Main Menu

January, 2022

 

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত, শহরজুড়ে আতঙ্ক, শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ছোট শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। গত বুধবার দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়া সহ কয়েকটি এলাকায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে বিকেলে কুকুরটিকে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা। কুকুর কামড়ানোর এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ছোট শিশুদের স্কুলে পাঠাচ্ছে না অভিভাবকরা। ঘটনার বর্ণনা দিতেRead More


পানিশ্বর উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পানিশ্বর উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক কানু ধন শীল কে বিদায় সংবর্ধনা দেয়া হয়। আজ সনিবার বিকাল ৫টায় পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করেন । এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, একরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মোমেন, বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য মাহবুবুর রহমান সুজু প্রমূখ্য। অনুষ্টান সঞ্চালনা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাবেক মোস্তফা মেম্বার।


নারায়নগঞ্জে নৌকার সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ

মোহাম্মদ মাসুদ ।। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ ও ভোট প্রার্থনা গত বৃহস্পতিবার সারাদিন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র নৌকা মার্কার সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে মহানগরের ২৭টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চলছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের সাথে নিয়ে মহানগরে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে। ২৫ নং ওয়ার্ডের কাবিলার মোড়ে সংগঠনের সভাপতি নির্মলRead More


সরাইলে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র উপহার হিসাবে বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ জানুয়াারি)সকালে সরাইল প্রাণী সম্পদ হাসপাতাল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । বন্ধু ফাউন্ডেশনর সদস্য আশিষ দেব এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু,সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ ,সরাইল সদর ইউনিয়ানের নবনির্বাচিত চেয়ারম্যানRead More


মাছ কিনে জামাইর শ্বশুরবাড়ি ফেরা

আড়াইশ বছরের পুরনো কালীগঞ্জের বিনিরাইলের মাছের মেলা

মিঠু সূত্রধর পলাশ,কালীগঞ্জ থেকে:গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল এলাকার আড়াইশ বছরের পুরনো মাছের মেলাটি এ অঞ্চলের মানুষের কাছে শীতকালীন সবচেয়ে বড় উৎসব হিসেবে সমাদৃত। কথিত আছে, আশপাশের গ্রামের জামাইরা এ মেলা থেকে সবচেয়ে বড় মাছ কিনে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। এ কারণে মেলার সময় আশপাশের উপজেলায়ও বিরাজ করে উৎসবের আমেজ। প্রায় আড়াইশ বছরের পুরনো এই মেলা প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। মূলত এটা জামাই মেলা হলেও সবাই এটাকে মাছের মেলাই বলে। কারণ স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগীতা। প্রতিবছর সারাদেশ থেকে বিক্রেতারা এখানেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ?

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সাপ্তাহের শুরুতে সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আমরা উন্নত জেলাগুলোতে মেডিকেল কলেজ নির্মাণ করবো, বিশ্ববিদ্যালয় করবো। আমি একটু সুযোগ নিয়েছি, আমার বাড়ি সুনামগঞ্জ। অবশ্যই পিছিয়ে পড়ে যাওয়া হাওরের জেলা। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছি, মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জের তুলনায় উন্নত জেলা স্বীকার করতেই হবে। ব্রাহ্মণবাড়িয়ার সুমহান ঐতিহ্য আছে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ আছে। তবুও এখানে মেডিকেল কলেজRead More


“ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর” উদ্বোধন

নানা ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে শহরের দক্ষিণ মৌড়াইলে জেলা প্রশাসন প্রতিষ্ঠিত জাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই জাদুঘরটি প্রতিষ্ঠার ফলে জেলার মানুষ তাদের নানান ইতিহাস-ঐতিহ্য সম্বলিত নিদর্শনের সাথে পরিচিত হতে পারবেন। ক্রমান্বয়ে বিভিন্ন নির্দশন জাদুঘরটিতে সংরক্ষণ করা হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ জাদুঘরে সংরক্ষিতRead More


কসবায় ট্রাক-ট্রাক্টর-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

কসবা উপজেলায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। নিহত আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর। এ ঘটনায় আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)। কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লা অভিমুখি একটিRead More


করোনা মোকাবেলায় মাস্ক পরিধানের গুরুত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পেইন

চলমান করোনাকালীন পরিস্থিতিতে মাস্ক পরিধানের গুরুত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে “নো মাস্ক, নো সার্ভিস” বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার সেন্দা গ্রামস্থ ডিসি পার্কে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এRead More


জেলা প্রশাসককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানকে বদলিজণিত বিদায় সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বুধবার বিকেলে সদর উপজেলার সেন্দা গ্রামস্থ ডিসি পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু ও সৈয়দ মিজানুর রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এ সময় বক্তারা, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানকে তার কর্মকালীন সময়ে জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com