Main Menu

July, 2021

 

জিলহজ্জ মাসের আমল ও ফজিলত

ডেস্ক ২৪: জিলহজ মাস মানে হজের মাস। হজের ৩টি মাস শাওয়াল, জিলকদ ও জিলহজ। এর মধ্যে প্রধান মাস হলো জিলহজ মাস। এই মাসের ৮ থেকে ১৩ তারিখ এই ৬ দিনেই হজের মূল কার্যক্রম সম্পাদন করা হয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হজ সম্পাদন সুবিদিত মাসসমূহে। অতঃপর যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে, তার জন্য হজের সময়ে স্ত্রীসম্ভোগ, অন্যায় আচরণ ও কলহবিবাদ বিধেয় নহে। তোমরা উত্তম কাজে যা কিছু করো, আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয়র ব্যবস্থা করবে, আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো’ (সুরা-২Read More


কাতার প্রবাসী সবুজের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের তরুণ কাতার প্রবাসী ইমরান আহমেদ সবুজের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীরা। শনিবার রাজধানী দোহার বাণিজ্য এলাকা নাজমা এরিয়ায় মোহাম্মদ রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে ও সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন আহমেদ দুলাল। মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কাতার জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল্লাহ, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ রাজিব ও আল আমিন খান,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ারRead More


পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠক সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে আগামী জিলহজ মাসের ১০ তারিখ (২১ জুলাই)। এদিকে রোববার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে স্থানীয় জেলা প্রশাসন সূত্রে নিশ্চিতRead More


নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে মাক্স বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে জন সচেতনতা তৈরি করতে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বিনা মূল্যে মাক্স বিতরণ করেছে নবীনগর প্রেসক্লাব। রবিবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মো.জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের নেতৃত্বে ১১জুলাই রবিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের বড় বাজার, থানা গেইট, নৌকাঘাট, লঞ্চঘাট,প্রেসক্লাব চত্ত¡র, সমবায় মার্কেট ও সালাম রোডের রাস্তাগুলোতে থাকা দুস্থ অসহায় রিকসা ও ভ্যান চালক, ব্যবসায়ী,পথচারীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিতRead More


কসবায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক কমিটি গঠনে সভা

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক কমিটি গঠনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা সহকারী ভূমি হাসিবা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবীর আহাম্মদ খা,বায়েক ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন ভ’ইয়া, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাঈনল ইসলাম,কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভ’ইয়া,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবালRead More


নবীনগর পৌর এলকার তিনটি বাড়িতে ভয়াবহ চুরি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিভিন্ন এলাকার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার ভোররাতে নবীনগর পৌর এলকার ভোলাচং সর্বধর্ম মিশন সংগ্লন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের বাড়িতে সিধ কেটে চেতনানাষক ঔষুধ শুকিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।এসময় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের আপন ছোট ভাই জহির মিয়ার ঘরে থাকা স্বর্ণ মোবাইল ও নগদ টাকা সহ মোট দুই লক্ষাধিক টাকার মালাামল লুট করে নিয়ে যায়। অপর দিকে গত ৮ জুলাই বৃহস্পতিবার রাত্রে পৌরন সদরের আদালত পাড়ায় আরেকটি ভয়াবহ চুরির ঘটনা ঘটে। প্রবাসীর শফিক মিয়ার স্ত্রী তার গ্রামের বাড়ীতে চলে যাওয়ার পর খালি বাসায় ভবনেরRead More


তিতাস ও মেঘনা নদী পরিদর্শনে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস ও বয়ে চলা মেঘনানদী পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।১০জুন শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে নবীনগরস্থ কর্নফুলি ড্রেজিং এর চলমান খনন কাজের অগ্রগতি, নদীর নাব্যতা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক মত বিনিময় করা হয়। মতবিনিময়ের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ড্রেজিং করার উদ্দেশ্যই হলো নদীর নাব্যতা ফেরানো, নদীতে নৌ-চলাচল বৃদ্ধি করা ও নদী ভাঙ্গন রোধ করা, নদী দূষণ রোধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করাই আমাদেরRead More


ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: শহরে পুলিশের মাইকিং, ১৫৬টি টিম মোতায়েন

দক্ষিণ আমেরিকা মানেই ফুটবলের মহাদেশ। আর ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ব্রাজিল না আর্জেন্টিনা, আর্জেন্টিনা না ব্রাজিল কোন দল সেরা তা নিয়ে বাংলাদেশি ভক্তদের উত্তেজনার পরিমাণটা যেন আরও বেশি। তবে এবার কেবল তর্ক-বিতর্ক নয়, উত্তেজনা গড়িয়েছে সংঘর্ষেও। এমনকি গত ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয় দুই দল নিয়ে এ সংঘর্ষের খবর জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও। রবিবার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। এই পরিস্থিতিতে চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল এ ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে জেলার প্রতিটি উপজেলায় মাইকিং হয়েছে। উপজেলা গুলোতে মোতায়েন করা হবে ১১৬টি বিট পুলিশেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৬৭ জন শনাক্ত।। মৃত্যু ১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নতুন ৩৩ জনসহ জেলায় নতুন ৬৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৭৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে, জেলার আখাউড়ায় সবশেষ ১ জনসহ জেলায় ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। শুক্রবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২০৮টি রিপোর্টেRead More


কসবায় বাথরুমের ট্যাংকিতে নেমে দুইজনের মৃত্যু, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন বাথরুমের ট্যাংকিতে কাজ করতে নেমে দু’জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কায়েমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জহির মিয়া (২০) ও বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে অনিক (২৭) এবং আহত হয়েছেন জাকির হোসেন নামে একজন। তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়েক গ্রামে কামাল মিয়ার বাড়িতে নতুন বাথরুমে সেন্টারিংয়ের বাঁশ খুলতে নামে জহির। সে অনেকক্ষণ যাবত না আসায় অনিক ও জাকির হোসেনও ট্যাংকে নামে। তিনজনই ফিরে না আসায় বাড়িরRead More


This site is protected by wp-copyrightpro.com