January, 2022
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশস্থলসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার ও এর সংলগ্ন বালুর মাঠ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এ আদেশ কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় , বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আগামীকাল শনিবার শহরের ফুলবাড়িয়ায় মহাসমাবেশ ডাকে বিএনপি। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের ডাক দেয় ছাত্রলীগও। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরRead More
সাবেক সিভিল সার্জন,সহকারি কমিশনার(ভূমি) ও ব্যাবসায়ী কমিটির সভাপতির বাসভবনে রাতের আধারে অগ্নিসংযোগ,আতঙ্কে সাধারণ মানুষ
নবীনগরে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দিলে দোকানপাট ও বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এতে আগুন আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় থানায় জিডি করেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ৫ জানুয়ারী বুধবার ভোর রাতে নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার বসবাস কারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মোশারফ হোসেনের বাসভবন,পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বসবাসকারী সাবেক সিভিল র্সাজন ডা.মো. সাদেক মিয়ার বাসভবন ও নবীনগর বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বাড়িতে থাকা একটি প্রাইভেটকার,দুটি মটরসাইকেল সহ প্রায় মোট ৫০Read More
শোক সংবাদ
বিজয় নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সির বাবা হাজী মোহাম্মদ জজ মিয়া আজ বহষ্পতিবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন। উনার মৃত্যুতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু সহ প্রেসক্লাব পরিবারের সবাই গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক শাহগীর আলম
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অন্যদিকে উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি)Read More
তীরে এসে তরী ডুবলো আবু শামার
মাত্র ১৬ ভোটে হেরে গেলেন ৪নং তালশহর(পশ্চিম) ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান আবু শামা। তার অংশগ্রহণের কারনে এই ইউপির ভোটের ফলাফলের দিকে বিশেষ নজর ছিল সকল মহলের। নির্বাচনে আবু শামা আনারস প্রতীকে পেয়েছেন ৬০৯৩ ভোট আর বিজয়ী মোঃ সোলাইমান মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬১০৯ ভোট। তালশহর পশ্চিম ইউপির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০০৬ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৫৩৪ ভোট, আনারস ৬৯৬ ভোট। প্রাইম প্রি-ক্যাডেট স্কুল তালশহর কেন্দ্রের ১৪৮২ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৪৮৬ , আনারস ৪৯১ ভোট। তালশহর বুধাই সাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৫৬৮ ভোটের মধ্যে নৌকাRead More
কারাগারে থেকে চেয়ারম্যান তালশহর পূর্বের মনিরুল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউপিতে চশমা প্রতীকে মনিরুল ইসলাম মনির বিজয়ী হয়েছেন। তিনি বর্তমানে হেফাজতের মামলায় কারাগারে রয়েছেন। মনিরুল ৩৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদন্ধী আব্দুস সালাম (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৪৭২ ভোট। এদিকে, নির্বাচনের আগে কারাগারের জানালায় দাড়িয়ে থাকা একটি ছবি দিয়ে তার পক্ষে ভোট চেয়ে ফেসবুকে প্রচারণা চালানো হলে তা ভাইরাল হয়। সে পোস্টে বলা হয়, “আপনার একটি ভোট মজলুমের কারামুক্ত হতে পারে। জীবনে অনেক ভোট দিয়েছেন, বেঁচে থাকলে আরো ভোট দিবেন। কিন্তু আগামী কাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার একটি ভোট নিরপরাধ মনির ভাই কেRead More
