February, 2022
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড ১৯ টিকা প্রদান শুরু
করোনা ভাইরাসের সংক্রামন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনের প্রথম দিন ৭ ফেব্র“য়ারি, সোমবার গোর্কণ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ক্যাম্পেইনে ১ম/ ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমানRead More
অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে আশুগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজে ফায়ার সার্ভিসের প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়া ও বাস্তব প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দূর্গাপুরে মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রি চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। কর্মশালা ও মহড়া প্রশিক্ষণ প্রদান করেন আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান। ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা অগ্নিনির্ভাপনের সময় দ্রুত আগুন নিভাতে বিভিন্ন বিভিন্ন কলা-কৌশল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখান। এ সময় মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া ডায়ার মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুল ইসলাম, আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয়Read More
নবীনগরে নানান আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি নবীনগরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা কেককাটা মসজিদ মসজিদে দোয়া মাহফিল অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করার মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মিসেস সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। রবিবার সকালে নবীনগর প্রেসক্লাবে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ওRead More
বিজয়নগরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজয়নগর প্রতিনিধি ঃ আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রবিবার দৈনিক যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এ সময় প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাছান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, দৈনিক যুগান্তরের বিজয়নগর প্রতিনিধি মোঃ সারুয়ার হাজারী এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোঃ দুলাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধাণRead More
২৭ দিনের লড়াই শেষ, স্তব্ধ হল কোকিলকণ্ঠ, অন্য সুরলোকে চলে গেলেন লতা মঙ্গেশকর
চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। লতা মঙ্গেশকর প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন। কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০Read More
বিজয়নগরে মাস্ক বিতরণ
বিজয়নগর প্রতিনিধি ::বিজয়নগরে সবুজ বাংলা Social Worker এর উদ্যোগে এবং ইসলামপুর আমার অহংকার ফেসবুক গ্রোপের সহায়তায় করোনা প্রতিরোধে ফ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ইসলামপুর বাজারে মাস্ক বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক নাহিয়াল মারুফ ও সম্মানিত সদস্য আল সেজান এর উদ্যোগে আজকের “মাস্ক বিতরন” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, সাবেক শিক্ষক মো,সানাউল হক, শাহজাহান মিয়া,আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, সংগঠনের প্রচার সম্পাদক নাহিয়াল মারুফ, কার্যকরি সদস্য আল সেজান,কাজী বোরহানুল ইসলাম শামিম, সার্ক মানবাধিকার কমিশনRead More
নবীনগর পৌরসভার বাজারের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন মেয়র শিব শংকর
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদর বাজারের সমবাই সুপার মার্কেটের সামনের রাস্তায় জমাট বাধাঁ বৃষ্টির পানি নিষ্কাশন,মাটিতে চাপা পরা একটি মৃত ড্রেইনের মাটি উত্তলন করে ড্রেইনটি সচল করা সহ পৌর সভার উন্নয়ন মূলক কাজ গুলি পরিদর্শন করেছেন মেয়র এড. শিব শংকর দাস। আজ রবিবার দুপুরের মেয়র এড. শিব শংকর দাস সরজমিনে গিয়ে কর্তব্যরত পরিচ্ছনতা কর্মিদের চলমান কাজ বুঝিয়ে দেন এবং চলমান কাজ গুলির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন,স্বেচ্ছা সেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটু,উপজেলা নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গরের আহবায়কRead More
সরাইল কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটি ঘোষণা দেয়ার পর থেকে বিএনপি দলের নেতাকমীর্রা শুভেচ্ছা জানাতে শুরু করেন। গতকাল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি উক্ত ইউনিয়ন কমিটির ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন। এতে ফারুক হোসেনকে আহবায়ক ও মো মানিক মিয়া কে সদস্য সচিব ঘোষণা করে এই কমিটি করা হয়েছে। গতকাল উপজেলা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা দেয়ার পর থেকে বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে শুরু করে। এসময় ছাত্রদল, যুবদল, ও বিভিন্ন দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ছুটে আসেন।
উত্তরণ–মোঃ আঃ কুদদূস
উত্তরণ ******মোঃ আঃ কুদদূস অজস্র শব্দের সোরগোলে হারিয়ে যায় বারবার — আমার আর্তনাদের হাহাকার তাকিয়ে দেখি নিস্তব্ধতার অনিমেষ অন্ধকার আকার-এর মতো দীর্ঘ পরিক্রমা — শূন্যতার। আকাশের মতো বিশাল মৌনতার স্লোগান সারি সারি সারিগান ভাঙে একনিষ্ঠ ধ্যান মান অভিমান ভুলে যাই। তাই — জোয়ারের মতো ঝংকারে প্লাবিত হয় প্রাণ। যেখানে থেমে গিয়েছিল শতাব্দীর সুর বেসুরো সুরে পুড়ে ছাই হয়েছিল অনন্তপুর এরপর হরদম হৈ-হুল্লোড় — দূর বহুদূর স্তব্দ ঘোড়ার খুঁড়, স্মৃতিহীন অাঁধারের কুড়। হঠাৎ পরপর ভেঙে গেছে ব্যথাতুর নদীর কূল মাটি চাপা পড়েছে ভুল, ঝড়ে ঝরেছে ফুল কালবৈশাখীর চোখে দিয়েছি আঙুল যুগেরRead More
সাংবাদিক রেজাউল করিম আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। বুধবার পৌনে সাতটার দিকে হৃদরোগ রোধের ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়া গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন পোর্টাল নিউজ বাংলাRead More



















