Main Menu

January, 2022

 

হালদারপাড়া থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক নারীর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের হালদার পাড়ার একটি নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় বাসিন্দা কালন মিয়া ড্রেন পরিস্কার করার সময় মরদেহটি দেখতে পেয়ে আশপাশের মানুষকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এতে মরেদহটি উদ্ধার করে। এ বিষয়ে পুলিশের ১ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, নিহত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন পান্ডব (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামে এই ঘটনা ঘটে। শাহীন হাবলাউচ্চ গ্রামের আরজ উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে শাহীন মোটরসাইকেলে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে রওনা হন। পথে নিকটবর্তী রাধিকা নামক স্থানে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কসবায় ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলো সিএনজি অটোরিক্সা চালক কাউসার আলম (৩৫) ও যাত্রী খুল ইসলাম। বৃহস্পতিবার সকালে এ মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন তায়েব মিয়া জানান, তারা ৫ জন কোম্পানীগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে ভৈরব যাচ্ছিল। এ সময় কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের সাথে তাদের সিএনজি অটোরিক্সাটির সংঘর্ষ হলে সিএসজিটি পাশর্^বর্র্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএসজি চালকসহ এক যাত্রী নিহত হয়। পরে স্থানীয়রা আহতেদর উদদ্ধার করেRead More


সরাইল বিএনপির নবগঠিত কমিটির মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা কর্মীদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও এলাকাতে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় আনন্দ মিছিলটি পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজার থেকে বের হয়ে বিটঘর বদ্ধভুমি এলাকা দিয়ে পানিশ্বর দিকে যাওয়ার পথে তারা পুলিশের বাধার মুখে পড়ে মিছিল সংক্ষিপ্ত করে পথসভা করা হয়। সেখানে পানিশ্বর ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন। সরাইল উপজেলা পানিশ^রের বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোবাররক আলী মেম্বার ও সদস্য সচিব মো. মোস্তফা মিয়া পথসভায় বক্তব্যRead More


সরাইল রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেডক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ, সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, আওয়ামিলীগ নেতা মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল মহিলা কলেজেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাগলা কুকুরের কামড়ে পুরুষ নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়াসহ কয়েটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর থেকে একটি পাগলা কুকুর শহরের কয়েকটি এলাকার রাস্তায় ঘুরে ঘুরে শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরেছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনেরRead More


শোক সংবাদ:: হাবিবুর রহমান স্বপনের মাতৃবিয়োগ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতা গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী ও গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপনের মাতা রাজিয়া খাতুন (৬০) গতকাল সোমবার রাত ১১.১০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ১১ জানুয়ারী রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় নবীনগর পৌর এলাকার সোহাতা উত্তর পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাহার মরদেহ দাফন করা হয়। হাবিবুর রহমান স্বপনের মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও সুধীসমাজের নেতৃবৃন্দেরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বিজনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণ গ্রন্থাগারে এ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব সভাপতি বাবু মৃণাল চৌধুরীর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, ইছাপুরা ইউপি আওয়ামীলীগ সভাপতি ইসহাকRead More


বিজয়নগরে লিবান ফার্নিচার বিডি উদ্বোধন

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরে সাতবর্গ এলাকায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে লিবান ফার্নিচার বিডি এর শোরুম উদ্ভোধন করা হয়েছে। আজ রবিবার বিকালে শোরুম এর স্বত্বাধিকারী মো,সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও আব্দুর রউফ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বুধন্তি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মা মনি হাসপাতালের ডাক্তার মো,শফিকুল ইসলাম, আদাঐর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ,আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার প্রমুখ। এই শোরুম এর মাধ্যমে এলাকায় জনগন ব্যাতিক্রম ডিজাইনের ফার্নিচার ব্যবহার করতে পারবেন।


অবশেষে মায়ের কোলে ফিরলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অজ্ঞাত সেই শিশু

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অজ্ঞাত সেই শিশু অবশেষে মায়ের কোলে ফিরেছে। মিলেছে শিশুটির নাম পরিচয়ও। তার নাম শরীফ মিয়া। সে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির ধনরাজপুর গ্রামের রশিদ মিয়া ও চানবানুর সন্তান। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহিদ-উজ-জামান শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ও শিশুটিকে দেখাশোনা করা সদর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জল মিয়া উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক ওয়াহিদুজ্জামান জানান, পরিবার শিশুটিকে নিতে আসায় তাদের পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে তাদের কাছেRead More


This site is protected by wp-copyrightpro.com