আশুগঞ্জে ২টিতে নৌকা, ৫টিতে বিদ্রোহী ও ১টি বিএনপির
আশুগঞ্জ সদরে আওয়ামীলীগের (বিদ্রোহী) মোঃ শফিকুল ইসলাম (মটর সাইকেল) প্রতীকে ৭৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদন্ধী মোঃ সালাহ উদ্দিন (নৌকা) ৬৫৭০ ভোট। চরচারতলা বিএনপি সমর্থিত ফাইজুর রহমান (মোটরসাইকেল) ৪৭৯৬ভোট। নিকটতম মোঃ আয়ুব খান (নৌকা) ৩৮৪৮ ভোট। তালশহর(পশ্চিম) মোঃ সোলাইমান মিয়া (নৌকা) ৬১০৯ ভোট। নিকটতম আবু শামা (আনারস) ৬০৯৩ ভোট। আড়াইসিধা আওয়ামীলীগের বিদ্রোহী আবু সায়েম (আনারস) ৫৫১৭ নিকটতম মোঃ সেলিম (নৌকা) ৫৪৭৩ ভোট। দুর্গাপুরে আওয়ামীলীগের বিদ্রোহী রাসেল মিয়া (আনারস) ৯০৪৮ ভৌট। নিকটতম জিয়াউল করিম খাঁন সাজু(নৌকা) ৭৬৯৮ তারুয়ায় আওয়ামীলীগের বিদ্রোহী বাদল সাদির (আনারস) প্রতীকে ২৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনRead More
সদরের ১০ ইউপির ৪টিতে নৌকা, ৪টিতে বিদ্রোহী ও ২টি বিএনপির
ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল মজলিশপুরে বিএনপি সমর্থিত মোঃ কামরুল হাসান (অটোরিক্সা) প্রতীকে পেয়েছেন ৪৪৪৬ ভোট। নিকটতম মোঃ তাজুল ইসলাম (নৌকা) ৩৮৭৪। সুহিলপুরে আবদুর রশিদ ভূঞা (নৌকা) ৯২৯৫ নিকটতম কামরুজ্জামান খান (ঘোড়া) ৬২৯৫ ভোট। বুধল ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী আতিকুর রহমান (মোটর সাইকেল) প্রতীকে ২৮১৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদন্ধী আব্দুল হক (নৌকা) ২৮১০। তালশহর পূর্ব ইউপিতে বিএনপির মনিরুল ইসলাম (চশমা) ৩৯৬১ আব্দুস সালাম (নৌকা) ২৪৭২। মনিরুল হেফাজতে ইসলামের মামলায় বর্তমানে জেলে রয়েছেন। নাটাই উত্তরে বিদ্রোহী প্রার্থী আবু ছায়দে (চশমা) ৪৪০৯ ভোট পেয়েছেন। নিকটতম হয়েছেন হাববিুল্লাহ বাহার (নৌকা) ৩৯৭৩ ভোট।Read More
ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে নৌকার ভরাডুবি, বিদ্রোহী ৯, বিএনপি ৩
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হল পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।১৮ টি ইউপিতে নৌকা বিজয়ী হয়েছে মাত্র ৬টিতে । বাকি ১২টিতে বিদ্রোহী-সতন্ত্র প্রার্থী ও বিএনপি জয়লাভ করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুরে বিএনপি সমর্থিত মোঃ কামরুল হাসান (অটোরিক্সা), সুহিলপুরে আবদুর রশিদ ভূঞা (নৌকা), বুধল ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) আতিকুর রহমান (মোটর সাইকেল), তালশহর পূর্ব ইউপিতে বিএনপির মনিরুল ইসলাম (চশমা), নাটাই উত্তরে বিদ্রোহী প্রার্থী আবু ছায়দে (চশমা), সাদেকপুরে মোঃ নাছির উদ্দিন (নৌকা), রামরাইলে আওয়ামীলীগ (বিদ্রোহী) মোঃ মশিউর রহমান সেলিম (আনারস), সুলতানপুরে শেখ ওমর ফারুক (নৌকা), মাছিহাতায়Read More
(শোক সংবাদ) নিতাই ঘোষ এর পরলোক গমন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ববী স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ফটোগ্রাফার নিতাই ঘোষ (৬৩) পরলোক গমন করিয়াছেন(দিব্যান লোকান স্ব গচ্ছতু)। আজ বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে তিনি ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দির্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৫ জানুয়ারী বুধবার দুপুরে নবীনগর কেন্দ্রীয় মহাশ^শানে তাহার মরদেহ সমাহিত করা হয়েছে। নবীনগর সদর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ববী স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ফটোগ্রাফার নিতাই ঘোষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল নবীনগর পৌরসভার মেয়রRead More



















