Main Menu

February, 2022

 

সরাইলে রামকুমার রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি

মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের পূর্বকুট্টাপাড়া গ্রামের রামকুমার সড়কটি দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়ে রাস্তার খানাখন্দের সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ,বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও শুরু হয়নি সংস্কারকাজ। কুট্টাপাড়া গ্রামের ১ কিলোমিটার রাস্তা যেন মরণফাঁদ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের হাজারো মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে রাস্তাগুলোর মাঝখানে বড়Read More


সরাইলে প্রায়ত আওয়ামীলীগ নেতা স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ’র ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলাপরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন। পরে উনুষ্টান শেষে সকলেরRead More


সরাইল ভিক্ষুকদের বিনামূল্যে খাবার দিচ্ছে গরিবের বন্ধু – যুব ফাউন্ডেশন

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার ভ্রাম্যমাণ ভিক্ষুকদেরকে ‘মানবতার অন্ন’ কর্মসূচীর ব্যানারে বিনামূল্যে খাবার খাওয়ালেন সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন’। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে গরিবের বন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে শতাধিক অসহায় ভিক্ষুকদেরকে রান্না করা খাবার খাওয়ানো হয়। খাবার মেনুতে ছিল দেশী মুগীর মাংসের পোলাওয়ের সঙ্গে এক গ্লাস খাঁটি দই। গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আকিব রাজা আজকের পত্রিকাকে বলেন,’ খাবার মূলত নির্ধারিত হয় ডোনারের সামর্থ্য অনুযায়ী। কেউ যদি অন্য কিছু খাওয়াতে চান খাওয়ান, কেউ যদি মাংস খাওয়াতে চান তাহলে সেটাও হতে পারে।’ ফাউন্ডেশনটি গতRead More


সরাইলে আওয়ামীলীগ নেতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ মাসুদ, সরাইল ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ সাহেবের ১ম মৃত্যু বার্ষিকীতে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত নেতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। দোয়া পরান হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান। পরে উনার নিজ বাড়িতে কুলখানি ও সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সরাইল শাখার উদ্যোগে ওই শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন। সদস্যRead More


কামরুল ইসলামকে কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম মেম্বার মনোনীত করায় শেখ হাসিনার প্রতি হাজী ছফিউল্লাহ মিয়ার কৃতজ্ঞতা

ঢাকা-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল খাদ্য ও আইন প্রতিমন্ত্রী, বিজ্ঞ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম-এমপিকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য (প্রেসিডিয়াম মেম্বার) পদে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার প্রতি আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। ৯ ফেব্রুয়ারী বুধবার হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপিকে। প্রেসRead More


নবীনগরে ভূয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে প্রতারণা করে আসছে হলিস্টিক হেলথকেয়ার নামক একটি টেলিমেডিসিন সংস্থা। ভূয়া ডাক্তার ও ভূয়া চিকিৎসা যন্ত্রপাতি দ্বারা এসব মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ফ্রি বলে মাইকিং করলেও বিভিন্ন পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি । তিনি নিজেকে এমবিএস চিকিৎসক চিকিৎসক পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। নাম নাজমুল হাসান বাড়ি পটুয়াখালী। সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজমুল আহসান ও রাবেয়া আক্তার নামে দু’জন ব্যক্তি রোগীদের চিকিৎসা করছেন। রাবেয়া ছোট এক যন্ত্রের (থ্রিRead More


নবীনগরে পৌরসদরের যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন মেয়র

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের অসহনীয় যানজট নিরসনে স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুলের নির্দেশে সদর বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। এসময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নূরে আলম,নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.মনির হোসেন,সাধারন সম্পাদক আশরাফুল আলম জনি, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক মো. ওমর ফারুক, নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙরের আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ সহ নবীনগর সদর বাজারের ব্যবসায়ী ও সুধি সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী নিহত, আহত ৩

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামে এক বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচুখেত এলাকার বাসিন্দা। আহতরা হলেন, আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুখেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)। আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতিবছরের মত এবারও আখাউড়া মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরশ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরেরRead More


মৌড়াইলে অনুমোদনহীন ভবন নির্মাণ, আদালতে মামলা-নির্মাণ কাজ বন্ধে পৌরসভার নির্দেশও উপেক্ষিত

নিষ্কণ্ঠক ভূমির মালিক হয়েও পৌর এলাকায় বহুতল ভবন নির্মাণে মানতে হয় পৌরসভা ইমারত আইন, পরিবেশ আইন। সেস্থলে মালিকানা নিয়ে আপত্তি থাকা ভূমিতেই ইমারত আইনকে উপেক্ষা করে এমনকি আদালতে চলমান মামলা, কাজ বন্ধে পৌরসভার নিষেধাজ্ঞাকেও তোয়াক্কা না করেই নির্মিত হচ্ছে বহুতল ভবন। শেষতক পৌর নির্মাণ বিধি মোতাবেক ভবন ভেঙে ফেলার দাবীতে করা হয়েছে আবেদন। এমনটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৌড়াইল মহল্লায়। মৌড়াইল মৌজার বি.এস ২২৯০ দাগের ভূমিতে কথিত দুই অংশীদার ইমারত আইনকে উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। তারা হলেন দক্ষিণ মৌড়াইল মহল্লার (বউ বাজার সংলগ্ন মুন্সীRead More


বিশিষ্ট ব্যবসায়ী, আশরাফ এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী এ. কে. এম. আবু জাহেদের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটের আশরাফ এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী এ. কে. এম. আবু জাহেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইনস্ট্রোকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। আগামিকাল বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে দক্ষিণ মোড়াইলস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর ছেলে ডাক্তার আবু আফসার শুভ, বাবার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


This site is protected by wp-copyrightpro.com