসায়ীকে জরিমানা প্রদান।আজ মন্গলবার সন্ধ্যায় উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিষ্টির দোকানে উজনে কম দেওয়ায় এবং পন্যের দাম বেশী রাখায় ৬ দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন,রমজান মাসে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া এং মিষ্টির দোকানে উজনে কম দেওয়ায় ৬ ব্যাবসায়ী ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে
চান্দুরা – আখাউড়া সড়কের সংস্কারকাজ শেষ পর্যায়ে, জনমনে স্বস্তি
বিজয়নগর প্রতিনিধি ::বিজয়নগর উপজেলার প্রধান সড়ক চান্দুরা – আখাউড়া সড়কের সংস্কারকাজ শেষ পর্যায়ে, ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার লোক ভাংগা রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত কষ্ট করে চলাফেরা করে আসছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্রিকায় এই রাস্তা সংস্কারের নানা রকম দুর্ভোগ এর নিউজ আসত । ব্রাক্ষনবাড়িয়া ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহায়তায় ২০১৯ সালের জুন মাসে প্রায় ৪১ কোটি ৭৮ লক্ষ টাকার চান্দুরা টু আখাউড়া সড়কের সংস্কারকাজ এর ২ টি টেন্ডার হয়।চান্দুরা থেকে সিংগারবিল পর্যন্ত ১৭Read More
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত চলা উক্ত বিদ্যালয়ের অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছেন ৭ জন প্রার্থী। নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৯১ জন। তাদের মধ্যে ১৪২২ জন ভোটার ভোট প্রদান করেছেন। শান্তিপূর্ণ ভোটের লড়াইয়ে ১১০১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. মুরাদ পাভেজ, ৯৪১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মনা মিয়া, ৮৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. সালাউদ্দিন, ৬৫৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেনRead More
বিজয়নগরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি ভাংচুর, ফসলের ব্যাপক ক্ষতি
মো,জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ভাংচুর হয়েছে এবং গাছপালা, ফলসি জমি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে ঘর বাড়ি ভাংচুর ও গাছপালা ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধেয় উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী, মোহাম্মদপুরসহ কয়েকটি গ্রামের বাড়িঘর ঝড়ে লণ্ডভণ্ড হয়। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।তবে পাকা বোরোধান ক্ষেত ও লিচু ও আম বাগানে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলার সবগুলো গ্রামে এক সময়ে ঝড় হলেও ঝড়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুধে সরিষার তেল-পানি!
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল দুধ বিক্রির দায়ে সোমবার সকালে দুই দুধ বিক্রেতাকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একজন বিক্রেতার দুধে সরিষার তেল এবং অন্যজনের দুধে পানি পেয়েছে অধিদপ্তর। অভিযান পরিচালনাকারি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে পৌর এলাকার বর্ডার বাজার, কাউতলী বাজার ও মেড্ডা দুধ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সকল দুধ বিক্রেতার দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে দেখা যায়, একজনের দুধের মধ্যেRead More



















