Main Menu

January, 2022

 

বিজয়নগরে শীতবস্ত্র বিতরণ

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরের ইসলামপুর বাজারে বুধন্তি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এর উদ্যোগে ১২ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ রবিবার বিকালে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে ও জায়েদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, শিল্পপতি কাজী আলাউদ্দিন নশান,সমাজ সেবক বাবর খান, কাজী শামিম, শেখ রুমন,প্রভাষক মনছুরুল হক আকিক,নাসরু মিয়া,ইঞ্জিনিয়ার আবেদ মিয়া, জুবায়েল,শরিফুল ইসলাম, নিপু মিয়া প্রমুখ। প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদRead More


প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান এমপি

সরাইলে “আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২২” অনুষ্টিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে “আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২২” অনুষ্টিত হয়। আজ বেলা ২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান এমপি। ৭৫ জন ছাত্র-ছাত্রী কে (সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী) বৃত্তি প্রদান করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেষ্ট, সার্টিফিকেট ও গিফট বক্স প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এরRead More


নবীনগরের তিতাস নদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে খেয়া পারাপার হতে গিয়ে নৌ দুর্ঘটনায় গতকাল শনিবার রাতে অসীম আচার্য (৩২) নামে এক পল্লী চিকিৎসক নিখোঁজ হয়েছিলেন।সেই নিখোঁজ পল্লী চিকিৎসকে আজ রবিবার সকালে স্থানীয় ডুবরি দলের সহযোগীতায় উদ্ধার করা হয়েছে। নৌদুর্ঘটনায় নিহত অসীম বড়াইল ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। জানা যায়, দুর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। সাময়িক স্থগিত রেখে রোববার সকালে পুনরায়Read More


নবীনগরে নৌদুর্ঘটনায় এক যুবক নিখোঁজ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::নবীনগরের তিতাস নদীতে বালু বাহী নৌকার ধাক্কায় যাত্রী বাহী নৌকা ডুবিতে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া ওই যুবকের নাম অসিম চন্দ্র আশ্চার্য (৪০), সে উপজেলার মনিপুর গ্রামের মৃত গুপি চন্দ্র আশ্চার্যের ছেলে। গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনাঘটে। সূত্রে জানা যায়, উপজেলার বিদ‍্যাকুট ইউনিয়ন মনিপুর গ্রাম থেকে ছোট নৌকা চালিয়ে গোসাইপুর বাজারে যাওয়া পথে বালু বাহী নৌকার ধাক্কায় ছোট নৌকাটি নদীর পানিতে তলিয়ে গেলে এক ঘন্টা যাবত খুঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।এসময় ধাক্কা দেয়া বালু বাহী নৌকাটিRead More


নির্বাচন কমিশন পুনর্গঠন সংলাপ ভোট চুরি প্রক্রিয়ার অংশ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

নতুন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি যে আলোচনা শুরু করছেন- সেটিকে আগামী নির্বাচনে ভোট চুরির একটি প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশ থেকে নিষেদাজ্ঞা আসছে। যারা ভোট চুরি,গুম-খুনের সাথে জড়িত,গনতন্ত্র ও বাক স্বাধীনতা হরনের সঙ্গে জড়িত তারা সবাই দেশে-বিদেশে পর্যবেক্ষনে আছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্যRead More


সরাইলে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল উপজেলা সংসদের সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরাইল ডাকবাংলোতে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট কবি ওয়াহিদর রহমান। উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সংসদের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, উপজেলা সাবেক সভাপতি সঞ্জীব কুমার দেবনাথ, সাবেক সভাপতি দেবদাস সিংহRead More


সরাইলে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন আব্দুল্লাহ (৫০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক দেলোয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের আব্দুল সুবহানের ছেলে। তিনি আখাউড়া উপজেলার রানীকার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার কলেজ শাখার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় ছুটি কাটাতে নিজ উপজেলা নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে চলে আসেন দেলোয়ার। শনিবার দুপুর ১২টার দিকে একটি সিএনজি দিয়ে কর্মস্থল আখাউড়া যাওয়ার জন্য যাত্রা করেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে একই স্থানেRead More


বিজয়নগরে জেলের ঘর পুড়ে ছাই

বিজয়নগর  সংবাদদাতাঃ বিজয়নগরে ফ্রিজে থেকে অগ্নিকাণ্ডে জেলে পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার সন্ধ্যা ৮ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের মো: আজগর আলী (৫০) এর একটি মাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে খবর পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় ফায়ার ব্রিগেড প্রায় ১ ঘন্টা প্রচেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। পরিবারের লোকজন জানান, ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে জেলে পরিবারের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুরRead More


স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলার ‘মডেল পাই’

প্রযুক্তি দুনিয়ার খোঁজখবর যারা রাখেন, সবার কাছেই একই সঙ্গে বুদ্ধিদীপ্ত এবং পাগলাটে স্বভাবের জন্য পরিচিত এলন মাস্ক। কোনো কিছুর রোখ একবার চেপে বসলে মাস্ক যে তার শেষ দেখে ছাড়েন, তার এ বৈশিষ্ট্যের প্রমাণও দিয়েছেন বহুবার। ইতোমধ্যে বিশ্ববাজারে জায়গা দখল করে নিয়েছে টেসলার গাড়ি। অন্যতম শীর্ষ ধনী মাস্ক এবার টেসলা থেকে স্মার্টফোন ‘পাই’ বাজারে আনছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। টেসলার এই সুপার ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা : ৫২টি পয়েন্টে পুলিশ মোতায়েন, শহরজুড়ে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রসাশন। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশস্থলসহ পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবশে ও গণজমায়েত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনাRead More


This site is protected by wp-copyrightpro.com