January, 2022
বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ || আটক -২ || আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় বাসুদেব ইউনিয়নের দতাইশ্বার কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহতসহ দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। ভাতসালা গ্রামের মুরগ মার্কা বর্তমান মেম্বার বাবুল মিয়ার সমর্থকরা দতাইশ্বার গ্রামের ফুটবল মার্কা শাহিনের ভোটার সমর্থকদের একে অপরের বিরুদ্ধে জোর পূর্বক ভোট কেন্দ্র থেকে বের করে দিতে চাইলে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাঠিসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মেম্বার প্রার্থীকে আটকRead More
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় পেলো বাংলাদেশ
মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের কোন সংস্করণেও এটাই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নয়ই জানুয়ারি হ্যাগলি ওভালে হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। পাঁচ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। শেষ দিনে ১০.৪ ওভারের মধ্যেই ২২ রান যোগ করার পর অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৪০ রান। দুই উইকেট হারালেও সহজেই জয় তুলে নেয়Read More
কসবায় জেলেদের মধ্যে ভেড়া বিতরণ
কসবা প্রতিনিধি:: কসবায় বৃহওর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প অয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলায় ৪০জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ৮০টি ভেড়া ও ভেড়ী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা চত্বরে ভেড়া ও ভেড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব রওনক জাহানের পরিচালনায় ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক আব্দুল হান্নান, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক, মো:শিহাবুর রহমানRead More
ভোট কেনার সময় হাতেনাতে ধরা চেয়ারম্যান প্রার্থীর ভাই, ৬ মাসের জেল
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতেনাতে শেখ মো. এখলাছুর রহমান নামের এক চেয়ারম্যান প্রার্থীর ভাইকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় এখলাছুর রহমানের কাছে নগদ ৫০হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত শেখ এখলাছকে ছয় মাসের কারাদণ্ড দেন। আটক শেখ মো. এখলাছুর ওই এলাকার শেখ মো. মতিউর রহমানের ছেলে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মহসিনের ছোট ভাই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনারRead More
ব্রাহ্মণবাড়িয়ার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে
পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহন শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮ ইউনিয়নের ১৭৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভীড় করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জের ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এRead More
বিজয়নগরে শীতার্ত বেদে পল্লীতে শীতবস্ত্র নিয়ে ইউএনও, এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগর উপজেলায় সাতবর্গ বেদে পল্লীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ। আজ সোমবার রাতে কনকন শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিন মোড়ানো ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো, জিয়াদুল হক বাবু,সহ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন উপস্হিত ছিলেন। ইউএনও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্রRead More
বিজয়নগরে মেম্বার প্রার্থীর দ্বন্ধে কলেজ ছাত্র নিহত
বিজয়নগর সংবাদদাতা ঃ বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই পরাজিত মেম্বারের দ্বন্দ্বে প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। রোববার সকাল ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। সরেজমিন জানা যায়, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আশরাফ আলী ও মো. মহসিন মিয়া একে-অপরকে পরাজয়ের কারণ চিহ্নিত করে দোষারোপ শুরু করেন। গত ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে বড়চাল পূর্বহাটি কামাল মিয়ার চা দোকানের সামনে কথাকাটাকাটির পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের মোট আটজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। আহতরা হলেন- আশরাফ আলীরRead More
নবীনগরে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা–
*নাটঘর ইউনিয়ন -সাইফুল ইসলাম *বিদ্যাকুট ইউনিয়ন -জাকারুল ইসলাম *বড়াইল ইউনিয়ন -জাকির হোসেন *কাইতলা দঃ ইউনিয়ন -মোঃ শওকত আলী *কৃষ্ণনগর ইউনিয়ন -মাশুকুর রহমান *বিটঘর ইউনিয়ন -মেহেদী জাফর *শিবপুর ইউনিয়ন -শাহীন সরকার
কুমিল্লা এরিয়ার সেনাবাহিনী প্রধান কর্তৃক অসহায় ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ । সেনাবাহিনী পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প পরিদর্শন
সরাইলে সেনাবাহিনী প্রধান বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন
মোহাম্মদ মাসুদ, সরাইল । সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, আজ রবিবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয় গরীব ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । স্থানীয় অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক পরিচালিত চলমান বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরির্দশনকালে সেনাবাহিনী প্রধান বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান শাহবাজপুর এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনেরRead More
আনোয়ার পারভেজ টিংকুর নতুন বর্ষের শুভেচ্ছা
মোহাম্মদ মাসুদ, সরাইল । ইংরেজি নতুন বছর উপলক্ষে সমস্ত দেশবাসীসহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকু। তিনি ইংরেজি নতুন বছর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। বাংলার গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় আরো এগিয়ে যাক, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয়Read More



















