Main Menu

কসবায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক কমিটি গঠনে সভা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক কমিটি গঠনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা সহকারী ভূমি হাসিবা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবীর আহাম্মদ খা,বায়েক ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন ভ’ইয়া, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাঈনল ইসলাম,কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভ’ইয়া,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন,কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক,গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর,বাদৈর ইউপি চেয়ারম্যান মো:আবু জামাল,মেহারী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিঅম প্রমুখ।

পৌরসভা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সেচ্ছাসেবক কমিটির মাধ্যমে জনগণকে সচেতন করার অনুরোধ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares