Main Menu

July, 2021

 

বিজয়নগরে ৭ জনকে অর্থদণ্ড প্রদান

বিজয়নগর সংবাদদাতা:: কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি অমান্য করায় নানা অপরাধে ৭ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ (১০ জুলাই) শনিবার দুপুরে উপজেলার আউলিয়া বাজার, চম্পকনগর বাজার ও মির্জাপুর এলাকা সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতে ৪টি মামলায় ৭জনকে সাড়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।


কসবায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সার বীজ ও নগদ অর্থ সাহায্য

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকস্মিক বন্যায় ক্ষণতিগ্রস্থ ১২০জন কৃষকের মাঝে ২০কেজি সার,৫কেজি বীজ,১হাজার করে জনপ্রতি নগদ অর্থসহ ১১জনের মাঝে ৩ বানল্ডেল করে টিন ও জনপ্রতি ৯হাজার টাকা সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি। আজ দুপুরে উপজেলার বায়েক ইউপির শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রবিউল হক মজুমদার,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়রRead More


কোপা আমেরিকা ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক পুলিশ

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ছন্দ দেখার জন্য যখন বিশ্ব মুখিয়ে আছে, ঠিক তখন উল্টো চিত্র বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুই দলের সমর্থকদের উন্মাদনা দমাতে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বড় পর্দায় খেলা দেখাসহ সব ধরনের বিজয় মিছিল। এসব বিষয়ে সতর্ক করে শনিবার সকাল থেকে জেলা শহরসহ পুরো জেলায় মাইকিং করছে পুলিশ। তবে এতকিছুর পরও দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। দুই দলের সমর্থকরা জানান, তারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনও কাজ করবেন না। জেলাRead More


সরাইলে “মাস্টার ফাউন্ডেশন” এর আত্বপ্রকাশ 

মোহাম্মদ মাসুদ, সরাইল ।  সরাইলে “মাস্টার ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেছেন নয়াদিগন্ত সংবাদদাতা এম এ করিম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মাস্টার ফাউন্ডেশন” এর আত্বপ্রকাশ হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেছাসেবী সামাজিক ও মানবিক এই সংস্থাটি আজ শুক্রবার(৯জুলাই ২০২১) বিকালে গঠন করা হয়েছে। সংস্থাটির অস্থায়ী কার্যালয় উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল অবস্থিত ” আলহাজ্ব তাইজ উদ্দিন ভবনের নীচতলা” থেকে এর কার্যক্রম পরিচালিত হবে। মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষল(গণিত) ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা এম এ করিম মাস্টার। এছাড়া তিনি অনলাইন নিউজ পোর্টাল সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ওRead More


সরাইল পিডিবি’র ট্রান্সফরমার চুরি

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল পিডিবি’র ২৫০ কভি ক্ষমতা সম্পন একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বহস্পতিবার দিবাগত গভীর রাত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কর পাশ ধর্মতীর্থ পুটিয়া ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এর আগে গত ৩ জুলাই শনিবার রাত শাহবাজপুর সাবষ্টশন থেকে ৫ লাখ টাকা মূল্যের ১০ মিটার পাওয়ার ক্যাবল কট নিয়েছে চোরেরা। গত ৩-৪ সপ্তাহ আগে চুরি হয়েছে পিডিবি’র ১৬টি খুঁটি। অভিযোগের পর ফেরৎও পেয়েছেন। সরাইল পিডিবি কর্তপক্ষ ও স্থানীয় লাকজন জানায়, ২ বছর আগে সড়কের পাশের নিউ আশা ব্রিক্স এর বিদ্যুৎ সংযাগর জন্য ২৫০ কেভি ক্ষমতা সম্পূর্ন এ ট্রান্সফরমারটি বসিয়ছিল পিডিবি।Read More


ব্রাজিল-আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

আগামী রোববার ভোর ৬টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ কথা জানান। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরও বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।Read More


করোনা ভাইরাস:: ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৮৪ জন শনাক্ত।। মৃত্যু ২।।

 ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় নতুন ৩৮ জনসহ জেলায় নতুন ৮৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৬৬৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৮৪০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্টRead More


ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, খবর বিশ্ব সংবাদমাধ্যমে

আর মাত্র একদিন পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এ নিয়ে বাংলাদেশেও কম উত্তেজনা বিরাজ করছে না। ফুটবলপাগল এ জাতি দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে দুই ভাগে ভাগ হয়ে পড়ে।ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে এদেশে বাকবিতণ্ডা থেকে শুরু করে হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামই সবচেয়ে বেশি আলোচনায় আসে। বিশেষ করে গত দুই বছর ধরেই দেশের অন্যতম আলোচিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। সামান্য বিষয় নিয়ে নিয়মিতই জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। গত মঙ্গলবারRead More


বিজয়নগরে লকডাউন অমান্য করে এনজিও গুলি কিস্তি আদায় করছে

মো,জিয়াদুল হক বাবুঃ লকডাউনে সরকারের বিধিনিষেধকে বৃদ্ধাগুলি দেখিয়ে কিস্তি আদায় করছেন বিভিন্ন বেসরকারি এনজিও প্রতিষ্ঠান । উপজেলার বিভিন্ন স্থানে বেসরকারী এনজিও ব্রাক ও বিজ এই কিস্তি আদায় করছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লকডাউনের প্রথম দিন থেকেই হরষপুর ব্র্যাক অফিস ও মাধবপুর বিজ অফিস ইসলামপুর এলাকায় কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে সদস্যেদের নিকট থেকে কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে। কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাব বিস্তাররোধ কল্পে গত ১ জুলাই থেকে মন্ত্রীপরিষদ থেকে ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও বিজয়নগর উপজেলার হরষপুর ব্র্যাক অফিস ও মাধবপুর বিজ অফিস বুধন্তি এলাকায় চলছেRead More


কাতার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সবুজের মৃত্যু

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি::কাতার প্রবাসী মোহাম্মদ ইমরান আহমেদ সবুজ ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন কাতার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন শেষে আজ বুধবার ২১ বছর বয়সী এই তরুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সবুজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিরামপুর গ্রামের নাঈম মেম্বারের সন্তান।পরিবারের আর্থিক অনটন দূর করতে তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন কাতারে।  


This site is protected by wp-copyrightpro.com