Main Menu

Sunday, April 10th, 2022

 

সরাইল থানায় সার্ভিস ডেক্স উদ্ধোধন

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥মুজিববর্ষ উপলক্ষ্যে সমগ্র দেশের সাথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সার্ভিস ডেক্স উদ্ধোধন করা হয়েছে। ভূমি ও গৃহহীন অসহায় দরিদ্র কুলসুম বেগমকে (৫০) পুলিশের দেয়া ঘরটিও আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। কুলসুমের বাড়ি পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে। আজ রোববার সকালে সরাইল থানার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনসহ থানার সকল পুলিশ কর্মকর্তা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবেরRead More


নবীনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে একই পরিবারের দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা হল  আনোয়ার হোসেনের মেয়ে রৌজা মনি (৫) ও মনির হোসেনের মেয়ে নুসাইবা (৬) নবীনগর সরকারি কলেজ এর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আজ রবিবার সকাল ১১টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। রৌজা মনি ও নুসাইবা আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে দুই পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে। নুসাইবা’র পিতা মনির হোসেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি।  পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সকালে খেলার উদ্দেশ্যে বাড়িRead More


This site is protected by wp-copyrightpro.com