Main Menu

July, 2021

 

সরাইলে কঠোর লকডাউনে পর্যটকদের ভীড় !

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ কঠোর লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের বুড্ডা এলাকার তিতাস নদীর পাড়ে হাজারো মানুষের পর্যটকদের ভীড় জমে। দীর্ঘদিন যাবৎ সরাইল উপজেলা নোয়াঁগাও বুড্ডা গ্রামে তিতাস নদীর পাড়ে হাজারো মানুষ মিলন মেলা প্রতিদিন বিকালে পর্যটকটি উপচে পড়া ভীড়। কেউ মানচেনা স্বাস্থ্যবিধি। সরজমিনে গিয়ে দেখাযায় , গতকাল সমবার বিকেলে তিতাস নদীর তীরে হাজারো পর্যটকদের ভীড়। এলাকাটিতে ঈদের দিন থেকে প্রতিদিন বিকেলে সরাইলসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সা, সিএজি ও নৌকাযোগে পর্যটকরা আসে। উপজেলা প্রশাসনে চোখ ফাঁকিদিয়ে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের মধ্য দিয়ে প্রতিদিনই উঠতি বয়সের যুবকরা নৌকাRead More


জেলা প্রশাসক ও তাঁর পরিবার সদস্যদের রোগমুক্তি কামনায় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশুরোগ মুক্তি কামনায় আজ ২৬ জুলাই, সোমবার পৌরসভা, প্রেসক্লাব, বাস মালিক সমিতি, সমাজকল্যাণ সংসদ, সরকারী শিশু পরিবার, ও জেলা জামে মসজিদে পৃথক পৃথকভাবে এবং জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরী ও ইসলামী সেন্টার কর্তৃক যৌথভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সব দোয়া মাহফিলে জেলা প্রশাসক ও তাঁর স্ত্রী-পুত্রের আশুরোগ মুক্তিসহ বাংলাদেশকে করোনামুক্ত করার জন্য আল্লাহ্ রাব্বুল আল-আমীনের কাছে বিশেষ দোয়া করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা: পৌর ভবনের মসজিদে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গতকাল বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজনRead More


নবীনগরে আবারো আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় সংঘর্ষ     

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরের দিকে লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় জেরে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানী ইউপি সদস্য মামুন মেম্বারের সাথে অহিদ মিয়ার কথা কাটাকাটি হয়।   পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।এলাকায়  সংঘর্ষের খবর ছড়িয়ে পরলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঘটনাস্থলে  পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান  ফিরুজ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে   আমিRead More


নবীনগরে বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অথচ বেশিরভাগ জনসাধারণের মধ্যে কোন সচেতনতা দেখা যাচ্ছে না। গতকাল সোমবার (২৬/৭) দুপুরে সেনাবাহিনীর উপস্থিতিতে নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সদরের সালাম রোড এবং কোর্ট রোডের পাঁচটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় পাঁচটি মামলা করেন। এবং ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন পথচারীদের কে সচেতন হতে এবং সরকারের বিধিনিষেধ মানতে অনুরোধ করেন। প্রয়োজন ছাড়াRead More


১০ আগস্ট থেকে ওমরাহ’র সুযোগ পাচ্ছে বিদেশী মুসল্লিরা

বিদেশি মুসল্লিদের জন্য ফের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৪৪৩ হিজরী সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর রোববার (২৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল দেশটি। করোনা মহামারীর ফলে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের এই দেশটি। অবশ্য সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য রোববার থেকেই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন।Read More


বিজয়নগরে ১৩ জনকে জরিমানা প্রদান

মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ মামলায় ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ (২৫ জুলাই) রোববার দিনব্যাপী উপজেলার চম্পকনগর, সাতবর্গ, বুধন্তী ও তার আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালতে ১৩টি মামলায় ১৩ জনকে ১৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।


ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম আক্তার (৪) ও উমর মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উমর সুহিলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ও তাবাসসুম একই গ্রামের মহসিন মিয়ার মেয়ে। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওমর ও তাবাসসুম মিলে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।


বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

ডেস্ক: করোনা মহামারির কারণে এতদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার  অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি আল আরাবিয়াকে বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবংRead More


স্ত্রীর পরকীয়া সন্দেহে ছেলেকে খুন করলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার মাদরাসাছাত্র মো. সায়মন (৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মনের সন্দেহ থেকে বাবা বাদল মিয়াই ঘাস কাটার কাঁচি দিয়ে সায়মনকে গলা কেটে হত্যা করেন। ছেলে হত্যার দায় স্বীকার করে রোববার (২৫ জুলাই) বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আনোয়ার সাদাতের আদালাতে জবানবন্দি দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বাদল তার ছেলে সায়মন ও ভাগ্নে সিয়ামকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী বিলে ঘাসRead More


আখাউড়ায় লকডাউন ভেস্তে দিয়ে ইউএনও নৌ ভ্রমণে!

লকডাউন বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রধান ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও)। তবে ব্যতিক্রম নজির সৃষ্টি করলেন আখাউড়ার ইউএনও। লকডাউন ভেস্তে দিয়ে পরিবারের সদস্য ও কয়েকজন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনন্দঘন নৌ ভ্রমণ করেছেন। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া, ইউপি সদস্য কুতুব উদ্দিনসহ ৩০/৩৫জন এতে অংশ নেয়। উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া তার ফেসবুক আইডি থেকে নৌকা ভ্রমনের দৃশ্য লাইভ প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, নৌকার ছাউনিতে বসা চেয়ারম্যান সহ বেশির ভাগ লোকজনের মুখে মাস্ক ছিল না। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com