Main Menu

February, 2022

 

মোহাম্মদ আলী স্যারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা

মহান মানুষ গড়ার কারিগর, প্রথিতযথা শিক্ষক, আমার শিক্ষাগুরু পশ্চিম ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের ভূতপূর্ব শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আলী মোল্লা স্যার মারা গেছেন! গত রাত ০১:৩৮ মিনিটে ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহজগৎ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! স্যারের মৃত্যুুর সংবাদে আমি মর্মাহত হয়েছি। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। আমি স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সৈয়দাবাদ গ্রামে আজRead More


তিন মাস ধরে সাব রেজিষ্টার নেই ব্রাহ্মণবাড়িয়া সদরে, ভোগান্তি চরমে, রাজস্ব হারাচ্ছে সরকার

ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় চরম ভোাগান্তি পোহাচ্ছে সেবা গ্রহীতারা। জেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী এ দফতরে রাজস্ব আদায় কমে গেছে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত। দ্রুত কেনা-বেচার মাধ্যমে নির্বিঘ্নে জমির দলিল রেজিস্ট্রি করতে ও দুর্ভোগ কমাতে দ্রুত সাব-রেজিস্টার নিয়োগ দিবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সাধারণ মানুষ ও দলিল লেখকদের। জানা যায়, তিন মাস আগে সাব রেজিষ্টার বদলি হওয়ার পর থেকে সদর উপজেলার সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এর পর থেকে সাব-রেজিস্ট্রার অফিসে সব ধরনের কাজ কর্ম গতিহীন হয়ে পড়েছে। সাব-রেজিস্ট্রার না থাকায় সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মানুষের ভোগান্তিRead More


নবীনগর রামকৃষ্ণ মিশনে ভবতারিণী মায়ের নব বিগ্রহ স্থাপন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার পশ্চিমপাড়া রামকৃষ্ণ মিশনে ভবতারিণী মায়ের নব বিগ্রহ স্থাপন করা হয়েছে।আজ ২ ফ্রেব্রুয়ারী বুধবার সকাল থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশনে ভবতারিণী মায়ে নব বিগ্রহ স্থাপন করা হয়। এ উপলক্ষে এলাকার শতশত ভক্তবৃন্দরা মিশন প্রাঙ্গণে সমবেত হয়। এসময় সমবেত ভক্তবৃন্দদের মাঝে মহা প্রসাদ বিতর করা হয়।


সরাইল সাবেক সাংসদ সড়ক দুর্ঘটনার কবলে

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ – বাড়িউরা সড়কের আঁখিতারা এলাকায় সরাইল আশুগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে উনার ছোট ভাই সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালও ছিলেন। বুধবার দুপুরের দিকে সরাইল থেকে সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা আঁখিতারার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহন করা গাড়িটি পিছলে খাদে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। তারা দুজনেই সামান্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, পাশের একটি সরকারি খালে মাটি ফেলে ভরাট করা হচ্ছে।Read More


সরাইলে একইসময়ে প্রায় ২০টি স্থানে অগ্নিসংযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে মনিরবাগ ও নোয়াগাঁও মৈশান বাড়ি এলাকায় গতরাতে আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একইসাথে প্রায় ২০টি খড়ের স্তুপে ও একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনুমানিক ২ টা থেকে ৩ টার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। তারা এই সময় ঘুমিয়ে ছিল কাউকে আগুন দিতে দেখেনি। হঠাৎ পুড়া গন্ধ নাকে আসলে ঘর থেকে বেড়িয়ে দেখে খড়ের স্তুপে আগুন জলছে। সবাই যে যার সাধ্যমতো পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। অনেক গুলো খড়ের স্তুপ একেবারে পুড়ে ছাইRead More


শোক সংবাদ

বিজয়নগর প্রতিনিধি :: অনলাইন নিউজ পোর্টাল যায়যায় বেলার ভারপ্রাপ্ত সম্পাদক, চ‌্যা‌নেল এস এর বিজয়নগর প্রতি‌নি‌ধি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবা‌দিক মাইনু‌দ্দিন চিশতীর বাবা মো,মাহতাব উদ্দিন মাতু মিয়া রবিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার বাদ জুহর জানাজা শেষে কামাল মোড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, যুগ্ন সম্পাদক সারুয়ার হাজারী পলাশ, কোষাধ্যক্ষ কাজী শ‌রিফ উ‌দ্দিন, সদস্য রুবেল মিয়া সহ সবাই এই শোক বার্তায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাRead More


প্রবীণ ব্যক্তিত্ব ডাঃ এ এস এম ওবায়েদুল হকের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব, বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, রেডক্রিসেন্ট ইউনিট সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম, পাইকপাড়া নিবাসী ডাঃ এ এস এম ওবায়দুল হক গত ৩১ জানুয়ারী সোমবার রাত ১১ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি পুত্র কন্যা ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা বাদ জোহর পাইকপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে শেরপুরস্থ গোরস্তানে দাফন করা হয়। উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওরRead More


নৌকাকে হারিয়ে চেয়ারম্যান সেই এরশাদুলের ভাই

ষষ্ঠ ধাপে সোমবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান পাঁচ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি সম্প্রতি গুলিতে নিহত এরশাদুল হকের ভাই। জেলা নির্বাচন অফিস ও পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলাফল অনুযায়ী আকতারুজ্জামনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম পেয়েছেন পাঁচ হাজার ৪১ ভোট। আক্তারুজ্জামানের বড়ভাই এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৭ ডিসেম্বর একই ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ইউনিয়ন নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশ

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস পাঠানো তথ্যে জানাযায়, ফলাফল অনুযায়ী নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনের ৪টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন, বিটঘর ইউপিতে মেহেদী জাফর (নৌকা), কাইতলা দক্ষিন ইউপিতে মোঃ শওকত আলী (নৌকা), বড়াইল ইউপিতে মোঃ জাকির হোসেন (নৌকা) ও বিদ্যাকুট ইউপিতে জাকারুল হক (নৌকা)। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, কৃষ্ণনগর ইউপিতে আমজাদ হোসেন (চশমা) ও শিবপুর ইউপিতে এম.আর মজিব (আনারস) এবং নাটঘরRead More


This site is protected by wp-copyrightpro.com