January, 2022
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শেখ শহিদুল ইসলাম। আজ মঙ্গলবার(১৮ জানুয়ারী) দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিদ্যালয় লাইব্রেরীসহ বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরাইলে ” মরহুম আতিকুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মরহুম আতিকুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারী) বিকালে সরাইল সদর ইউনিয়নের স্বল্পনোয়াগাঁও গ্রামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মো, শের আলম, সরাইল সদর ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক মোঃ কাজল মিয়া, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব মোঃ নুর আলম যুবলীগ নেতা আবুল কাসেমRead More
সাংসদ উকিল আবদুস সাত্তার ভুঁইয়া করোনায় আক্রান্ত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল- আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভুঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। রোববার (১৬ জানুয়ারি) রাতে সাংসদের একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সাংসদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ক্রমে এখন পর্যন্ত করোনা টিকার কোন ডোজই নেননি। মাইনুল হাসান বলেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। রোববার রাতে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পারিবারিকভাবে জানা যায়, তিনি শারীরিকভাবে ভালো আছেন। আপাতত তাঁর শরীরেRead More
বিজয়নগরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ মাঠে কাজী রফিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। সোমবার রাতে ইসলামপুর মুন রাইডার্স স্কোয়াড কে পরাজিত করে ইসলামপুর সান রাইডার্স স্কোয়াড চ্যাম্পিয়ন হয়েছে।খেলার উদ্ভোধন করেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি ও কলেজের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। ইসলামপুর স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে হাসান মাহমুদ মুসলিমের সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ,অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকRead More
৫০ বছর হলেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাসের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নেওয়ার বয়সসীমা ৫০ বছরে নামিয়ে আনা হয়েছে। ফলে ৫০ বছর বয়সীরাও এখন থেকে বুস্টার ডোজ পাবেন সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা কার্যক্রম চলমান আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি লাভ করেনি। কারণ ৬ মাস সবার পূরণ হয়নি। এ পর্যন্ত প্রায় ৭ লাখের মতো বুস্টার ডোজ দিতে পেরেছি। বুস্টার ডোজের বয়স ছিল ৬০ বছর। সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকে এখন বুস্টার দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। তিনি বলেন,Read More
সরাইলে তৃতীয় ধাপে নবনির্বাচিত ৯ ইউপি সদস্যদের শপথ গ্রহণ ও বরণ অনুষ্ঠান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার তৃতীয় ধাপে নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শপথ নবনির্বাচিত ৯জন চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল ১০৮ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ২৭ জন নারী সংরক্ষিত সদস্য ৮১ জন সাধারণ ওয়ার্ডের সদস্য সবাই এ শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাকে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবেRead More
নাটঘর ইউপি নির্বাচনে সাইফুল আলমের সমর্থনে কাতারে নির্বাচনী প্রচারণা
আমিন ব্যাপারী,নিজস্ব প্রতিবেদক::আগামী ৩১শে জানুয়ারী আসন্ন নবীনগর উপজেলার ৪ নং নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম এর সমর্থনে কাতারে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমা স্থানীয় একটি হল রুমে চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ কাতারের সভাপতি জসিম উদ্দিন আহমেদ দুলাল। নাটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুর রহমান,বশির মিয়া, সুমন, আলমগীর হোসেন,ওলি মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টি জেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কল্যাণ পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ মালেক কনভেনশন হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অথিতি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা (অব:) মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ‘বিখ্যাত অপরাধ বিজ্ঞানী’ ড. শাহেদ চৌধুরী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন। এতে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা মহানগরRead More
পাঁচ-ছয় বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কুকুর নিধন কিংবা কুকুরের জলাতঙ্ক নিরোধক কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রাণী চিকিৎসকরা বলছেন, লাইসা ভাইরাসের কারণে অথবা মাথায় কোন ভাবে আঘাত পাওয়ায় কুকুরটির ব্রেনে সমস্যা দেখা দিয়েছিল। শীতকালে লাইসা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শুধু মানুষ নয় অন্য প্রাণীকেও কামড়াচ্ছে কুকুর। লাইসা ভাইরাস রোধে কুকুরকে জলাতঙ্ক নিরোধক ভ্যক্সিন দেয়ার পরামর্শ পশু হাসপাতালের ভেটেনারি চিকিৎসক ডা. মোঃ মোমিনুলের। তাহলে কেন কুকুরকে ভ্যাক্সিন দেয়া হচ্ছে না? ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ শামসুদ্দিন, সচিব,সরকারি প্রকল্প না থাকায় গত পাঁচ-ছয় বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কুকুর নিধন কিংবা কুকুরের জলাতঙ্ক নিরোধক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান অবস্থারRead More
কুকুরটি হয়তো পাগল হয়ে গিয়েছিল নয়তো লাইসা ভাইরাসে আক্রান্ত_ ভেটেরিনারি চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে ছোট শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। গত বুধবার দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়া সহ কয়েকটি এলাকায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কিন্ত কেন হঠাৎ কুকুরটি এমন আচরণ করলো? প্রাণী চিকিৎসকরা বলছেন, লাইসা ভাইরাসের কারণে অথবা মাথায় কোন ভাবে আঘাত পাওয়ায় কুকুরটির ব্রেনে সমস্যা দেখা দিয়েছিল। শীতকালে লাইসা ভাইরাসেরRead More



















